প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর বিভিন্ন অঞ্চলে যারা ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুই দিনে ৩ হাজার ২৫৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার এবং শুক্রবার (২৪ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে এবং এসব মামলাগুলো জমা করে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রাফিক-রমনা বিভাগে মোট ১৬৮টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে রয়েছে ২৬টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি এবং ৪৮টি মোটরসাইকেল। ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ২৪৬টি মামলা দায়ের হয়েছে, যেখানে রয়েছে ২৫টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি এবং ১৪৮টি মোটরসাইকেল।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০১টি বাস, ২৪টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৬৮টি সিএনজি ও ১৯৯টি মোটরসাইকেলসহ মোট ৪৯২টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট মামলা সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০টি, যার মধ্যে ৮৭টি বাস, ৪৪টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি এবং ১৪৩টি মোটরসাইকেল রয়েছে। অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে মোট ৩৭২টি মামলা হয়েছে; এখানে ৩৪টি বাস, ৩টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি এবং ১৫৫টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত রয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৬৯টি বাস, ২২টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি এবং ৩৫৩টি মোটরসাইকেলসহ মোট ৬৭০টি মামলা দায়ের হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৪০১টি মামলা হয়েছে, যার মধ্যে ৬২টি বাস, ৩৩টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি এবং ১২৬টি মোটরসাইকেল রয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে মোট মামলা সংখ্যা ৪৫৮টি, যেখানে ৮৬টি বাস, ৬টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি এবং ১২৭টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত।
এই অভিযানের অংশ হিসেবে মোট ৯০৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৪২৬টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন