ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

. বাবুগঞ্জে জমি বিরোধ ঘিরে ভাঙচুর ও নির্মাণকাজে বাধা


. বাবুগঞ্জে জমি বিরোধ ঘিরে ভাঙচুর ও নির্মাণকাজে বাধা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ার পর নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক লাঞ্ছিত হওয়ার এবং দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনার পর এক পক্ষ পাল্টা জমি দখলের অভিযোগ তুলেছে। পরিবেশ পরিস্থিতি অনুসারে অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লোহালিয়া গ্রামের আব্দুল মজিদ বেপারীর ছেলে মো. সিদ্দিকুর রহমান (৪৬) প্রায় ৩০ শতাংশ রেকর্ডভুক্ত সম্পত্তিতে বেশ কিছুদিন ধরেই বসতবাড়ি নির্মাণ করে ভোগদখলে রয়েছেন। জমির মালিকানা নিয়ে তিনি পারিবারিক দানপত্র ও ক্রয়ের মাধ্যমে সম্পত্তির মালিক হয়ে নিজের নামে রেকর্ডও সম্পন্ন করেছেন। বর্তমানে সেই জমিতে একটি একতলা ভবনের পাশাপাশি নতুন আরেকটি ভবনের নির্মাণকাজ চলমান ছিল।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২ জুলাই সকাল প্রায় ১০টার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজিকালিকাপুর গ্রামের আব্দুল আজিজ হাওলাদার, তার স্ত্রী সায়েমা বেগম এবং কিছু সহযোগী নির্মাণকাজে বাধা দেন। এই সময় শ্রমিক সিদ্দিক নামে একজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ নির্মাণাধীন দেয়ালের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন সিদ্দিকুর রহমান। তিনি জানান, এতে তার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

সিদ্দিকুর রহমান বলেন, "আমি দীর্ঘদিন ধরে রেকর্ডভুক্ত সম্পত্তিতে বসবাস করছি। ব্যবসার কারণে এখন ঢাকায় সরে আছি। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি পক্ষ নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলেছে এবং শ্রমিকদের মারধর করে। এরপর আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।"

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সায়েমা বেগম জানান, "সিদ্দিকুর রহমানের বাবা আব্দুল মজিদ বেপারী এবং আমার বাবা আব্দুল মান্নান বেপারী আপন ভাই। ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তিতে আমাদের ১২ শতাংশ অংশ রয়েছে। কিন্তু আমাদের জমি বুঝিয়ে না দিয়ে উল্টো আমাদের হয়রানি করা হচ্ছে এবং আমাদের অংশও জোরপূর্বক দখল করা হয়েছে।" এ ঘটনার পর সিদ্দিকুর রহমান বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। বাবুগঞ্জ থানা সূত্রে খবর পাওয়া গেছে যে, দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। অভিযোগগুলোর উপর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদাবরে হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


আদাবরে হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

রাজধানীর আদাবর থানা এলাকায় একটি হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চার আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ১। রিপন (২৭) ২। নিরব (২৫) ৩। মজনু মিয়া (৬০) ও ৪। মোঃ মিজানুর রহমান (৪০)।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৯:২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গত বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় আদাবর থানাধীন নবোদয় হাউজিংয়ের চার রাস্তার মোড় এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো.আবুল বাশার (৪৫) ও মো. সাদ্দাম হোসেন (৩৫) গুরুতর আহত হন। হতাহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১:৩০ ঘটিকার দিকে আবুল বাশার মারা যান। বর্তমানে আহত সাদ্দাম চিকিৎসাধীন রয়েছেন।

ডিবি-তেজগাঁও বিভাগের আরও একটি সূত্র জানায়, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তার মাধ্যমে ডিবি-তেজগাঁও বিভাগ আসামিদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৯:২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত সোমবার (২৯ জুন) রাতে বিশ্বকাপে ব্রাজিল-জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি-ব্লকের ১ নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে আবুল বাশার এবং সাদ্দাম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের সেবায় কাজ করার আহ্বান এমপি ফজলুল হকের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


জনগণের সেবায় কাজ করার আহ্বান এমপি ফজলুল হকের

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। আমাদের জনগণের কল্যাণে অবশ্যই কাজ করতে হবে, উন্নয়ন ঘটাতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৭৯ টন জিআর খাদ্যশস্য (চাল) ও ১ কোটি ৭০ হাজার টাকা বিতরণ করেছে। এটি আমার কোন দলের নেতাকে নয়, আতœীয়কে নয়, বরং উপজেলার তিন হাজার দু:স্থ, অসহায় পবিবার, ১৯ টি মাদ্রাসা ও এতিমখানা এবং ৮৩টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। এই অনুদান যথাযথভাবে ব্যবহারের জন্য উপজেলা সম্মেলন কক্ষে চেক এবং জিআর খাদ্যশস্য (চাল) বিতরণকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন আহবান জানান। শুক্রবার (৩ জুলাই), উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে ১ কোটি ৭০ হাজার টাকার চেক এবং ৭৯ টন জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিতরণ অনুষ্ঠানে উপজেলার গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা, নাগরী, বক্তারপুর, তুমলিয়া, জামালপুর, বাহাদুরশাদী, জাঙ্গালীয়া, মোক্তারপুর ও বাড়ীয়া মোট ১০টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের মানবিক সহায়তা হিসেবে দু:স্থ, অসহায় সুবিধাভোগীদের মাঝে এই সেবা প্রদান করা হয়েছে। প্রত্যেক ইউনিয়নে তিনশত পরিবার মোট ১০টি পৌরসভা ও ইউনিয়নে তিন হাজার সুবিধাভোগীদের প্রত্যেককে ২০ কেজি জিআর খাদ্যশস্য (চাল) প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ৮৩টি প্রতিষ্ঠানের প্রধানদের নিকট ১ কোটি ৭০ হাজার টাকার চেক এবং উপজেলার ১৯টি মাদ্রাসা-এতিমখানায় ১৯ টন চাল বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় তিন পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় তিন পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একটি পেশাদার ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।

শুক্রবার (০৩ জুলাই) সকাল আনুমানিক ১১:৪০ ঘটিকায় ধানমন্ডি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রিপন (৩৫) ২। মোঃ সাদ্দাম হোসেন ওরফে সিআইডি সাদ্দাম (৩০) ও ৩। টিপু আহমেদ ওরফে ডিশ টিপু (৫২)।

ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) সন্ধ্যা আনুমানিক ০৬:২০ ঘটিকায় ধানমন্ডি থানাধীন ৭ নং রোডের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস অফিসের উত্তর পাশে পাকা রাস্তার ওপর এক নৃশংস ছিনতাইয়ের ঘটনা ঘটে। কলাবাগান এলাকার বাসিন্দা দুই বন্ধু রাতে একটি জিম থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন।

পথিমধ্যে অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। এরপর ধারালো চাপাতি বের করে তাদের গলায় ধরে আতঙ্ক সৃষ্টি করে একটি iPhone 17 Pro Max ও Samsung Galaxy S22 Ultra মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় এক বন্ধু বাধা দিলে ছিনতাইকারীরা তাকে চাপাতি দিয়ে কোপায়, ফলে তার বাম হাতের কবজির ওপর কেটে রক্তাক্ত জখম হয়।

পরবর্তীতে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে (৩ জুলাই) ধানমন্ডি মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলা দায়েরের পর পরই ধানমন্ডি মডেল থানা পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ১১:৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে উক্ত ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে।

ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা প্রত্যেকেই পেশাদার ছিনতাইকারী। তারা ধানমণ্ডি সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাইসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে হামলার হুমকি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


সৌদি আরবে হামলার হুমকি হুথিদের

ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা কোনো ধরনের উস্কানিমূলক আগ্রাসন চালানো হলে সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনায় ভয়াবহ হামলা চালানোর তীব্র হুমকি দিয়েছে দেশটির ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

তাদের পক্ষ থেকে রিয়াদের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ এনে এই কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র শুক্রবার (৩ জুন) এক বিবৃতিতে জানান, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টাকারী একটি ইরানি বেসামরিক যাত্রীবাহী বিমানকে জোরপূর্বক বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি আরবের কয়েকটি যুদ্ধবিমান।

সৌদির এই পদক্ষেপের জবাবে, হুথি বিমান প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে সক্রিয় হয় এবং আকাশেই সৌদির যুদ্ধবিমানগুলোর মুখোমুখি হয়ে তাদের প্রতিহত করে।

এই ঘটনাকে ইয়েমেনের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হিসেবে দেখা হচ্ছে হুথি নেতৃত্বের কাছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সৌদির যেকোনো ধরনের উস্কানি বা আগ্রাসনের জবাব দিতে তাদের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ইউনিট পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিশেষ করে, সৌদির অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সম্পদ এবং বেসামরিক বিমানবন্দরগুলো এখন তাদের মূল লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে।

বিগত কয়েক বছর ধরে রিয়াদ ও সানার মধ্যে একধরনের ভঙ্গুর যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চললেও, সাম্প্রতিক এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনা দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আবারও চরম পর্যায়ে নিয়ে গেছে।

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই নতুন সংঘাত ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে এই ঘটনার বিষয়ে সৌদি আরবের সামরিক বা কূটনৈতিক পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: আল-জাজিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%