ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কবরস্থান থেকে ককটেল নিক্ষেপের অভিযোগে চার আ.লীগ নেতা


কবরস্থান থেকে ককটেল নিক্ষেপের অভিযোগে চার আ.লীগ নেতা

 

আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা।

ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রোল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশের শান্তি ও শৃঙ্খলা।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এসব অভিযোগ উল্লেখ করে কার্যক্রম নিষিদ্ধ দলটির ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন মারজুক আব্দুল্লাহ নামে এক যুবক।

ওই মামলার আসামির তালিকায় রয়েছেন চারজন মৃত নেতার নাম।

মামলার বাদি মারজুক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা।

বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার (২ জুলাই) তিনি মামলাটি দায়ের করেছেন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

বিচারক এসএম শরীয়ত উল্লাহ অভিযোগ আমলে নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারকে তদন্তের নির্দেশও দিয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার জানিয়েছেন, এই নালিশী মামলায় অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন ও হত্যার হুমকিসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

তবে আসামির তালিকায় চারজন প্রয়াত নেতার নাম যুক্ত করায় অভিযোগের সত্যতা ও মামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।

মামলার আসামির তালিকায় রয়েছেন-বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাবেক সাংসদ জেবুন্নেছা আফরোজ, বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব এবং রফিকুল ইসলাম খোকন।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

এছাড়াও মামলায় সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার রেজাউর রহমান রেজা, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল ফারুক হুমায়ুন, ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এইচএম হাফিজুর রশিদ শিবলী ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হাওলাদারের নাম রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মামলার ২১২ নম্বর আসামি খন্দকার রেজাউর মারা গেছেন ২০২২ সালের ২২ জানুয়ারি।

মারজুক মামলায় অভিযোগ এনেছেন, রেজাউর গত ১০ জুন নগরীর গড়িয়ারপাড় এলাকায় আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছেন এবং সড়কে হাতবোমা ছুড়েছেন।

মামলার ১৯৮ নম্বর আসামি আবুল ফারুকের মৃত্যু হয়েছে ২০২৩ সালের ২৫ মার্চ।

আরও পড়ুন: চট্টগ্রামের বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ উদ্ধার অভিযান

তার বিরুদ্ধেও ১০ জুনের মিছিলের অভিযোগ।

২০২১ সালের ১৯ অক্টোবর মারা গেছেন ২২৫ নম্বর আসামি হাফিজুর রশিদ এবং একই বছরের ২৬ জুলাই মারা যান ১৯৫ নম্বর আসামি আলী হাওলাদার।

তাদের বিরুদ্ধেও আনা হয়েছে ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগ।

বরিশাল সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খান বলেছেন, মারজুক নামের যে ব্যক্তি মামলাটি করেছেন তাকে বরিশালের সবাই মামলা ব্যবসায়ী বলে চেনেন।

আরও পড়ুন: হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন

আগেও তিনি একটি মামলা করেছিলেন।

এই মামলা যে ভুয়া তার বড় প্রমাণ আসামি চারজন মৃত।

তারা কি কবর থেকে উঠে এসে বাদীর ওপর ককটেল নিক্ষেপ করেছেন?

যাদের মারা গেছেন প্রত্যেকের জানাজায় আমি উপস্থিত ছিলাম।

আরও পড়ুন: ভাড়া বাসায় মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ, প্রেমিক উধাও

নাম প্রকাশ না করার শর্তে বরিশাল মহানগর আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, এই চারজন অনেকদিন আগেই মৃত্যুবরণ করেছেন।

তারা বরিশাল সিটিতে বেশ পরিচিত ছিলেন।

এই মামলা যিনি করেছেন, তিনি আসামি করার ভয় দেখিয়ে অনেকের থেকে চাঁদা তুলেছেন।

এসব বিষয়ে জানতে মামলার বাদী বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ক্লাব রোডের বাসিন্দা মারজুক আব্দুল্লাহর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে প্রশ্ন শুনেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

পরে একাধিকবার তাকে কল করা হলেও তিনি ফোন রিসিফ করেননি।

পরবর্তীতে কলব্যাক করে মামলার সাক্ষীদের ওপর মারজুক দায় চাঁপিয়ে বলেন, রেজা নামে যে ব্যক্তির নাম দেওয়া হয়েছে মামলার আসামি হিসেবে, সেটা সাক্ষীদের ভুলের কারণে এসেছে।

বাকি তিনজনের বিষয় আমি কিছু জানিনা।

সাক্ষীদের ভুল ইনফরমেশনের কারণে এমনটা হয়েছে।

বরিশালের গবেষক আনিসুর রহমান খান স্বপন বলেন, মামলায় মৃতদের আসামি করা হয়ে থাকলে তা আদালত অবমাননা ও আদালতকে বিভ্রান্ত করার ঘটনা।

বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের স্ব-প্রণোদিত হয়ে কাজ করা উচিত।

বরিশাল আদালতের সিনিয়র আইনজীবী মেহেদী হাসান বলেন, তদন্তে মামলার অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিতে পারে।

সূত্রমতে, মারজুক আব্দুল্লাহ ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাবেক সমন্বয়ক।

এখন তিনি জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক।

তিনি বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন।

২০২৫ সালের ১৪ মে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুসহ ২৪৭ জনের নামে জুলাইয়ের মামলা করেছিলেন মারজুক।

সেসময় তার বিরুদ্ধে আসামি তালিকায় নাম রাখা ও বাদ দেওয়া নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল।

বৈষম্যবিরোধীর নেতারাই সংবাদ সম্মেলন করে তখন মারজুকের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ তোলেন।

এর পরিপ্রেক্ষিতে তার পদ স্থগিত করে সংগঠনটির জেলা কমিটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল নিনো ‘শক্তিশালী’ রূপ নিতে যাচ্ছে, জাতিসংঘের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


এল নিনো ‘শক্তিশালী’ রূপ নিতে যাচ্ছে, জাতিসংঘের সতর্কবার্তা

প্রতীকী ছবি

এল নিনো ইতোমধ্যে এসেছে এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে এটি দ্রুত একটি শক্তিশালী রূপ ধারণ করবে। এই পরিস্থিতিটি চরম ভাবাপন্ন আবহাওয়ার আশঙ্কা আরও বৃদ্ধি করছে। শুক্রবার (৩ জুলাই) এই সতর্কবার্তা জাতিসংঘের জলবায়ু সংস্থা থেকে প্রকাশিত হয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, এই জলবায়ু পরিস্থিতি দ্রুত শক্তি সঞ্চয় করছে। একই সাথে সংস্থাটি দেশগুলোকে এর সম্ভাব্য প্রভাব মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেছে।

এল নিনো মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠীয় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে, এ থেকে বিশ্বজুড়ে বাতাস, বায়ুচাপ এবং বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসে। এটি সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পরে ঘটে এবং প্রায় ৯ থেকে ১২ মাস স্থায়ী হয়। এই অবস্থাটি মূলত এল নিনো এবং এর বিপরীত রূপ 'লা নিনা'-র মধ্যে ওঠানামা করে, মাঝের নিরপেক্ষ সময় বাদে।

ডব্লিউএমও-এর মাসিক 'গ্লোবাল সিজনাল ক্লাইমেট আপডেট' ইঙ্গিত দিচ্ছে যে, ‘জুলাই-সেপ্টেম্বরের মধ্যে এটি দ্রুত একটি শক্তিশালী এল নিনো পরিস্থিতিতে রূপ নিতে যাচ্ছে।’

জাতিসংঘের এই সংস্থাটি এল নিনোর তীব্রতাকে মৃদু, মাঝারি, শক্তিশালী এবং অত্যন্ত শক্তিশালী— এই চার ভাগে বিন্যস্ত করে থাকে। সেক্ষেত্রে, এবারের এল নিনো চারটির মধ্যে তৃতীয় সর্বোচ্চ স্তরে পৌঁছাবার আশা করা হচ্ছে।

ডব্লিউএমও জানিয়েছে, উষ্ণমন্ডলীয় প্রশান্ত মহাসাগরে এল নিনোর পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং আগামী মাসগুলোতে এটি দ্রুত শক্তিশালী হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে বিশ্বের অনেক অংশে চরম ভাবাপন্ন আবহাওয়ার আশঙ্কা তৈরি হবে।

ডব্লিউএমও-এর জলবায়ু বিজ্ঞানী আলভারো সিলভা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত মাস থেকে আমরা অধিকতর নিশ্চিত যে, নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হচ্ছে।

তিনি আরও বলেছেন, আগামী মাসগুলোতে ডব্লিউএমও নতুন আপডেট জারি করতে পারে, যদি পূর্বাভাস নির্দেশ করে যে এটি সত্যিই একটি অত্যন্ত শক্তিশালী এল নিনো হবে।

জেনেভা-ভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, বিশ্বব্যাপী জলবায়ু কেন্দ্রগুলোর বিভিন্ন মডেল ব্যবহার করে তৈরি করা পূর্বাভাসগুলো মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগর জুড়ে সমুদ্রের তাপমাত্রা ক্রমাগত এবং উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির দিক নির্দেশ করছে।

সংস্থাটি জানায়, প্রধান পর্যবেক্ষণ অঞ্চলগুলোর ঋতুভিত্তিক গড় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। উত্তর গোলার্ধের শরৎকালেও এল নিনোর শক্তি বৃদ্ধি হবে এবং এর প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে।

গতবারের এল নিনোর প্রভাবে ২০২৩ সালটি রেকর্ডের দ্বিতীয় উষ্ণতম বছর হিসেবে বিবেচিত। ২০২৪ সালটি হবে সর্বকালের সবচেয়ে উষ্ণতম বছর, যা শিল্পায়নের পূর্ববর্তী সময়কালের (১৮৫০-১৯০০) গড় তাপমাত্রার চেয়ে প্রায় ১.৫৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।

যদিও এল নিনো সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে, তবে এর ফলে তাপমাত্রা বৃদ্ধির চূড়ান্ত রূপটি সাধারণত পরে দেখা যায়।

সিলভা জোর দিয়ে জানিয়েছেন, এল নিনোর প্রভাব বছরের শেষ অবধি ইন এবং পরেও, এমনকি ২০২৭ সালজুড়ে বিভিন্ন অঞ্চলে অনুভূত হবে।

ডব্লিউএমও জানিয়েছে, তারা আগাম সতর্কবার্তা সংক্রান্ত সহায়তা জোরদার করছে যেন দুর্যোগ প্রস্তুতির জন্য সুবিধা হয়; বিশেষ করে কৃষি ও স্বাস্থ্য খাতের মতো জলবায়ু-সংবেদনশীল খাতগুলোতে।

ডব্লিউএমও প্রধান চেলেন্তে সাউলো বলেন, জীবন বাঁচাতে এবং আমাদের অর্থনীতি ও সম্প্রদায়ের ওপর এর প্রভাব কমাতে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি। তিনি বলেন, ‘এল নিনো পরিস্থিতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং এটি দ্রুত একটি শক্তিশালী রূপ ধারণ করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে অনেক অঞ্চলে খরা ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং স্থলভাগে দাবদাহ ও সামুদ্রিক দাবদাহের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে।

পূর্বাভাসে বলা হয়েছে, ৬০ ডিগ্রি দক্ষিণ থেকে ৬০ ডিগ্রি উত্তরের মধ্যবর্তী বেশিরভাগ স্থলভাগে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এই পরিধি মেরু অঞ্চলের বাইরে প্রায় সমস্ত জনবহুল এলাকাকে অন্তর্ভুক্ত করে।

জুলাই থেকে সেপ্টেম্বরের বৃষ্টিপাতের পূর্বাভাসও একটি শক্তিশালী হতে থাকা এল নিনোর সাথে মিলে যায়। এর ফলে দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রসহ কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত এবং ভারতীয় উপমহাদেশ ও অস্ট্রেলিয়ার অধিকাংশ এলাকায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

ডব্লিউএমও-এর মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এল নিনোর পুনরাবৃত্তি বা তীব্রতা বাড়ে— এমন কোনো প্রমাণ নেই। তবে সংস্থাটি মনে করে, জলবায়ু পরিবর্তন এর প্রভাবকে আরও তীব্র করতে পারে। কারণ উষ্ণ সমুদ্র এবং বায়ুমণ্ডল চরম আবহাওয়া যেমন— দাবদাহ এবং ভারী বৃষ্টিপাতের জন্য প্রয়োজনীয় শক্তি ও জলীয় বাষ্পের জোগান বাড়িয়ে দেয়।

উত্তর গোলার্ধের গ্রীষ্মকালে এল নিনোর কারণে সৃষ্ট উষ্ণ পানি মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে হারিকেন বা ঘূর্ণিঝড় তৈরিতে নিয়ামক হিসেবে কাজ করতে পারে, যদিও আটলান্টিক মহাসাগরে এটি ঘূর্ণিঝড় গঠনে বাধা দেয়।

গত বৃহস্পতিবার, এল নিনোর কারণে ভারী বৃষ্টির ‘আসন্ন বিপদের’ মুখে পেরু তাদের ১৮০০টি পৌরসভার মধ্যে ৮০০টিতে ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে। পেরুর ৯৩ লাখেরও বেশি মানুষকে বন্যা এবং ভূমিধসের অত্যন্ত উচ্চ ঝুঁকিতে থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমোহনে কৃষ্ণ-কালী মন্দিরে চু-রির ঘটনা, চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


লালমোহনে কৃষ্ণ-কালী মন্দিরে চু-রির ঘটনা, চাঞ্চল্য

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারে অবস্থিত কৃষ্ণ কালী মন্দিরে শুক্রবার (৩ জুলাই) দুপুরে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। এই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মন্দিরের সিসিটিভি ফুটেজে অজ্ঞাত একজন ব্যক্তিকে দেখা গেছে, যিনি বস্তার মধ্যে ভরে মালামাল নিয়ে চলে যান। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা দুপুরের দিকে মন্দিরে প্রবেশ করে এবং চুরির ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। পরবর্তীকালে এই বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

গজারিয়া বাজার কৃষ্ণ কালী মন্দিরের সভাপতি তনুময় পাল জানান, দুপুরের দিকে চুরির খবর পেয়ে তিনি মন্দিরে আসেন এবং দেখতে পান, অনেক মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। তারা সঙ্গে সঙ্গে তাদের উপজেলা নেতৃবৃন্দ ও থানায় ঘটনাটি জানানোর ব্যবস্থা করেন, যা ঘটনার পর পুলিশ এখানে আসার পর সবকিছু পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজে একজন অজ্ঞাত ব্যক্তির দেখা গেছে, যিনি মালামাল নিয়ে যেতে দেখা গেছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, চোরদের গ্রেপ্তার, এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবিতে থানায় অভিযোগ দাখিল করার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছেন, মন্দির থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের মধ্যে স্বর্ণ, পিতলের তৈরি বেশ কয়েকটি মূল্যবান বিগ্রহসহ অন্যান্য সামগ্রী রয়েছে। লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, “খবর পেয়ে আমি ও লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মন্দির কমিটির সদস্যদের বলেছি থানায় অভিযোগ প্রদান করতে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৪ জন গ্রেপ্তার, মামলা ৬৮

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৪ জন গ্রেপ্তার, মামলা ৬৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের ফলস্বরূপ গত ২৪ ঘণ্টায় ৪২৪ জন গ্রেফতার হয়েছে। একই সাথে, ৬৮ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগের অধীনে ৪১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৬ জন, ওয়ূপ্ত বিভাগ কর্তৃক ৫২ জন, মতিঝিল বিভাগের অধীনে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৫ জন, মিরপুর বিভাগের অধীনে ৯৭ জন, গুলশান বিভাগের অধীনে ৩৯ জন, উত্তরা বিভাগ থেকে ৬৩ জন এবং গোয়েন্দা কর্তৃক ৩ জন গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৪৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৫ হাজার ২১৮ পিস ইয়াবা, ১৫ পুরিয়া গ্রাম হেরোইন, ৪ বোতল ফেন্সিডিল, ১টি চাপাতি, ১টি চাকু, ১টি রশি, ২টি ইনজেকশন প্যাথেডিন, ২৪টি মোবাইল, ২ জন ভিকটিম, মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি, বিভিন্ন প্রজাতির ১১০৪ টি প্রাণী, ৭৫ কেজি লেবু এবং ০১টি মেমো উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

. বাবুগঞ্জে জমি বিরোধ ঘিরে ভাঙচুর ও নির্মাণকাজে বাধা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:১০ পি.এম


. বাবুগঞ্জে জমি বিরোধ ঘিরে ভাঙচুর ও নির্মাণকাজে বাধা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ার পর নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক লাঞ্ছিত হওয়ার এবং দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনার পর এক পক্ষ পাল্টা জমি দখলের অভিযোগ তুলেছে। পরিবেশ পরিস্থিতি অনুসারে অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লোহালিয়া গ্রামের আব্দুল মজিদ বেপারীর ছেলে মো. সিদ্দিকুর রহমান (৪৬) প্রায় ৩০ শতাংশ রেকর্ডভুক্ত সম্পত্তিতে বেশ কিছুদিন ধরেই বসতবাড়ি নির্মাণ করে ভোগদখলে রয়েছেন। জমির মালিকানা নিয়ে তিনি পারিবারিক দানপত্র ও ক্রয়ের মাধ্যমে সম্পত্তির মালিক হয়ে নিজের নামে রেকর্ডও সম্পন্ন করেছেন। বর্তমানে সেই জমিতে একটি একতলা ভবনের পাশাপাশি নতুন আরেকটি ভবনের নির্মাণকাজ চলমান ছিল।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২ জুলাই সকাল প্রায় ১০টার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজিকালিকাপুর গ্রামের আব্দুল আজিজ হাওলাদার, তার স্ত্রী সায়েমা বেগম এবং কিছু সহযোগী নির্মাণকাজে বাধা দেন। এই সময় শ্রমিক সিদ্দিক নামে একজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ নির্মাণাধীন দেয়ালের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন সিদ্দিকুর রহমান। তিনি জানান, এতে তার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

সিদ্দিকুর রহমান বলেন, "আমি দীর্ঘদিন ধরে রেকর্ডভুক্ত সম্পত্তিতে বসবাস করছি। ব্যবসার কারণে এখন ঢাকায় সরে আছি। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি পক্ষ নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলেছে এবং শ্রমিকদের মারধর করে। এরপর আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।"

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সায়েমা বেগম জানান, "সিদ্দিকুর রহমানের বাবা আব্দুল মজিদ বেপারী এবং আমার বাবা আব্দুল মান্নান বেপারী আপন ভাই। ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তিতে আমাদের ১২ শতাংশ অংশ রয়েছে। কিন্তু আমাদের জমি বুঝিয়ে না দিয়ে উল্টো আমাদের হয়রানি করা হচ্ছে এবং আমাদের অংশও জোরপূর্বক দখল করা হয়েছে।" এ ঘটনার পর সিদ্দিকুর রহমান বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। বাবুগঞ্জ থানা সূত্রে খবর পাওয়া গেছে যে, দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। অভিযোগগুলোর উপর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%