০৪:৪৩ এম
বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনে অংশগ্রহণ, উসকানি প্রদান এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয়জন নেতাকর্মীকে।
রোববার (১ নভেম্বর) ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
মহানগর পুলিশ ১৩ জন, শিল্প পুলিশ ৮ জনসহ মোট ৩০ জনকে গ্রেফতার করেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় ইতোমধ্যে শিল্পপুলিশ দুটি মামলা দায়ের করেছে, মহানগর পুলিশও মামলার প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ
গ্রেফতারকৃত ৯ জনের মধ্যে রয়েছেন: গাজীপুর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ইউসুফ সিকদার, গাজীপুর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগের সহসভাপতি আরিফুল হোসেন, নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া, যুবলীগের সক্রিয় সদস্য মোহাম্মদ মেহেদী হাসান মিজান, আওয়ামী লীগের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম, মোহাম্মদ রাসেল, সৈকত শেখ ও মিজানুর রহমান।
পুলিশের সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন এলাকায় গত কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। এই আন্দোলনের প্রেক্ষিতে নিষিদ্ধ ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে শ্রমিকদের সঙ্গে যুক্ত হয়ে ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত কালিয়াকৈর থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান তার ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন যে, গাজীপুরের শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। তিনি বলেন, আন্দোলন উসকে দিয়ে রাষ্ট্রকে অশান্ত করার সুযোগ জামায়াত ও এনসিপি দিচ্ছে। পোস্টে তিনি উল্লেখ করেন, ডিসেম্বর মাসকে লক্ষ্য করে এ ধরনের আরও আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানিয়েছেন, শুধুমাত্র শ্রমিকদের আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে নয়, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয়জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর মনোনীত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন