প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুরের লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের বাসিন্দা নয়ন মনি নামে এক নারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি নিজের ৫ বছরের অবুঝ শিশু সন্তানকে ফেলে প্রবাসী স্বামীর জমানো সমস্ত টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন।
পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা গেছে যে নয়ন মনির বিয়ে হয়েছিল প্রবাসী শরীফ মিয়ার সঙ্গে, যিনি মতলব উপজেলার বাসিন্দা। তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। এরপর শরীফ প্রবাসে চলে যান। প্রবাসে থাকাকালীন সময়, শরীফ তার উপার্জিত সমস্ত অর্থ স্ত্রী নয়ন মনির ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করতেন।
সম্প্রতি নয়ন মনি ব্যাংকে থাকা সমস্ত টাকা এবং ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যান। প্রবাস থেকে স্বামী শরীফ দেশে ফিরে এসে জানেন যে, তিনি ঘরে স্ত্রীকে পাননি এবং ব্যাংক অ্যাকাউন্টটি শূন্য দেখলেন।
এদিকে, স্ত্রীকে হারানোর কারণে একদিকে যেমন সর্বস্বান্ত হয়েছেন প্রবাসফেরত শরীফ, অন্যদিকে তার ৫ বছরের একমাত্র সন্তান মুসা তীব্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন শুধুমাত্র বাবাই দিনরাত হাসপাতালে থেকে শিশুটির সেবা করছেন। হাসপাতালের বিছানায় শুয়ে অবুঝ শিশুটি কাঁদছে মায়ের জন্য।
স্থানীয়দের ধারণা, নয়ন মনি সম্ভবত পরকীয়া সম্পর্কের কারণে টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেছেন এবং নতুন করে সংসার শুরু করেছেন। টাকা-পয়সা হারানোর কষ্টের চেয়ে এখন একমাত্র সন্তানের জীবন ও ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন প্রবাসী। অবুঝ শিশুটিকে ফেলে মায়ের এমন নির্মম চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং স্ত্রীর সন্ধান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী প্রবাসী শরীফ মিয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন