ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সুনামগঞ্জে বিশেষ অভিযানে উদ্ধার হলো আমেরিকায় তৈরি রিভলভার


সুনামগঞ্জে বিশেষ অভিযানে উদ্ধার হলো আমেরিকায় তৈরি রিভলভার

বাংলাদেশ পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ সুনামগঞ্জের ছাতক উপজেলায় একটি বিদেশি রিভলভার উদ্ধার করেছে বিশেষ অভিযান পরিচালনা করে।

১০ অক্টোবর শনিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি দল রিভলবারটি উদ্ধার করে। পরবর্তীতে ১১ অক্টোবর রবিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এসআরবি জানায়, ১১ অক্টোবর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি অভিযানিক দল জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের সন্টু মিয়ার বসতবাড়ির উত্তর পাশে পাকা রাস্তার সংলগ্ন বাঁশঝাড়ের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে গভীর রাতে এসআরবি-৯-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে, অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি তাদের উপস্থিতি টের পেয়ে একটি কালো রঙের পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি শপিং ব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় বিদেশি রিভলবারটি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটিতে ফায়ারিং ট্রিগার ও ফায়ারিং পিন রয়েছে। অস্ত্রটির এক পাশে ইংরেজিতে ‘USA’ লেখা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে ছাতক থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি রিভলভার উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাই সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


মিরসরাই সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ

ফেনীর সীমান্তবর্তী ছাগলনাইয়া এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেড় শতাধিক বোতল ভারতীয় মদ ও অর্ধশতাধিক গরু জব্দ করেছে। বিজিবির মতে, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি।

রোববার (১১ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিয়মিতভাবে কঠোর নজরদারি বজায় রাখছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ছাগলনাইয়া এবং জোরারগঞ্জ থানা এলাকার সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ ও চোরাই গরু আটক করা হয়েছে।

অভিযানের বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিবুল ইসলাম জানান, জব্দ করা মাদক ও চোরাই গরু স্থানীয় কাস্টমস অফিস ও জোরারগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে। বিজিবির এ ধরনের অভিযান দেশের সীমান্ত সুরক্ষায় নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদে‌শির পরিচয় জানাল সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদে‌শির পরিচয় জানাল সরকার

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলার ফলে নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রবিবার (১১ অক্টোবর) জানায় যে, শনিবার (১২ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর উপর একটি ক্ষেপনাস্ত্র আঘাত হানে।

এই ঘটনার সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অপেক্ষা করছিলেন। দুর্ঘটনায় দুজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন।

নিহতদের মধ্যে একজন হলেন—বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামের (ডাকঘর: মাদলা) বাসিন্দা মো. শাহেদ আহম্মেদ। অপরজন হলেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামের (ডাকঘর: ঢালুয়া) বাসিন্দা মো. নাসরুল্লাহ বদরপুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫০ বছরের দুর্ভোগের অবসান, তিন গ্রামে কাঠের সেতুর নির্মাণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


৫০ বছরের দুর্ভোগের অবসান, তিন গ্রামে কাঠের সেতুর নির্মাণ

মমূর্ষ রোগী কিংবা আহত কোনো ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে বিনা চিকিৎসায় বাড়িতে মৃত্যুবরণ করতে হয়েছে। তিনটি গ্রামের মানুষদের একমাত্র সাঁকো পার হয়ে হাতিয়া উপজেলা সদরসহ বিভিন্ন অঞ্চলে যেতে হতো। এছাড়া দুর্যোগের সময় সাঁকো পার হতে গিয়ে অঙ্গহানীর মতো ঘটনা ঘটেছে অনেক।

উপজেলা সদরের ১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত তিনটি গ্রাম এই সাঁকোর কারণে অনেকটা বিচ্ছিন্ন ছিল। উন্নত যোগাযোগের অভাবে আধুনিকতার কোনো ছোঁয়া এখানে লাগেনি। দীর্ঘ ৫০ বছর পর সাঁকোটি ভেঙে কাঠের ব্রিজ তৈরি করেছে প্রশাসন, যা তিন গ্রামের চিত্র বদলে দিয়েছে।

নোয়াখালী হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের দক্ষিণে কোরালিয়া, পশ্চিম জোড়খালী ও মাইজচরা গ্রামের অবস্থান। এই তিন গ্রামে প্রায় ১০-১৫ হাজার পরিবারের বসবাস। বাসিন্দাদের তমরদ্দি বাজারসহ বিভিন্ন জায়গায় যেতে কাটাখালী খাল পার হয়ে যেতে হতো। স্বাধীনতার পূর্ব থেকে এই খালে নির্মিত সাঁকো পার হয়ে মানুষদের যাতায়াত করতে হয়েছে।

স্থানীয়দের মতে, প্রায় দুইশত ফুট দৈর্ঘ্যের এই সাঁকো পার হতে গিয়ে অনেক দুর্ঘটনার শিকার হয়েছেন। মুমূর্ষ রোগী, বয়স্ক ব্যক্তি, কোমলমতি শিক্ষার্থীদের সবাইকে এই সাঁকো পার হয়ে প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হতো। দোকানের মালামাল মাথায় বহন করে এপার ওপার করতে হতো। এই দীর্ঘ সময়ে সাঁকো পার হতে গিয়ে অঙ্গহানীর ঘটনা ঘটেছে অনেক। শিক্ষার্থীদের সাঁকো থেকে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটেছে। মাথায় মালামাল বহন করতে গিয়ে কয়েকজন শ্রমিক পঙ্গু হয়েছেন।

কোরালিয়া গ্রামের খালের পাড়ে বেড়ীর উপর দোকান করেন নুরউদ্দিন শেরআলী (৬০)। আলাপকালে শের আলী জানান, তার দোকানের মালামাল আনতে তমরদ্দি বাজার থেকে আসতে হয়। নির্দিষ্ট ভ্যান গাড়ির চালক মাল নিয়ে এসে খালের ওপারে রেখে মাথায় বহন করে সাঁকো পার হয়ে দোকানে পৌঁছে দেন। গত বছর এভাবে মাল আনতে গিয়ে চিনির বস্তাসহ সাঁকো ভেঙে খালে পড়ে যান নুর ইসলাম নামে এই ভ্যান চালক। এতে তার এক হাত ও এক পা ভেঙে যায়। ঢাকাসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও সুস্থ হননি। এখন তিনি পঙ্গু হয়ে ঘরে বসবাস করছেন।

শের আলী আরও জানান, এই সাঁকো পার হয়ে গ্রামের শিক্ষার্থীদের তমরদ্দি উচ্চ বিদ্যালয়ে যেতে হয়। ২০২৫ সালের শেষের দিকে হঠাৎ এক ছাত্রী খালে পড়ে ভেসে যেতে থাকে। সঙ্গে থাকা সহপাঠিদের চিৎকারে দোকান থেকে লোক দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে।

গ্রামের প্রবীণ বাসিন্দা সিরাজ মিয়া (৮৫) জানান, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এই গ্রামে মেয়েদের বিয়েতে অনিহা ছিল অন্যান্য গ্রামের মানুষের। ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি এই সাঁকো পার হয়ে তমরদ্দি বাজার আসা যাওয়া করেন। দিনের বেলায় আসা যাওয়া করা সম্ভব হলেও রাতে তা মোটেও সম্ভব ছিল না।

তিনি আরও জানান, একবার ছেলে বউয়ের প্রথম সন্তান হওয়ার সময় সমস্যা দেখা দেয়। গ্রামের চিকিৎসকরা দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সারারাত অপেক্ষা করে সকালে নৌকা দিয়ে খাল পার করে হাসপাতালে যেতে হয়েছে।

সিরাজ মিয়া আরও বলেন, নির্বাচনের সময় বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও পরে তা মনে রাখেননি। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনো এক কাজে এই গ্রামে আসতে গিয়ে সাঁকো দেখে থমকে দাঁড়ান। পরে তিনি নিজ উদ্যোগে কাঠের এই ব্রিজ তৈরি করে দেন। নিজের শেষ সময়ে এসে গ্রামের মানুষের এই কষ্ট দেখে বৃদ্ধ সিরাজ মিয়া অনেকটা আবেগ আপ্লুত হয়েছেন।

সম্প্রতি ব্রিজটি সরেজমিনে দেখতে গিয়ে দেখা যায়, গ্রামের অনেক লোক একসঙ্গে জড়ো হয়ে ব্রিজটি দেখছেন। শিশু থেকে বৃদ্ধ সবাই আনন্দে আত্মহারা। শুধু গ্রামের বাসিন্দারাই নয়, অন্যান্য জায়গা থেকে দীর্ঘ এই সেতু দেখতে মানুষ আসছেন। দৃষ্টিনন্দন ব্রিজটি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। নিচে সিমেন্টের খুঁটি দিয়ে তার উপর কাঠের পাটাতন দেওয়া হয়েছে এবং পাশে হাতল দেওয়া হয়েছে। পুরো ব্রিজটি সম্পূর্ণ রঙ দিয়ে সাজানো হয়েছে। গ্রামের মানুষ সাইকেল ও মোটরসাইকেল চালিয়ে পারাপার হচ্ছে। এ নিয়ে সবার মধ্যে এক ধরনের আনন্দ বিরাজ করছে। তাদের আশা একসময় এই কাঠের ব্রিজটিও ইট পাথরের ব্রিজ হবে।

প্রায় ২০ কিলোমিটার দূরত্বে সোনাদিয়া থেকে এই ব্রিজটি দেখতে আসেন আরিয়ান ফরিদ নামে একজন। ফরিদ জানান, লম্বা ব্রিজটি রঙ দিয়ে সাজানো হয়েছে। দূর থেকে দেখতে এটি অনেকটা সুবিশাল ব্রিজের মতো মনে হয়। এটি এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থার কারণে এলাকাটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। মানুষের স্বাভাবিক চাহিদা পূরণ করা সম্ভব হয়ে উঠছে না। একটি সাঁকোকে ব্রিজে রূপান্তর করে এই অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের চেষ্টা করা হয়েছে মাত্র। এখানে ইট পাথরের সেতু তৈরি করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ মহিলা ক্রিকেট দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ মহিলা ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছে। তবে সফরকারীরা সুবিধা করতে না পেরে টানা দুই হারে সিরিজটি হাতছাড়া করেছে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ রেকর্ড গড়লেও জয় পেতে পারেনি। স্বাগতিক অস্ট্রেলিয়া ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেছে।

রোববার (১১ অক্টোবর) অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান সংগ্রহ করে। টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৯ উইকেট ও ১৩১ বল হাতে রেখেই জয়লাভ করে।

দুই দল মিলে এদিন মোট ৪৪২ রান করেছে। এটি উভয় দলের ওয়ানডে ম্যাচে রেকর্ড সর্বোচ্চ রান। এছাড়া, এই ম্যাচে সোবহানা মোস্তারি ৭২ রান সংগ্রহের মাধ্যমে একটি রেকর্ড গড়েন।

তিনি ১৩৪ বল খেলে ১৮টি বাউন্ডারির সাহায্যে ১১৮ রান করেন। এটি বাংলাদেশ নারী দলের ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস। এই ইনিংসে বাউন্ডারির সাহায্যে ৭২ রানের রেকর্ড গড়েন মোস্তারি।

এছাড়া, চতুর্থ উইকেটসহ যে কোনো উইকেটে বাংলাদেশ নারী দলের হয়ে রেকর্ড সর্বোচ্চ ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা। অধিনায়ক নিগার সুলতানা ১১৪ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৭২ রান করেন। এই ম্যাচে ফারজানা হক পিংকি শূন্য রানে আউট হন। ওয়ানডেতে তিনি ১৮বার এই লজ্জার নজির গড়েছেন।

রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালায়। ১৯.৫ ওভারে উদ্বোধনী জুটিতে ১৬২ রান করেন জর্জিয়া ভোল ও ফোবে লিচফিল্ড। জর্জিয়া ভোল ৯৭ বল খেলে ১৯টি বাউন্ডারির সাহায্যে ১৩১* রানের অনবদ্য ইনিংস খেলেন। লিচফিল্ড ৫১ বলে ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে ৭০ রান করে ফিরে যান। এরপর এলিস পেরিকে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার জর্জিয়া ভোল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%