প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্থানীয় সরকার নির্বাচন আইনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। একইসঙ্গে, লাভজনক প্রতিষ্ঠানে থেকে নির্বাচন করার সুযোগ না রাখাসহ, ঋণ খেলাপিদের ভোটে অংশগ্রহণের সুযোগ নিষিদ্ধ করার বিষয়ে বেশ কিছু সুপারিশ করেছে সাংবিধানি প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম কমিশন সভার পর কমিশন সচিব আখতার আহমেদ এসব তথ্য জানিয়েছেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় স্বশস্ত্র বাহিনীকে যুক্ত করার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। ঋণখেলাপী ও বন্ধকদাতার প্রতি কঠোর হওয়া, দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিষিদ্ধ করার বিষয়ে সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে আচরণবিধি চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।
তিনি আরও জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।
এদিনের বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জটিলতা নিয়ে বেশ কিছু সুপারিশও উঠে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন