১০:১৮ এম
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৭২টি পদের জন্য ৬৪৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি বের করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৭ জুলাই সকাল ১০টায়, যা চলবে ১৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
এক নজরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সালের তথ্যাবলী:
পদের বিবরণ,
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
আবেদন করার নিয়ম এবং গুরুত্বপূর্ণ তথ্য:
আবেদন শুরু করার দিন: ২৭ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টা।
আবেদন শেষের দিন: ১৬ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন পদ্ধতি: অনলাইনে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
চাকরির প্রকার: অস্থায়ী।
প্রার্থীর প্রকার: নারী ও পুরুষ।
কর্মস্থল: যে কোনো স্থান হতে পারে।
বয়স সীমা: ১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের জন্য কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওয়েবসাইটে। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৪ নং পদের জন্য ১৬৮ টাকা, ৫-৪৩ নং পদের জন্য ১১২ টাকা, ৪৪-৭২ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন