প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি মন্তব্য করেছেন যে, বর্তমান সরকার বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি এ সময় বলেন, "সরকারের প্রধান লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা এবং তাদের পাশে থাকা।" এছাড়াও দীপেন এমপি জানিয়েছেন, "এজন্য পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নিমাণ এবং কৃষিখাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।" এমপি দীপেন জানান, "আমি প্রতিদিন বিভিন্ন এলাকায় যাচ্ছি, তাদের সমস্যার কথাগুলো শুনছি ও ত্রাণ বিতরণ করছি।" তিনি উল্লেখ করেন যে, "কোনো ক্ষতিগ্রস্ত লোক সরকারি সহায়তা থেকে বাদ যাবে না।"
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে রাজস্থলী উপজেলায় পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় এসব কথা বলেন তিনি। এমপি দীপেন আরো জানান, "প্রধানমন্ত্রী তারেক রহমান রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের এই প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন।" তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী নিজেই হাতে নিয়েছেন বাংলাদেশের ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণিসহ সব পেশার মানুষ সমান উন্নয়ন ও সমান অধিকার ভোগ করতে পারে।" তিনি উল্লেখ করেন যে, "এই দুর্গম পার্বত্য জেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতোমধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও আর্থিক অনুদান প্রদান করা হবে।"
এছাড়াও দীপেন এমপি বলেছেন, "সরকার কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ আব্যাহত রেখেছে।" তিনি এবারের প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত পরিবারকে অগ্রাধিকার দিয়ে সঠিক তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি দুর্যোগ মোকাবিলায় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সেনাবাহিনী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ জানান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসানের সভাপতিত্বে অন্যান্য অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, রফিক আহম্মদ উপদেষ্টা জেলা বিএনপির, আলী বাবর সি, যুগ্ন সম্পাদক জেলা বিএনপি, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সহ সভাপতি ছকির আহম্মদ, সহ সভাপতি চাথোয়াই মারমা, সহ সভাপতি মুইথুই অং মারমা, যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ন সম্পাদক রফিক আহম্মদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ঐক্য প্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, মমতাজ মিয়া জেলা শ্রমিক দলের সভাপতি, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন এবং উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণ শেষে দীপেন দেওয়ান এমপি রাজস্থলী উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান তার বক্তব্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পদ শুন্য এবং প্রাসংগিক অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত পরিবারের আরো সার্বিক সহযোগিতার কামনা করেন। পরে এমপি সকলের কথা মনোযোগ সহকারে শুনেন এবং তিনি বিভিন্ন সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। এর আগে এমপি উপজেলার তাইতং পাড়া হ্নারা খালের উপর অসমাপ্ত ব্রীজের কাজ সমাপ্ত করার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের পূর্ণবাসিত করার আশ্বাস দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন