ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত


শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের প্রধানমন্ত্রী রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

এ সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১৪ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ে।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, কৃষি, বাণিজ্য, শ্রম আইন, শিক্ষা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষি উপদেষ্টা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মার্কিন প্রযুক্তিগত সহযোগিতার আহ্বান জানান।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষিপণ্য রফতানিতে কোল্ড চেইন ও রেফ্রিজারেটেড পরিবহন ব্যবস্থা উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশে মার্কিন পণ্য খালাসের সময় বন্দরের জটিলতা দূর করতে তাগিদ দেন।

বৈঠকের সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের জাতীয় সংসদে ‘বাংলাদেশ শ্রম বিল, ২০২৬’ পাসের প্রশংসা করেন। অন্যদিকে, রোহিঙ্গা সংকটের টেকসই ও মর্যাদাপূর্ণ সমাধানে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানান নজরুল ইসলাম খান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল, গাছতলায় চলছে পাঠদান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল, গাছতলায় চলছে পাঠদান

বছরের পর বছর সংস্কারের অভাবে পঞ্চগড়ের দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন এখন ঝুঁকিপূর্ণ স্থাপনা হয়ে গেছে। ভবনের দেয়ালে বড় বড় ফাটল দেখা যাচ্ছে, এছাড়াও খসে পড়া পলেস্তারা এবং বেরিয়ে আসা রড থেকে শিক্ষার্থীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেই কারণে এখন শ্রেণিকক্ষে পাঠদান না করে খোলা আকাশের নিচে পাঠদান কার্যক্রম চলছে। এর ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়- ভবনের পলেস্তারাগুলি খসে পড়ছে এবং রড বেরিয়ে আসছে। একসাথে বিদ্যালয় ভবনের দেয়ালে বড় বড় ফাটল বিদ্যমান আছে।

পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি দীর্ঘ সময় ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় এটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছেন, গত জুন মাসে বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে যায় এবং রড বেরিয়ে আসতে শুরু করে। এছাড়াও দেয়ালে বড় ফাটল দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে শ্রেণিকক্ষের পাঠদান বন্ধ রেখে এখন খোলা আকাশের নিচে পাঠদান কার্যক্রম চলতে বাধ্য হচ্ছে। এর ফলে পাঠদান ব্যাহত হচ্ছে এবং আতঙ্কে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের অভিযোগ, যে কয়েকজন শিক্ষার্থী এখনো বিদ্যালয়ে আসেন, তাদের শিক্ষার কার্যক্রম বিদ্যালয় প্রাঙ্গণের বাইরে চলতে হচ্ছে। বর্ষাকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে, বই ও খাতা নিয়ে দ্রুত পাশের বাড়িতে আশ্রয় নিতে হয়। আবার রোদের তাপেও শিক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে। নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত অন্তত একটি অস্থায়ী ক্লাসরুম নির্মাণ করে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদান করার ব্যবস্থা করা আবশ্যক।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক জানান, শ্রেণিকক্ষ না পাওয়ার কারণে ব্ল্যাকবোর্ড ছাড়া ক্লাস নেওয়া হচ্ছে এবং সঠিকভাবে লিখিত কাজ করানো সম্ভব হচ্ছে না। এর ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিদ্যালয় সংশ্লিষ্টদের দাবি, এনিয়ে ৫২টি চিঠি প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হলেও কোন সমাধান এখনও হয়নি। সকলের দাবি, দুর্ঘটনা এড়াতে দ্রুত ভবনটি অপসারণ করে নতুন ভবন নির্মাণ করার প্রয়োজন।

অন্যদিকে পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন বলেন, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি আপদকালীন সময়ে পাঠদান স্বাভাবিক রাখার জন্য মাঠের পাশে অস্থায়ী চারটি কক্ষ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৭ সালে বিদ্যালয়ের বর্তমান ভবনটি নির্মিত হয়। ২০২০ সাল থেকে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় মানুষের দুর্ভোগ বাড়ছে: হাসনাত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


বন্যায় মানুষের দুর্ভোগ বাড়ছে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন যে, “বন্যায় মানুষ কষ্ট পাচ্ছেন এবং মন্ত্রীরা বিদেশে ভ্রমণ করছেন।” হাসনাত এই মন্তব্যটি মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় পথসভায় করেছেন।

বন্যার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘চট্টগ্রামে বন্যা কবলিত অঞ্চলে এখনও সাহায্য পৌঁছায়নি। সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে এই বছর ৯০ হাজার কোটি টাকা রাজস্ব পেলেও বন্যার সংকটে জনপ্রতি মাত্র ৩০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে ট্রাম্পের শুল্ক পরিকল্পনাকে ‘জলদস্যুতা’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


হরমুজে ট্রাম্পের শুল্ক পরিকল্পনাকে ‘জলদস্যুতা’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর যুক্তরাষ্ট্র ২০ শতাংশ শুল্ক আরোপের যে পরিকল্পনা ঘোষণা করেছে, তার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

সোমবার (১৩ জুলাই) ব্রাজিলের সাও পাওলোতে দেওয়া এক বক্তব্যে লুলা বলেন, ‘আগের দিনে এ ধরনের কাজকে জলদস্যুতা বলা হতো।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশ, যারা দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করেছে বলে আমার বিশ্বাস, তারা এখন নিজেই জলদস্যুর ভূমিকায় নামতে পারে না।’

হরমুজ প্রণালিতে ইরানের ওপর আবারও অবরোধ কার্যকর করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব নিতে চায় যুক্তরাষ্ট্র। নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে অর্থও নেওয়া হবে।

উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই সোমবার এ ঘোষণা দেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া একটি টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব। সম্ভবত এটা পরিচালনাও করব। আমরা প্রণালির অভিভাবক হব। এর জন্য আমাদের অর্থ দেওয়া উচিত।’

ট্রাম্প আরও বলেন, দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রকে ‘অনেক অর্থ’ দেওয়া উচিত। কারণ এ নৌপথ ব্যবহারকারী দেশগুলো ধনী এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনা মূল্যে এ সেবা আশা করা উচিত নয়।

এর কিছুক্ষণ পর তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জানান, হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও অবরোধ কার্যকর করছে।

তিনি লেখেন, ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে পরিচিত হবে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের ব্যয় করাসহ প্রণালি দিয়ে চলাচল করা প্রতিটি পণ্যবাহী জাহাজ থেকে ২০ শতাংশ হারে অর্থ আদায় করা হবে। এ ব্যবস্থা কার্যকরের প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে বলে জানান তিনি।

ট্রাম্প একই সঙ্গে অভিযোগ করেন, ইরান অন্তর্বর্তী সমঝোতা চুক্তি ভঙ্গ করেছে। তার ভাষ্য, ‘চুক্তি হয়ে গিয়েছিল; কিন্তু তারা তা ভেঙেছে। তারা সব সময় চুক্তি ভাঙে। তাদের সঙ্গে আমাদের ১০টি চুক্তি হয়েছে। তাই এবার আমরা তাদের ওপর খুব কঠোর হামলা চালাব।’

তবে ট্রাম্পের এ ঘোষণা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকতে পারে না।

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা বা তাদের বাহিনীকে রসদ সরবরাহ ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। এতে পুরো অঞ্চল সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হরমুজ প্রণালির ওমান অংশে বিকল্প নৌপথ তৈরির চেষ্টার জবাবে পরপর তিন বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইরান। এই হামলা ঘিরে গত সপ্তাহের মাঝামাঝি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের সূচনা হয়। এরপর গত রোববার (১২ জুলাই) হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইরান। পরদিন সোমবার (১৩ জুলাই) দুই দেশের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়।

মার্কিন বাহিনী জানায়, তারা ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, উপকূলীয় রাডার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে।

জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করে। গত মাসের মাঝামাঝি স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতার আওতায় হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও সাম্প্রতিক সংঘর্ষে সেই সমঝোতার ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কোন তৎপরতা নেই: নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কোন তৎপরতা নেই: নাহিদ

সংবিধান সংশোধন নিয়ে ব্যস্ত থাকার পরও দেশের আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জুলাই নারী সমাবেশে তিনি এই অভিযোগ জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচিত সরকার আসলে আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক হবে, এই আশা ছিল সবার। কিন্তু বাস্তবতা হলো অবস্থা আরও খারাপ হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অনেক কাজের মধ্যে ব্যস্ত এবং সংবিধান সংশোধনে ব্যস্ত আছেন। তবে আইনশৃঙ্খলার উন্নতিতে তার কোনো তৎপরতা নেই।’

তিনি আরো বলেন, ‘চব্বিশের ১৪ জুলাই একটি ঐতিহাসিক দিন। তখন এই দিন যেই রাষ্ট্রপতির কাছে আমরা স্বারকলিপি দিয়েছিলাম, সেই রাষ্ট্রপতি এখনো বহাল আছেন। ১৪ জুলাই নারীদের অবদানের কারণে ১৫ জুলাই নারীদের বিরুদ্ধে টার্গেট করা হয়েছিল। নারীদের ওপর হামলার দৃশ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল।’

বিরোধীদলীয় হুইপ হিসেবে নাহিদ বলেন, ‘গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ও আত্মত্যাগের বিষয়ে আমরা সবসময় বলি। নারী কোটার বিরুদ্ধে গিয়ে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে নারী এবং পুরুষ সবাই রাস্তায় নেমেছিল। নারীরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তাই তাদের ওপর নানা ভাবে টার্গেট করা হয়েছে। তবে আন্দোলনের পরবর্তী সময়ে নারীদের জন্য আমরা সেই সুযোগ তৈরি করতে পারিনি। তবুও নারীরা আমাদের সাথে রয়েছে। নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে নারীদের রাজনৈতিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার।’

তিনি জানান, ‘প্রান্তিক নারীদের বিষয়ে খোঁজখবর রাখতে পারেননি বলে তিনি উল্লেখ করেন এবং বলেন, ‘নারী শক্তির প্রতি আহ্বান থাকবে, নারীদের দাবিগুলি বাস্তবায়নে কাজ করবে।’

জুলাই গণহত্যার বিচার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এ সরকার এসে কেন আইসিটি ট্রাইব্যুনাল সরিয়ে দিয়েছে, তা জানি না। ইনুর ১০ বছরের সাজা দেয়া হয়েছে, এটি কোনোভাবেই কাম্য নয়।’

নারী সমাবেশে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আকতার মন্তব্য করেন, ‘মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো ছাড় দেয়া যাবে না। শেখ হাসিনা একজন নারী নয়, তিনি ফ্যাসিস্ট, হত্যাকারী, খুনী। হাসিনা চলে গেলেও তার ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে। রাষ্ট্রকে বিনির্মাণ করা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের প্রেরণা যেন আমরা ভুলে না যাই। নারীদের তুলে আনার কাজ আমাদের করতে হবে। পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোতে নারীরা এখনও পিছিয়ে রয়েছে, তাদের সামনে এগিয়ে আনতে হবে। আন্তর্জাতিক শক্তিগুলো আমাদের অধিকার হরণ করতে চায়। দিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্রও রয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের অধিকারের ওপর হস্তক্ষেপ করছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%