১২:৪৩ এম
জোটসঙ্গীদের অবমূল্যায়ন করলে বিএনপি ভবিষ্যতে মিত্রহীন হতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
শুক্রবার (৩ জুলাই) রাত ৮টায় গণঅধিকার পরিষদ, বনানী থানার কার্যালয় উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এ সময় বনানী থানার ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিচয়পত্রধারী নেতাকর্মীরাও রাজপথে ছিল। বর্তমানে রাজপথে আন্দোলন নেই। গণঅধিকার পরিষদ সরকারের অংশ, সরকারের সুযোগ সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সময়ে বহু আন্দোলন, সংগ্রাম ও রাজনৈতিক সংকটে বিএনপির পাশে ছিল জোটসঙ্গী গণঅধিকার পরিষদসহ অন্যান্য দল। তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। বিএনপি তখন বলেছিল, জাতীয় সরকার করবে। সেখানে জোটসঙ্গীরা মন্ত্রীসভায় থাকবে। কিন্তু জোট থেকে প্রতিমন্ত্রী করলেও কাউকে মন্ত্রী করা হয়নি। আশা করছি বিএনপি তাদের পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ জোট সঙ্গী আরও দুই-একজনকে মন্ত্রী করবে।
তিনি বলেন, বিএনপির জোটসঙ্গী দলের যোগ্য নেতাদের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারে, যেন তারা দেশের জন্য ভালো কিছু করতে পারে। বিএনপি মিত্রদের সরকারের বিভিন্ন কাজে লাগাতে পারে, এতে করে বিএনপি সরকারের জন্যও উপকার হবে।
জোটসঙ্গীদের শুধু প্রয়োজনের সময় ব্যবহার করে পরে উপেক্ষা করলে সেই জোট টেকসই হয় না। বিএনপি যদি দীর্ঘমেয়াদে শক্তিশালী রাজনৈতিক অবস্থান বজায় রাখতে চায়, তাহলে জোটসঙ্গীদের সম্মান, মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জোটসঙ্গীদের অবমূল্যায়ন করলে ভবিষ্যতে মিত্রহীন হতে পারে বিএনপি।
গণঅধিকার পরিষদ, বনানী থানার কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবলু আহমেদ।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
এ সময় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল, মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ নেওয়াজ খান বাপ্পি এবং মহানগর উত্তরের সভাপতি আরাফাত প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন