০৭:৪৩ পি.এম
ভারতের মহারাষ্ট্রের নাসিক শহরে এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় একটি পর্যটক পরিবারকে প্রায় ১৫ কিলোমিটার ধাওয়া করে লোহার রড দিয়ে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে নাসিকের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। এই বর্বরোচিত হামলার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দুটি যুবক মোটরসাইকেল আরোহী লোহার রড হাতে ওই পরিবারের গাড়িটি ধাওয়া করতে দেখা যাচ্ছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তারা নাসিকের ভাবালি জলপ্রপাতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তারা দেখেন, একদল যুবক এক তরুণীকে উত্ত্যক্ত করছে। এই দৃশ্য দেখে, পরিবারটি ওই যুবকাদের আচরণের তীব্র প্রতিবাদ জানায় এবং এর কারণ জানতে চায়। প্রতিবাদের পরই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
পরিবারটি দাবি করে, প্রতিবাদ করার পর থেকে হামলাকারীরা তাদের গাড়িটিকে ধাওয়া করতে শুরু করে। প্রায় ১৫ কিলোমিটার পথ ধাওয়া করার পাশাপাশি, তারা বারবার গাড়ির পথরোধ করে কাঠের লাঠি এবং লোহার রড দিয়ে হামলা করে। হামলার সময় অভিযুক্তরা গাড়িটিতে ব্যাপক ভাঙচুরও চালায়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এই ঘটনায়, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতিমধ্যে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। এছাড়া, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশের বিশেষ দল অভিযান চালাচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন