০৭:০৯ পি.এম
কুমিল্লার মুরাদনগরের একটি পুকুর থেকে অহিদ ভূঁইয়া (৬০) নামের এক সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অহিদ ভূঁইয়া একই গ্রামের মৃত দুদ মিয়ার ছেলে। তিনি সেচ প্রকল্প পরিচালনা করতে বিএডিসিতে স্থানীয়ভাবে দায়িত্ব পালন করতেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী মুরাদনগর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা ওই মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি অহিদ ভূঁইয়ার বলে শনাক্ত করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে গলাকাটা ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ জানায়, নিহত বৃদ্ধ স্থানীয় একটি সেচ প্রকল্পের মালিক ছিলেন। তার সেচ প্রকল্পের ঘর থেকে প্রায় ৪০০ গজ দূরের একটি পুকুরে মরদেহটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে গলা কেটে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে যায়।
ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন