০৬:৫৪ পি.এম
সিরিয়ায় রাজধানী দামেস্কে দুই বাসের সংঘর্ষের কারণে অন্তত ৩৫ জন প্রাণ হারিয়েছেন এবং ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার(২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এই দুর্ঘটনা ঘটেছে দেইর আল-জোর এবং দামেস্কের মধ্যবর্তী সড়কে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই গুরুত্বপূর্ণ মহাসড়ক পূর্ব সিরিয়াকে রাজধানী দামেস্কের সঙ্গে সংযুক্ত করে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সিরিয়ান আরব নিউজ এজেন্সি’(সানা)-এর তথ্যমতে, আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হোমস সামরিক হাসপাতালে স্থানান্তরের জন্য ঘটনাস্থলে বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।
অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার কবলে পড়া একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিল এবং অন্যটিতে সাধারণ যাত্রীরা ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
দেইর আল-জোর ও দামেস্কের মধ্যবর্তী এই মহাসড়কটি সাধারণত নিরাপত্তার জন্য অত্যন্ত দুর্বল বলে পরিচিত। সিরিয়ার প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে বেসামরিক অবকাঠামোর যে শোচনীয় অবস্থা হয়েছে, এটি তারই প্রতিফলন।
গত অক্টোবরে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদান বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটিতে ২ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আল-সালেহ আরো উল্লেখ করেন, সিরিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে এ ধরনের সড়ক দুর্ঘটনা।
সূত্র: আলজাজিরা, রয়টার্স।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন