ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নাটোরে স্কুলের ছাত্রীকে তুলে নিয়ে যৌন হয়রানি


নাটোরে স্কুলের ছাত্রীকে তুলে নিয়ে যৌন হয়রানি

নাটোরের সিংড়ায় ঘটে কয়েকটি ঘটনায়, যখন একটি ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাড়ি ফেরার সময় তাকে তুলে নিয়ে যৌন হয়রানির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, এ সময় তারা অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৫ জুলাই) দুপুরের সময়, টিফিন বিরতির সুযোগে সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া এলাকার ওই ষষ্ঠ শ্রেণির ছাত্রী স্কুল থেকে বাড়ির দিকে ফিরছিল। ঠিক তখন চৌগ্রাম এলাকার গৌতম নামের এক যুবক তাকে জোরপূর্বক টেনে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় এবং সেখানে যৌন নির্যাতনের চেষ্টা করে।

ছাত্রীটি নিজের প্রতিরোধ করতে গিয়ে অভিযুক্ত যুবককে কামড় দেয় এবং তখনই সে চিৎকার করতে করতে দৌড়ে বেরিয়ে আসে। এরপর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

এই ঘটনার পরে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তৎক্ষণাত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত যুবককে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে সংঘাত বাড়ায় জীবিকার সংকটে বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


সীমান্তে সংঘাত বাড়ায় জীবিকার সংকটে বাংলাদেশিরা

মিয়ানমারের অভ্যন্তরে নতুন করে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘাত শুরু হওয়ায়, বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও কাটেনি সীমান্তবাসীর আতঙ্ক। নিরাপত্তাজনিত কারণে নাফ নদীতে মাছ ধরা বন্ধ থাকায়, জীবিকার একমাত্র পথ হারিয়ে চরম সংকটে পড়েছেন টেকনাফের কয়েক হাজার জেলে। এদিকে, নতুন করে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে স্থল ও জলসীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্ট গার্ড।

রোববার (৫ জুলাই) দুপুরে সরেজমিনে টেকনাফের নাইট্যংপাড়া সীমান্তে গিয়ে দেখা যায়, নাফ নদীর তীরে সারি সারি মাছ ধরার ট্রলার ও নৌকা নোঙর করে রাখা হয়েছে। গভীর নদীতে যাওয়ার অনুমতি না পেয়ে, অনেকে তীরের কাছাকাছি মাছ ধরার চেষ্টা করছেন, তবে তাতে আশানুরূপ মাছ মিলছে না।

নাইট্যংপাড়ার জেলে আব্দুল মালেক বলেন, 'টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারে আবারও গোলাগুলি শুরু হওয়ায় নিরাপত্তার কারণে আমাদের নদীতে যেতে দেওয়া হচ্ছে না। এতে মাছ ধরার ওপর নির্ভরশীল শত শত জেলে পরিবার চরম দুর্ভোগে পড়েছে। দুই দিন আগেও ওপারে ভারী গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।'

সৈয়দ হোসেন নামের আরেক জেলে জানান, মিয়ানমারে চলমান গোলাগুলি ও বিমান হামলার কারণে তারা চরম অনিশ্চয়তা ও ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে নিরাপদে মাছ ধরার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

সীমান্ত সূত্র জানায়, গত বুধবার টেকনাফ সীমান্তঘেঁষা মিয়ানমারের অভ্যন্তরে বিমান হামলা চালায় দেশটির জান্তা বাহিনী। এরপর থেকে ওপারের রাখাইন রাজ্যে থেমে থেমে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। ওপারে সংঘাতের প্রভাব যেন এপারে না পড়ে, সেজন্য কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। বৈরী আবহাওয়ার মধ্যেও নাফ নদীতে টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড। একইভাবে স্থলসীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন বলেন, 'মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের বিষয়ে কোস্ট গার্ড সার্বক্ষণিক অবগত রয়েছে। সম্ভাব্য রোহিঙ্গা অনুপ্রবেশ ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নাফ নদী ও সীমান্তবর্তী জলসীমায় টহল, গোয়েন্দা নজরদারি এবং ড্রোন পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে।' তিনি সীমান্তবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, 'সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এখন পর্যন্ত নতুন করে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।'

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর টেকনাফের পাশাপাশি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তেও বিজিবি তাদের টহল ও নজরদারি জোরদার করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা-মেয়েকে ধর্ষণ মামলায় ফেনীতে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


মা-মেয়েকে ধর্ষণ মামলায় ফেনীতে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় ২ জনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৫ জুলাই) বিকেলে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহীগুনী গ্রামের মনু কাজী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম, একই বাড়ির মৃত মাহমুদ আলীর ছেলে আজাদ ও একই এলাকার জেলে বাড়ির প্রভাত কুমার দাসের ছেলে নিপু কুমার দাস। রায় ঘোষণাকালে আসামি আজাদ ও নিপু দাস কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ বারাহীগুনী গ্রামের নদী পাড়ে জেলে বাড়ি অবস্থিত। ২০১৮ সালের ৮ আগস্ট রাতে ওই বাড়িতে ঢুকে কয়েকজন সহযোগী নিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে সাইফুল ইসলাম। ধর্ষণের ঘটনায় বাধা দেয়ায় ধর্ষিতার মাকে বাড়ি থেকে বের করে ব্রিজের উপর এনে ধর্ষণ করে আজাদ ও নিপু নামের ২ জন। ঘটনাটি গণমাধ্যমে প্রচারের পর ১১ আগস্ট দাগনভূঞা থানায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করে প্রবাসীর স্ত্রী৷ পরে দাগনভূঞা থানার এসআই আবদুর রহীম ২০১৯ সালের ২০ জানুয়ারী মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

 

ফেনী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমেদ বলেন, এ মামলায় আদালতে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। চলতি বছরের ২৪ মার্চ উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রোববার রায় ঘোষণা করা হয়েছে। ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি সাইফুল ও নিপুকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১ লাখ টাকা করে জরিমানা, আজাদকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প ও পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, কী নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:২১ পি.এম


ট্রাম্প ও পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, কী নিয়ে আলোচনা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। এবারের ফোনালাপে মার্কিন নেতা ইউক্রেন যুদ্ধ শেষ করতে সাহায্যের প্রস্তাব দিয়েছেন। এই ফোনালাপটি ৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে।

তুরস্কে মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া একটি গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে এই ফোনকলটি হয়েছে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের যোগদানের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের আরও অংশ দখলের প্রচেষ্টা জোরদার করেছে, যা ক্রেমলিনের একটি প্রধান লক্ষ্য।

এদিকে, ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 'এ বছর তাদের চতুর্থ এই কথোপকথনটি ছিল কার্যনিষ্ঠ ও অত্যন্ত গঠনমূলক।'

এতে আরও বলা হয় যে, ট্রাম্প ইউক্রেনীয় সংঘাতে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি সহজতর করার জন্য তার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন, মন্ত্রণালয় জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, রুশ পক্ষ আবারও এই সংঘাতের একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের প্রতি তাদের পছন্দের কথা পুনর্ব্যক্ত করেছে।

অন্যদিকে, মন্ত্রণালয়টি দাবি করেছে যে, কিয়েভ এবং তার ইউরোপীয় পৃষ্ঠপোষকেরা এই সংঘাতকে দীর্ঘায়িত করতে, এমনকি আরও বাড়িয়ে তোলার পরিকল্পনা করছে।

এছাড়া, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শনিবার ট্রাম্পের সঙ্গে তারও একটি খুব ভালো আলাপ হয়েছে।

'এই যুদ্ধের অবসান ঘটানোর একটি বাস্তব সম্ভাবনা রয়েছে এবং আমেরিকার সংকল্প অকাট্য,' বলেন জেলেনস্কি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৪ ঘণ্টা পর নদীতে মিলল কিশোরী মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


৪৪ ঘণ্টা পর নদীতে মিলল কিশোরী মরদেহ

বরিশালে গোসলে নেমে নিখোঁজ হয়ে যাওয়ার ৪৪ ঘণ্টা পর স্কুলছাত্রী জামিলার (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজ হওয়া স্থান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আড়িয়াল খাঁ নদের নন্দীর বাজার এলাকায় তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (৩ জুলাই) দুপুরে মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে গোসল করতে গিয়ে জামিলা নিখোঁজ হয়ে যায়।

মৃত জামিলা পটুয়াখালীর বাউফলে কেশবপুর গ্রামের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে ছিলেন। তিনি ঢাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে মুলাদীর চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে নানা ছালাম হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে জামিলা তার ছোট বোন জান্নাতের সঙ্গে বাড়ির পাশের জয়ন্তী নদীতে গোসল করতে নামে। তারা সাঁতার না জানায় অল্প পানিতেই গোসল করছিল। কিন্তু একপর্যায়ে জামিলা পা পিছলে গভীর পানিতে পড়ে স্রোতে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে ছোট বোন জান্নাতও পানিতে ডুবে যাচ্ছিল। এ সময় স্থানীয় এক পথচারী বিষয়টি দেখে তাৎক্ষণিক জান্নাতকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও জামিলা নিখোঁজ হয়ে যায়।

এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার বিকেল পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে যায়।

পরে রোববার সকালে বালুবাহী একটি ট্রলারের শ্রমিকেরা নন্দীরবাজার এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্বজনদের খবর দিলে তারা অবশেষে নিখোঁজ জামিলার মরদেহ শনাক্ত করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%