ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হাসপাতালে ভর্তি ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী


হাসপাতালে ভর্তি ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) ডা. পাভেলকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী। এসময় তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

 এর আগে, গত ৯ জুলাই বগুড়ায় নিজ বাসায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাত্তর নিয়ে বিভ্রান্তি ছড়ানোদের ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


একাত্তর নিয়ে বিভ্রান্তি ছড়ানোদের ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধমন্ত্রীর

জাতিকে ঐক্যবদ্ধ করতে ’৭১ নিয়ে বিতর্কিতদের দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে শনিবার (১১ জুলাই) রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে ‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট: ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি ঐক্যবদ্ধতার গুরুত্ব তুলে ধরেন।

স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে কথা বলে দেশকে বিভক্ত না করার জন্যও তিনি আহ্বান জানান মুক্তিযুদ্ধমন্ত্রী।

এছাড়া, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যেসব সেনা সদস্যরা অক্লান্ত কাজ করে যাচ্ছেন, তাদেরকে মন্ত্রণালয় খেতাব দেয়ার বিষয়ে চিন্তা করার কথাও তিনি জানান।

এ সময় জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা জনগণের পক্ষে দাঁড়িয়েছিল এবং মুক্তিবাহিনী গড়ে তুলেছিল, তাদের নাম ইতিহাসে একদিন লেখা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাপে কাটার পর সঙ্গে সাপ নিয়ে হাসপাতালে রোগী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


সাপে কাটার পর সঙ্গে সাপ নিয়ে হাসপাতালে রোগী

পঞ্চগড়ে একদিনে পৃথক দুই ঘটনায় সাপের কামড়ে আহত হয়েছেন দুই ব্যক্তি। তাদের মধ্যে একজন, যার সঙ্গে করে নিয়ে গেছেন তাকে কামড় দেওয়া সাপটিও, চিকিৎসা নিতে গিয়েছিলেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের ঘটনা ঘটে।

চিকিৎসকরা সাপটি দেখে এবং বিষধর বলে শনাক্ত করার পর আক্রান্ত ব্যক্তি তাৎক্ষণিক এন্টিভেনাম পেয়েছেন। অপরদিকে, একই দিনে পাটক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে আহত আরেক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সাপে কাটা রোগীরা হলেন আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম (৪৬) এবং বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের সরকারপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে উমর ফারুক (২০)।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে নজরুল ইসলাম যখন নিজের বাড়ির খড়ির ঘরে কাজ করছিলেন তখন একটি সাপ কামড় দেয়। পরে তাঁর স্বজনরা সাপটি মেরে সেটিকে সঙ্গে নিয়েই বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সাপটি দেখে প্রাথমিকভাবে এটিকে কোবরা সাপ হিসেবে ধারণা করা হচ্ছে। চিকিৎসকরা সাপটি দেখে এবং বিষধর বলে নিশ্চিত হয়ে তাকে তাৎক্ষণিক এন্টিভেনাম দেন।

একই দিন দুপুরে বোদা উপজেলার একটি পাটক্ষেতে পাট কাটার সময় উমর ফারুক সাপের কামড়ে আহত হন। পরে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়।

নজরুল ইসলামের বাবা ইউনুস আলী বলেন, আমি বাসার খড়ির ঘরে কাজ করছিলাম। তখন একটি সাপ এসে আমার ছেলেকে পায়ে কামড় দেয়। পরে সাপটি মেরে হাসপাতাল নিয়ে আসি। এখানে এসে ডাক্তাররা ইনজেকশন দিয়েছেন। এখন তিনি সুস্থ আছেন।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর বলেন, শনিবার সাপে কাটা দুইজন রোগী হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে নজরুল ইসলামকে বিষধর সাপ কামড় দিয়েছিল। তাই তাকে এন্টিভেনাম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। অন্য রোগী উমর ফারুককে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অতীতের সরকার ভোট চুরি করে ক্ষমতায় ছিল। আর এই সরকার ভোটের ফলাফল পাল্টে দিয়ে ক্ষমতায় এসেছে। তাই এখন পর্যন্ত বিএনপি সরকার কোনো জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না।

শনিবার বিকেলে চাঁদপুরে পদযাত্রা শেষে জেলা শহরের বাইতুল আমিন চত্বরে সংক্ষিপ্ত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, দেশে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। অথচ এককোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি ছিল বিএনপির। ক্ষমতায় গিয়ে সরকার সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে। তাই আমাদের এই পথযাত্রা মূলত সেই যুবকদের জন্য। যারা জুলাই আন্দোলনে অংশ নিয়ে দেশে পরিবর্তন এনেছে। তাছাড়া গণভোট নিয়েও সরকার ছলচাতুরী করছে।

এসময়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতিরোধে সরকার ব্যর্থ বলে অভিযোগ তুলেন, হাসনাত আবদুল্লাহ। তার অভিযোগ, সরকারের ভেতর একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। যারা এসব জন দুর্ভোগ সৃষ্টি করছে। তাই দেশের স্বার্থে সরকারকে এখন থেকেই সাধারণ মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

এদিকে, পদযাত্রা শেষে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা পরিবর্তন করে সংক্ষিপ্ত করা হয়। একপর্যায়ে সীমিত পরিসরে পদযাত্রা শেষ করে শহরের বাইতুল আমিন চত্বরে শুধুমাত্র হাসনাত আবদুল্লাহ তিন মিনিটের বক্তব্য রাখেন।

পরে গাড়িবহর নিয়ে জেলার মতলব উত্তরের উদ্দেশ্যে চাঁদপুর শহর ত্যাগ করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বছর পর নিহত যুবকের ফিরে আসা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


দুই বছর পর নিহত যুবকের ফিরে আসা

পুলিশ দুই বছর পর একটি ‘নিখোঁজ’ যুবককে জীবিত উদ্ধার করেছে। যুবকের নাম মোস্তফা কামাল (২৮)। তাকে অপহরণের অভিযোগে হত্যা করে মরদেহ গুমের মামলাও করা হয়েছিল। তবে এতে ঠিকাদার জামান মিয়ার বিরুদ্ধে করা মামলার সত্যতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। ৯ জুলাই রাতে, গাজীপুরের গাছা থানার ডেগেরচালা এলাকা থেকে কুলিয়ারচর থানা পুলিশ তাকে উদ্ধার করে।

শেরপুরের বাসিন্দা মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জের কুলিয়ারচরে তার নানাবাড়িতে বসবাস করতেন। প্রায় দুই বছর আগে তিনি নিখোঁজ হন এবং তার মা মনোয়ারা বেগম অভিযোগ করেন যে, ছেলেকে অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছে। এ ঘটনায় বাজিতপুরের ঠিকাদার জামান মিয়াকে প্রধান আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, মোস্তফা কামালের সঙ্গে জামান মিয়ার কয়েক লাখ টাকার আর্থিক লেনদেন ছিল এবং সেই বিরোধ থেকেই তাকে হত্যা করা হয়েছে। এ মামলার পর পুলিশ জামান মিয়াকে গ্রেপ্তার করে, যিনি প্রায় চার মাস কারাগারে ছিলেন।

তদন্তে পরে মামলার তথ্য নিয়ে পুলিশের সন্দেহ তৈরি হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে পুলিশ জানতে পারে যে, মোস্তফা কামাল জীবিত অবস্থায় গাজীপুরে অবস্থান করছেন।এর ভিত্তিতে গত ৯ জুলাই রাতে গাজীপুরের ডেগেরচালা এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সেখানে সে পরিচয় গোপন করে রাজমিস্ত্রির কাজ করছিল। এই সময়ের মধ্যে তিনি বিয়েও করেছেন এবং একটি নতুন সংসার গড়েছেন।

উদ্ধারের পরদিন ১০ জুলাই, কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে মোস্তফা কামালের জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, ‘তদন্তের সূত্র ধরেই গাজীপুর থেকে মোস্তফা কামালকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তার আত্মগোপনের বিষয়টি পরিবারের সদস্যরা আগে থেকেই জানতেন। তবে তারা দুই বছরেও পুলিশকে বিষয়টি জানাননি।’

এদিকে, জামান মিয়া মিথ্যা মামলায় কারাভোগের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘কোনো অপরাধ না করেও আমাকে চার মাস জেলে থাকতে হয়েছে। আমার ব্যবসা ও সামাজিক সম্মান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা মামলায় আমি অভিযুক্ত হয়েছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

তবে মোস্তফা কামাল বা তার পরিবারের কোনো সদস্য গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি এখনও তদন্তাধীন। তদন্ত শেষে যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে মামলা করে থাকেন, তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি প্রকাশের পর কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজনকে হত্যা করা হয়েছে— এমন অভিযোগে মামলা হওয়ার পর সেই ব্যক্তির দুই বছর পর জীবিত উদ্ধার হওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%