ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে: হাসনাত আবদুল্লাহ


সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অতীতের সরকার ভোট চুরি করে ক্ষমতায় ছিল। আর এই সরকার ভোটের ফলাফল পাল্টে দিয়ে ক্ষমতায় এসেছে। তাই এখন পর্যন্ত বিএনপি সরকার কোনো জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না।

শনিবার বিকেলে চাঁদপুরে পদযাত্রা শেষে জেলা শহরের বাইতুল আমিন চত্বরে সংক্ষিপ্ত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, দেশে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। অথচ এককোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি ছিল বিএনপির। ক্ষমতায় গিয়ে সরকার সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে। তাই আমাদের এই পথযাত্রা মূলত সেই যুবকদের জন্য। যারা জুলাই আন্দোলনে অংশ নিয়ে দেশে পরিবর্তন এনেছে। তাছাড়া গণভোট নিয়েও সরকার ছলচাতুরী করছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এসময়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতিরোধে সরকার ব্যর্থ বলে অভিযোগ তুলেন, হাসনাত আবদুল্লাহ। তার অভিযোগ, সরকারের ভেতর একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। যারা এসব জন দুর্ভোগ সৃষ্টি করছে। তাই দেশের স্বার্থে সরকারকে এখন থেকেই সাধারণ মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

এদিকে, পদযাত্রা শেষে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা পরিবর্তন করে সংক্ষিপ্ত করা হয়। একপর্যায়ে সীমিত পরিসরে পদযাত্রা শেষ করে শহরের বাইতুল আমিন চত্বরে শুধুমাত্র হাসনাত আবদুল্লাহ তিন মিনিটের বক্তব্য রাখেন।

পরে গাড়িবহর নিয়ে জেলার মতলব উত্তরের উদ্দেশ্যে চাঁদপুর শহর ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বছর পর নিহত যুবকের ফিরে আসা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


দুই বছর পর নিহত যুবকের ফিরে আসা

পুলিশ দুই বছর পর একটি ‘নিখোঁজ’ যুবককে জীবিত উদ্ধার করেছে। যুবকের নাম মোস্তফা কামাল (২৮)। তাকে অপহরণের অভিযোগে হত্যা করে মরদেহ গুমের মামলাও করা হয়েছিল। তবে এতে ঠিকাদার জামান মিয়ার বিরুদ্ধে করা মামলার সত্যতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। ৯ জুলাই রাতে, গাজীপুরের গাছা থানার ডেগেরচালা এলাকা থেকে কুলিয়ারচর থানা পুলিশ তাকে উদ্ধার করে।

শেরপুরের বাসিন্দা মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জের কুলিয়ারচরে তার নানাবাড়িতে বসবাস করতেন। প্রায় দুই বছর আগে তিনি নিখোঁজ হন এবং তার মা মনোয়ারা বেগম অভিযোগ করেন যে, ছেলেকে অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছে। এ ঘটনায় বাজিতপুরের ঠিকাদার জামান মিয়াকে প্রধান আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, মোস্তফা কামালের সঙ্গে জামান মিয়ার কয়েক লাখ টাকার আর্থিক লেনদেন ছিল এবং সেই বিরোধ থেকেই তাকে হত্যা করা হয়েছে। এ মামলার পর পুলিশ জামান মিয়াকে গ্রেপ্তার করে, যিনি প্রায় চার মাস কারাগারে ছিলেন।

তদন্তে পরে মামলার তথ্য নিয়ে পুলিশের সন্দেহ তৈরি হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে পুলিশ জানতে পারে যে, মোস্তফা কামাল জীবিত অবস্থায় গাজীপুরে অবস্থান করছেন।এর ভিত্তিতে গত ৯ জুলাই রাতে গাজীপুরের ডেগেরচালা এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সেখানে সে পরিচয় গোপন করে রাজমিস্ত্রির কাজ করছিল। এই সময়ের মধ্যে তিনি বিয়েও করেছেন এবং একটি নতুন সংসার গড়েছেন।

উদ্ধারের পরদিন ১০ জুলাই, কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে মোস্তফা কামালের জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, ‘তদন্তের সূত্র ধরেই গাজীপুর থেকে মোস্তফা কামালকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তার আত্মগোপনের বিষয়টি পরিবারের সদস্যরা আগে থেকেই জানতেন। তবে তারা দুই বছরেও পুলিশকে বিষয়টি জানাননি।’

এদিকে, জামান মিয়া মিথ্যা মামলায় কারাভোগের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘কোনো অপরাধ না করেও আমাকে চার মাস জেলে থাকতে হয়েছে। আমার ব্যবসা ও সামাজিক সম্মান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা মামলায় আমি অভিযুক্ত হয়েছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

তবে মোস্তফা কামাল বা তার পরিবারের কোনো সদস্য গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি এখনও তদন্তাধীন। তদন্ত শেষে যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে মামলা করে থাকেন, তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি প্রকাশের পর কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজনকে হত্যা করা হয়েছে— এমন অভিযোগে মামলা হওয়ার পর সেই ব্যক্তির দুই বছর পর জীবিত উদ্ধার হওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁদছেন দুই পরীক্ষার্থী অজ্ঞান পার্টি নিয়ে গেল এইচএসসির প্রবেশপত্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


কাঁদছেন দুই পরীক্ষার্থী অজ্ঞান পার্টি নিয়ে গেল এইচএসসির প্রবেশপত্র

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্রের খপ্পরে পড়ে পরীক্ষার প্রবেশপত্র ও স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে পরীক্ষা দিতে পারেননি দুই পরীক্ষার্থী।

ভুক্তভোগীরা হলেন- জান্নাতুল নাঈমা (১৯) ও প্রাহিমা আক্তার শশী (১৯)। তারা নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল সোনাপুর কলেজ।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী শহরের মেহরান ডাইন রেস্তোরাঁর সামনের সড়কে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, নাঈমা ও প্রাহিমা একই এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ বান্ধবী। শনিবার সকালে তারা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য সোনাপুরগামী একটি সিএনজিচালিত রিকশায় ওঠেন। অটোরিকশাটি মেহরান ডাইন রেস্তোরাঁর সামনে পৌঁছালে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাদের অচেতন করে ফেলে। পরে তাদের শরীরে থাকা স্বর্ণালংকার এবং সঙ্গে থাকা পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। 

পরে সিএনজিচালক দুই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় রেখে চলে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। বর্তমানে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার কারণে তারা নির্ধারিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পরীক্ষার্থীদের স্বজনরা এখনও আনুষ্ঠানিকভাবে পুলিশকে বিষয়টি জানায়নি। তবে আমরা খোঁজ-খবর নিচ্ছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিনাবাদাম চাষে বদলে যাচ্ছে মানিকগঞ্জের কৃষকদের ভাগ্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


চিনাবাদাম চাষে বদলে যাচ্ছে মানিকগঞ্জের কৃষকদের ভাগ্য

জেলার দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলার চরাঞ্চলে চিনাবাদামের ব্যাপক ফলন হওয়ায় কৃষকরা আনন্দিত হয়ে ওঠেছেন। চলতি খরিপ-১ মৌসুমে চরের অনাবাদি জমিতে এই অর্থকরী ফসলটি ঘরে তোলার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা যায়, সাধারণত বেলে মাটিতে চিনাবাদাম চাষ করা হয়ে থাকে। গত কয়েক বছর ধরে চরাঞ্চলের যে সকল জমি সারা বছর পতিত পড়ে থাকত, সেখানে পরীক্ষামূলকভাবে কিছু স্থানীয় কৃষক চিনাবাদাম চাষ শুরু করেছেন। তাদের সাফল্য দেখে এখন অনেক কৃষক যমুনা ও পদ্মা নদীর বিশাল চরাঞ্চলে চিনাবাদাম চাষ করছেন।

স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা থাকায় চরের কৃষকরা মান অনুযায়ী প্রতি মণ চিনাবাদাম ৩,০০০ থেকে ৪,০০০ টাকা দরে বিক্রি করে ভালো দাম পাচ্ছেন।

ডিএই-এর তথ্যমতে, জেলায় খরিপ-১ মৌসুমে মোট ৩,৬৪২ হেক্টর জমিতে চিনাবাদাম চাষ করা হয়েছে এবং ৭,১৫৫ মেট্রিক টন ফলন পাওয়া গেছে।

স্থানীয় কৃষকরা জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে চিনাবাদাম চাষ করা হয়েছে।

দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর কালিকাপুরের কৃষক রিফাজ উদ্দিন জানান, তিনি এ মৌসুমে দুই বিঘা জমিতে চিনাবাদাম চাষ করেছেন এবং প্রত্যাশা অনুযায়ী ফলন ও দাম পাচ্ছেন।

কৃষক হাবিল উদ্দিন বাসসকে জানান, চরাঞ্চলে চিনাবাদাম চাষ জনপ্রিয় হয়ে উঠছে। কারণ এটি বেলে ও অনাবাদি জমিতে ভালো জন্মায় এবং এতে কোনো সেচের প্রয়োজন পড়ে না।

তিনি আরও বলেন, চিনাবাদাম এখন চরাঞ্চলের মানুষের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলে পরিণত হয়েছে। বছরে শীত ও গ্রীষ্ম, এই দুই মৌসুমে এর চাষ করা হয়ে থাকে।

কৃষকদের কাছ থেকে চিনাবাদাম কেনার জন্য অনেক ব্যবসায়ী এসব এলাকায় আসেন এবং কিছু মধ্যস্বত্বভোগীও নিয়মিতভাবে এর কেনাবেচা করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান সিরাজ জানান, চরাঞ্চলের বেলে মাটি চিনাবাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী এবং জেলার দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলায় এর চাষাবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

তিনি আরও বলেন, প্রতি বছরই চীনাবাদাম চাষের পরিমাণ নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নিতে সংস্কার ও বিনিয়োগ বাড়ানোর পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নিতে সংস্কার ও বিনিয়োগ বাড়ানোর পরামর্শ

বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে গুরুত্বারোপ করেছেন এই খাতের উদ্যোক্তা, সংস্কৃতিকর্মী এবং বিশেষজ্ঞরা করনীতি সংস্কার, কপিরাইট সুরক্ষা, লাইসেন্সিং সহজীকরণ, অবকাঠামো উন্নয়ন এবং সহায়ক নীতিগত ইকোসিস্টেম গড়ে তোলার ওপর।

শনিবার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) ফেসবুক লাইভ আলোচনা ‘ক্রিয়েটিভ ইকোনমি: স্লোগান অর আনট্যাপড পটেনশিয়াল?’-এ বক্তারা বলেন, সৃজনশীল অর্থনীতিকে শুধুমাত্র সাংস্কৃতিক কর্মকাণ্ড হিসেবে নয়, কর্মসংস্থান, বিনিয়োগ এবং রপ্তানির সম্ভাবনাময় অর্থনৈতিক খাত হিসেবে বিবেচনা করতে হবে।

আলোচনায় জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতির জন্য ৮০০ কোটি টাকার কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩০০ কোটি টাকা সরাসরি বরাদ্দ এবং বাংলাদেশ ব্যাংকের সিএসআর তহবিল থেকে ৫০০ কোটি টাকা সংস্থানের পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য হলো জিডিপিতে খাতটির অবদান বাড়ানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড গড়ে তোলা।

পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চলচ্চিত্র নির্মাতা তানিম নূর, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, নাট্যকার ও তারুয়ার ক্রিয়েটিভ ডিরেক্টর বাকার বকুল, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন এবং ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টসের (সিএইচপি) ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদ বিন আব্দুস সালাম।

চলচ্চিত্র নির্মাতা তানিম নূর বলেন, চলচ্চিত্রসহ সৃজনশীল শিল্পের জন্য পৃথক করনীতি ও কর-সুবিধা চালু করা হলে দেশীয় ও বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, চলচ্চিত্র এবং ওটিটি খাতের বিকাশে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর ও লাইসেন্সিং নীতির সংস্কার অত্যাবশ্যক। একই সঙ্গে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম এবং দেশীয় প্ল্যাটফর্মের মধ্যে সমতাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, দেশে সৃজনশীল প্রতিভার অভাব নেই, কিন্তু সেই প্রতিভাকে বিকশিত ও বাণিজ্যিকভাবে সফল করার জন্য প্রয়োজনীয় ইকোসিস্টেম এখনো গড়ে ওঠেনি। এ ক্ষেত্রে সরকারের কাঠামোগত সহায়তা আবশ্যক।

নাট্যকার ও তারুয়ার ক্রিয়েটিভ ডিরেক্টর বাকার বকুল বলেন, নাটক ও অন্যান্য শিল্পকলাকে এখনো অর্থনৈতিক খাত হিসেবে যথাযথ মূল্যায়ন করা হয় না। শিল্পীদের শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত না হলে টেকসই সৃজনশীল শিল্প নির্মাণ সম্ভব হবে না।

ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন বলেন, প্রকাশনা শিল্প দীর্ঘদিন ধরে অবহেলিত। কপিরাইট আইন কার্যকরভাবে বাস্তবায়ন, পাইরেসি প্রতিরোধ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রকাশনা শিল্পকে তুলে ধরার উদ্যোগ বৃদ্ধি পানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদ বিন আব্দুস সালাম বলেন, হস্তশিল্পসহ সৃজনশীল পণ্যের রপ্তানি বৃদ্ধি করতে মান সনদ, কমপ্লায়েন্স এবং শক্তিশালী ব্র্যান্ডিং অত্যাবশ্যক।

সমাপনী বক্তব্যে পিপিআরসির চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, শুধুমাত্র অবকাঠামো নির্মাণ করলেই হবে না; সৃজনশীল অর্থনীতির জন্য কার্যকর নীতির কর্মপরিকল্পনা, কর-সহায়তা, রয়্যালটি বণ্টন, কপিরাইট সুরক্ষা এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলার প্রয়োজন। একই সঙ্গে সরকারের উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়নের আহ্বান জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%