০৭:৫২ পি.এম
চাঁদপুরে প্রবাসী স্বামীর জমা করা সব টাকা এবং স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নয়ন মনি নামে একটি নারীর বিরুদ্ধে। নিজের অন্য সন্তানকে ফেলে, সে এই কাজটি করেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে এমনটি জানা গেছে যে, জেলার মতলব উপজেলার বাসিন্দা প্রবাসী শরীফ মিয়ার সাথে রাঙামাটি জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের নোয়াব আলীর মেয়ে নয়ন মনির বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। এরপর শরীফ প্রবাসে চলে যান। প্রবাসে থাকা অবস্থায় শরীফ তার উপার্জিত সমস্ত অর্থ স্ত্রী নয়ন মনির ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতেন।
সম্প্রতি নয়ন মনি ব্যাংকে থাকা সমস্ত টাকা ও ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যান। প্রবাস থেকে স্বামী শরীফ দেশে ফিরে এসে ঘরে স্ত্রীকে পাননি এবং ব্যাংক অ্যাকাউন্ট শূন্য দেখতে পান।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এদিকে, স্ত্রীকে হারানো প্রবাসফেরত শরীফ একদিকে যেমন সর্বস্বান্ত হয়েছেন, অন্যদিকে তার ৫ বছরের একমাত্র সন্তান মুসা বর্তমানে তীব্র অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। একমাত্র বাবাই এখন দিনরাত হাসপাতালে থেকে শিশুটির সেবা দিয়ে যাচ্ছেন। হাসপাতালের বেডে শুয়ে অবুঝ শিশুটি মায়ের জন্য কাঁদছে।
স্থানীয়দের ধারণা, নয়ন মনি পরকীয়া সম্পর্কের জেরে টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেছেন এবং নতুন করে সংসার শুরু করেছেন। টাকা-পয়সা হারানোর কষ্টের চেয়েও বর্তমানে একমাত্র সন্তানের জীবন ও ভবিষ্যৎ নিয়ে প্রবাসীর চরম উৎকণ্ঠায় দিন কাটছে। অবুঝ শিশুটিকে ফেলে মায়ের এমন নির্মম চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্থানীয়রা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও স্ত্রীর সন্ধান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী প্রবাসী শরীফ মিয়া।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন