ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভারত রাষ্ট্রের কোনো স্তম্ভকে খাটো করার মতো কিছু আর করবে না, প্রত্যাশা ঢাকার


ভারত রাষ্ট্রের কোনো স্তম্ভকে খাটো করার মতো কিছু আর করবে না, প্রত্যাশা ঢাকার

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, রাষ্ট্রের কোনো স্তম্ভকে খাটো বা দুর্বল করার মতো কোনো কাজ ভারত সরকার আবার করবে না বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বের সবার কাছ থেকে তার রাষ্ট্রীয় কাঠামোর প্রতি শ্রদ্ধা প্রত্যাশা করে এবং ভারতের সাথে আলোচনায় কিছুটা আশ্বস্ত হয়েছেন যে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না।

সোমবার (১০ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে তার দায়িত্ব পালনের প্রথম দুই মাসের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশে স্বাগত জানান।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সাথে হাইকমিশনারের বৈঠকে সংক্ষেপে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। এর মধ্যে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি অন্যতম ছিল। বাংলাদেশ এ প্রক্রিয়া দ্রুত করার জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে এবং আশা করছেন, ভারত এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে।

শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন হত্যাকারীদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়টিও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এসব হত্যাকাণ্ডের সন্দেহভাজনরা ভারতে ধরা পড়েছে। ভারত যেসব কাগজপত্র চেয়েছিল, বাংলাদেশ সেগুলো ইতোমধ্যে সরবরাহ করেছে। এই বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত সংবেদনশীল। হত্যাাকারীদের যত দ্রুত সম্ভব বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতকে বলা হয়েছে।

ড. খলিলুর রহমান জানান, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরির ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।

৫ আগস্ট ভারতে অবস্থানরত শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে বাংলাদেশ যে লিখিত অসন্তোষ জানিয়েছে, সেটিও আলোচনা হয়েছে কী না—জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতকে স্পষ্টভাবে জানানো হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ এই বিষয়ে গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছে। গতকাল ভারতীয় পক্ষ তাকে বিষয়টি জানিয়েছে এবং আজ (সোমবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও একই বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে ভারতের ভূমিকা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রের তিনটি স্তম্ভ হলো নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগ। শেখ হাসিনা বাংলাদেশের একটি উপযুক্ত আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তাই তার বক্তব্য বা আত্মপক্ষ সমর্থনের বিষয় আদালতের মাধ্যমেই হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তাতে বাংলাদেশের বিচার বিভাগের প্রতি অসম্মান করা হয়েছে এবং সেই কাজটি ভারত সরকার অনুমোদন করেছে। তারা আশা করছেন, বিশ্বের সবাই বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল হোক।

ড. খলিলুর রহমান বলেন, আমি আশা করব, ভারত সরকার বিষয়টি অনুধাবন করবে। তাদের সাথে কথা বলে আমার ধারণা হচ্ছে, তারা বিষয়টি বুঝতে পেরেছে। রাষ্ট্রের কোনো স্তম্ভকে খাটো বা দুর্বল করার মতো কোনো কাজ ভারত সরকার আর করবে না—এটাই বাংলাদেশের প্রত্যাশা। 'তাদের সাথে আমার যে কথাবার্তা হয়েছে, তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে, এ ধরনের পুনরাবৃত্তি আর হবে না।'

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকারের দেয়া দুটি আমন্ত্রণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমন্ত্রণের বিষয়ে এখনও বাংলাদেশ কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়নি।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

তিনি সুস্পষ্টভাবে জানান, বিমসটেকের চেয়ারপারসন হিসেবে প্রধানমন্ত্রীকে যে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটি প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেয়া আমন্ত্রণের সাথে এক নয়। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সরকার গঠনের দিন একটি চিঠি দিয়েছিলেন। ৩ তারিখের ওই চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দিল্লি সফরের আমন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছে কি না, এমন এক সম্পূরক প্রশ্নের উত্তরে খলিলুর রহমান বলেন, আমরা এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট নিয়ে রোমাঞ্চিত তাসকিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট নিয়ে রোমাঞ্চিত তাসকিন

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ : বাংলাদেশ দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে। বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগকে সম্মানিত ও গর্বের মনে করছেন। তিনি আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে রোমাঞ্চিত।

২০০৩ সালে বাংলাদেশ সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল। ঐ সিরিজে খেলা কোন খেলোয়াড় বর্তমানে বাংলাদেশ দলে নেই। তাই তাসকিনের মতে, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে পারা একটি গর্বের বিষয়।

ডারউইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’ তিনি আরও যোগ করেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের সব ক্রিকেটারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।’

২০১২ সালে যুব বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বাংলাদেশের হয়ে খেলেছেন তাসকিন। এরপর ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া সফর করেন তিনি।

অস্ট্রেলিয়াতে খেলার অভিজ্ঞতা থাকলেও তাসকিন মনে করেন আসন্ন টেস্ট সিরিজটি সহজ হবে না। তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই আমাদের জন্য সিরিজটা সহজ হবে না। সিরিজে আমরা নিজেদের সেরাটা দিতে আশাবাদী।’

তাসকিন অস্ট্রেলিয়াকে বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে অভিহিত করেছেন, ‘অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল। এটি নিয়ে কোনো সন্দেহ নেই।’

টেস্ট সিরিজের আগে ‘ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ’-এর বিপক্ষে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ৫৪ রানে অলআউট হয়। ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ ম্যাচটি ইনিংস ও ৩৮ রানে হারায়।

প্রস্তুতি ম্যাচের হার টেস্ট সিরিজে নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন তাসকিন। তিনি বলেন, ‘হেরে যাওয়ার অনুভূতিটা অবশ্যই সুখকর ছিল না। ক্রিকেটে এমনটা হতেই পারে। আমরা এখানকার কন্ডিশন ও উইকেটের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ম্যাচ হারলেও ভালো প্রস্তুতি হয়েছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ৬ টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে ৫টিতে হার এবং ১টিতে জয় পেয়েছে টাইগাররা। ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় হয়েছিল।

এছাড়া, গত জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তাসকিন অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সুখস্মৃতি থেকে আত্মবিশ্বাস পাচ্ছেন।

তিনি বলেন, ‘সবাই মিলে দারুণ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছিলাম। ঐ সিরিজ আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। তবে হোম ও অ্যাওয়ে কন্ডিশনের মধ্যে বড় পার্থক্য থাকে। দেখা যাক এবার কি হয়।’

বাংলাদেশ ১৩ আগস্ট থেকে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ প্রধানকে প্রাণনাশের হুমকির অভিযোগে রাজাপক্ষের দলীয় নেতা গ্রেপ্তার শ্রীলঙ্কা পোদুজানা পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


পুলিশ প্রধানকে প্রাণনাশের হুমকির অভিযোগে রাজাপক্ষের দলীয় নেতা গ্রেপ্তার  শ্রীলঙ্কা পোদুজানা পার্টি

পুলিশপ্রধানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের দলের নেতা সাগারা কারিয়াওয়াসামকে সোমবার গ্রেফতার করে পুলিশ। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শ্রীলঙ্কা পোদুজানা পার্টি (এসএলপিপি)র মহাসচিব সাগারা কারিয়াওয়াসামকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি একসময় অপ্রতিরোধ্য প্রভাবশালী রাজাপক্ষের রাজনৈতিক পরিবারের স্বজন ও ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে গ্রেফতার হওয়া ব্যক্তিদের তালিকায় সর্বশেষ যুক্ত আছেন।

কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে কলম্বোয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কারিয়াওয়াসাম পুলিশ প্রধান প্রিয়ন্থা বীরাসুরিয়াকে সতর্ক করে বলেন যে, যদি তিনি পক্ষপাতমূলক আচরণ অব্যাহত রাখেন, তবে তাকে হত্যা করা হতে পারে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, বীরাসুরিয়া এটিকে ‘প্রাণনাশের হুমকি হিসেবে বিবেচনা করছেন।’ ওই পুলিশ কর্মকর্তার বক্তব্য অনুসারে, ‘বিবৃতি রেকর্ড করার পর এসএলপিপির মহাসচিবকে গ্রেফতার করা হয়েছে। তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হচ্ছে।’

এছাড়া বাতিল হয়ে যাওয়া একটি বিমান ক্রয় চুক্তির ক্ষেত্রে এয়ারবাসের কাছ থেকে তিনি অবৈধ অর্থ নিয়েছিলেন বলে সাবেক নেতা মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

৮০ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টের তিন সন্তান, স্ত্রী, দুই ভাই এবং কয়েকজন ভাতিজা-ভাতিজির বিরুদ্ধে অর্থপাচার ও রাষ্ট্রীয় অর্থ চুরির অভিযোগ রয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের বামপন্থী সরকার ক্ষমতায় আসে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

লক্ষ্মীপুর, ১০ আগস্ট ২০২৬ : আজ ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

উদ্বোধন উপলক্ষে শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে কালেক্টরেটের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জহির আহমেদ, জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত এবারের বৃক্ষমেলায় ১৮টি নার্সারি অংশ নিচ্ছে।

কর্মসূচি উদ্বোধনের পর অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারির গাছের চারার স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসির ফলে রাজশাহী বোর্ডে শীর্ষে বগুড়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


এসএসসির ফলে রাজশাহী বোর্ডে শীর্ষে বগুড়া

বগুড়া, ১০ আগস্ট, ২০২৬ : এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের ৮ জেলার মধ্যে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় শীর্ষে রয়েছে বগুড়া। 

এ জেলায় এবার ২৩ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৭৮ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

বোর্ডের ৮ জেলার মধ্যে পাসের হারে বগুড়ার পর রয়েছে জয়পুরহাট। এ জেলায় পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮৪৭ জন। চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৩৮ জন।

নওগাঁয় পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৩৪ জন। রাজশাহী জেলায় পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। নাটোরে পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৪ জন।

পাবনায় পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭০ জন। আর সিরাজগঞ্জে পাসের হার সবচেয়ে কম, ৫৮ দশমিক ৬৪ শতাংশ। তবে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯০৭ জন।

জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাতেও অন্য সব জেলাকে ছাড়িয়ে গেছে বগুড়া। 

এ জেলার ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এরপর রাজশাহীতে ২ হাজার ৯৪৯, পাবনায় ১ হাজার ৯৭০, সিরাজগঞ্জে ১ হাজার ৯০৭, নওগাঁয় ১ হাজার ৭৩৪, চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ১৩৮, নাটোরে ১ হাজার ৯৪ এবং জয়পুরহাটে ৮৪৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%