০৯:৩২ পি.এম
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনের প্রস্তাব, যা ছিলোনিয়া ইউনিয়ন পরিষদ করার বিষয়ক, গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে গণশুনানি কার্যক্রম শুরু করা হয়। এরপর ধারাবাহিকভাবে ৯টি ওয়ার্ড থেকে মতামত গ্রহণ করা হয় এবং এরপর ইউনিয়ন পরিষদের হলরুমে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
গণশুনানি আয়োজনের সভাপতির দায়িত্ব পালন করেন অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন। প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
গণশুনানিতে উপস্থিত ছিলেন অজর্নুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাধন, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এলাকার শিক্ষক, বিভিন্ন জনপ্রতিনিধি, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা।
গণশুনানিতে উপস্থিত বক্তারা ইউনিয়নের নাম পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে তাদের মতামত তুলে ধরেন। উপজেলা প্রশাসন জানায়, গণশুনানিতে প্রাপ্ত মতামত ও সুপারিশ যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরবর্তী সময়ে সরকারি বিধি-বিধান অনুসরণে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন