ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঘরের ভেতর জমে থাকা পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু ৮ মাসের শিশুর


ঘরের ভেতর জমে থাকা পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু ৮ মাসের শিশুর

ময়মনসিংহে ঘরের মেঝেতে জমে থাকা পানিতে পড়ে আয়াস নামে ৮ মাস বয়সি এক শিশুর মৃত্যু ঘটে।

বুধবার (৮ জুলাই) সকালে সাড়ে ৯টার দিকে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর শিশুটিকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

পরে ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মৃত শিশুটির নাম আয়াস, যিনি নগরীর ব্রাহ্মপল্লী এলাকার আবির মিয়ার ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ নগরীতে টানা সাড়ে আট ঘণ্টার ভারী বৃষ্টির কারণে বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় গড়ে উঠে তীব্র জলাবদ্ধতা।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ঝরে প্রধান সড়ক, হাসপাতাল, অলিগলি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার অনেক অংশ পানির নিচে তলিয়ে যায়।

এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীরা ভোগান্তিতে পড়েছে।

নগরীর সানকিপাড়া, আকুয়া, গোলকিবাড়ী, বলাশপুর, চরপাড়া, খাগডহর, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জেলা স্কুল মোড়, কেওয়াটখালীসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে যায়।

অনেকের বসতঘরে পানি ওঠার ফলে ভোগান্তির মাত্রা বেড়েছে।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

অনেক স্থানে ড্রেন উপচে নোংরা পানি সড়কে উঠে আসায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

অতীতে এই ধরনের বৃষ্টিতে এসব এলাকায় জলাবদ্ধতার পুনরাবৃত্তি ঘটেছে।

মৃত শিশুর মামী রুমানা আক্তার জানান, সারারাত বৃষ্টি হয়েছে এবং এছাড়াও বৃষ্টির ফলে আবিরের ঘরের মেঝেতে পানি উঠে যায়।

ঘটনাস্থলে শিশুটি তার মায়ের সাথে ঘুমাচ্ছিল।

আরও পড়ুন: চট্টগ্রামের বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ উদ্ধার অভিযান

হঠাৎ করে শিশু আয়াস গড়িয়ে মেঝেতে জমে থাকা পানিতে পড়ে গুরুতর আহত হয় এবং পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই মো. সুজাউদ্দিন জানিয়েছেন, শিশুটিকে সকাল ১০টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

স্বজনরা জোরপূর্বক শিশুর মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছে।

আরও পড়ুন: হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর

সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকেল বেলায়, সংসদ অধিবেশন শুরুর আগে, শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন। এর পাশাপাশি, দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানান। একই সঙ্গে, শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার জন্য তাদের উৎসাহিত করেন।

বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায়, আজ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন।

দুপুরের সময়, জাতীয় সংসদে এসে তারা সংসদ ভবনের অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করেন।

এ সময়, জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌড়ে ছিনতাইকারীকে ধরে ফেললেন ট্রাফিক সার্জেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


দৌড়ে ছিনতাইকারীকে ধরে ফেললেন ট্রাফিক সার্জেন্ট

রাজধানীর বনানীর কাকলি ক্রসিংয়ে একটি মোবাইল ছিনতাইকারী ধরা পড়েছেন পুলিশের হাতে। বুধবার সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগীর চিৎকার শোনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্ট শাহীন মিয়া ছুটে যান। তিনি দৌড়ে গিয়ে ছিনতাইকারীকে ধরে বনানী থানায় হস্তান্তর করেন।

ডিএমপির ট্রাফিক সার্জেন্ট আনিসুর রহমান বলেছেন, প্রতিদিনের মতো কাকলি ক্রসিংয়ে ব্যস্ত ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট শাহীন। হঠাৎ করে চারপাশের গাড়ির হর্নের আওয়াজ ছাপিয়ে তার কানে যায় এক পথচারীর আর্তচিৎকার— চোর, চোর। আমার মোবাইল নিয়ে গেছে।

চিৎকার শুনে সার্জেন্ট শাহীন দায়িত্বে থাকা ফোর্সকে সঙ্গে নিয়ে ছিনতাইকারীর পিছনে দৌঁড়ান। সার্জেন্টকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে আশপাশের সাধারণ মানুষও সাহায্যে এগিয়ে আসেন। সার্জেন্ট শাহীন মিয়া ও উপস্থিত জনতার সম্মিলিত চেষ্টায় শেষ পর্যন্ত ছিনতাইকারী পালানোর কোনো সুযোগ না পেয়ে ধরা পড়েন। পরে তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। নিজের মোবাইল ফিরে পেয়ে ওই পথচারী সার্জেন্ট শাহীন ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনিসুর রহমান জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছিনতাইকারীকে তাৎক্ষণিকভাবে বনানী থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, প্রাণহানি বেড়ে ৮ জনে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, প্রাণহানি বেড়ে ৮ জনে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত শিশুর সংখ‍্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। শিশুদের মধ্যে ৪ জন ঘটনাস্থলে এবং ৪ জন হাসপাতালে মারা গেছেন।

এ ছাড়াও, জীবিত উদ্ধার হওয়া ৫ শিশুকে ক্যাম্প ৩-এর জিকে হাসপাতাল, ক্যাম্প ৫-এর ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ক্যাম্প ৬-এর আইআরসি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (৮ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। হতাহতরা সবাই রোহিঙ্গা শিক্ষার্থী।

অন্যদিকে, স্বেচ্ছাসেবকদের সহায়তায় ফায়ার সার্ভিসের নেতৃত্বে উদ্ধার অভিযান শেষ হয়েছে। এপিবিএন পুলিশ এবং রোহিঙ্গারা উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেছেন।

কুতুপালং ৫ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদরাসায় পাহাড়ধসের এই ঘটনাটি ঘটে। তখন ক্লাস চলছিল বলে জানা গেছে। এতে ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে ৪ শিশুর মৃত্যু নিশ্চিত করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ‘এ-থ্রি’ ব্লকে ওই মাদরাসায় হঠাৎ করে পাহাড়ধসের ঘটনাটি ঘটে। খবর পেয়ে উদ্ধার কাজে ছুটে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেন।

এদিকে, ভারী বর্ষণের কারণে আরো পাহাড় ধসের আশংকা করছে রোহিঙ্গারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন ভিসানীতি চূড়ান্ত করতে কাজ করবে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


নতুন ভিসানীতি চূড়ান্ত করতে কাজ করবে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি

সরকার দেশের নতুন ভিসানীতির খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করার জন্য আট সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটি খসড়াটি চূড়ান্ত করার পর তা আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (৭ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে কমিটি গঠনের বিষয়টি জানিয়ে।

কমিটির সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান।

এই আট সদস্যের কমিটি ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করবে। প্রয়োজন হলে, কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির পরিমার্জনের পর ভিসা পলিসির খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করবে।

এর আগে গত ২ জুলাই ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়াটি মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়। ওই বৈঠকে খসড়াটির পরিমার্জনের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%