প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ার পর নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক লাঞ্ছিত হওয়ার এবং দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনার পর এক পক্ষ পাল্টা জমি দখলের অভিযোগ তুলেছে। পরিবেশ পরিস্থিতি অনুসারে অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লোহালিয়া গ্রামের আব্দুল মজিদ বেপারীর ছেলে মো. সিদ্দিকুর রহমান (৪৬) প্রায় ৩০ শতাংশ রেকর্ডভুক্ত সম্পত্তিতে বেশ কিছুদিন ধরেই বসতবাড়ি নির্মাণ করে ভোগদখলে রয়েছেন। জমির মালিকানা নিয়ে তিনি পারিবারিক দানপত্র ও ক্রয়ের মাধ্যমে সম্পত্তির মালিক হয়ে নিজের নামে রেকর্ডও সম্পন্ন করেছেন। বর্তমানে সেই জমিতে একটি একতলা ভবনের পাশাপাশি নতুন আরেকটি ভবনের নির্মাণকাজ চলমান ছিল।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২ জুলাই সকাল প্রায় ১০টার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজিকালিকাপুর গ্রামের আব্দুল আজিজ হাওলাদার, তার স্ত্রী সায়েমা বেগম এবং কিছু সহযোগী নির্মাণকাজে বাধা দেন। এই সময় শ্রমিক সিদ্দিক নামে একজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ নির্মাণাধীন দেয়ালের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন সিদ্দিকুর রহমান। তিনি জানান, এতে তার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
সিদ্দিকুর রহমান বলেন, "আমি দীর্ঘদিন ধরে রেকর্ডভুক্ত সম্পত্তিতে বসবাস করছি। ব্যবসার কারণে এখন ঢাকায় সরে আছি। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি পক্ষ নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলেছে এবং শ্রমিকদের মারধর করে। এরপর আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।"
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সায়েমা বেগম জানান, "সিদ্দিকুর রহমানের বাবা আব্দুল মজিদ বেপারী এবং আমার বাবা আব্দুল মান্নান বেপারী আপন ভাই। ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তিতে আমাদের ১২ শতাংশ অংশ রয়েছে। কিন্তু আমাদের জমি বুঝিয়ে না দিয়ে উল্টো আমাদের হয়রানি করা হচ্ছে এবং আমাদের অংশও জোরপূর্বক দখল করা হয়েছে।" এ ঘটনার পর সিদ্দিকুর রহমান বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। বাবুগঞ্জ থানা সূত্রে খবর পাওয়া গেছে যে, দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। অভিযোগগুলোর উপর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন