ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার হবে: এমপি মিলন


দেশে উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার হবে: এমপি মিলন

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন মন্তব্য করেছেন যে, বর্তমান সরকার জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। তিনি উল্লেখ করেন, ’২৬ সালে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ’৩১ সালে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তাকে জনগণের প্রত্যাশা ও শর্ত মেনে জনকল্যাণে কাজ করতে হবে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে সাড়ে ১০টার দিকে পবা উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার করে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক খাতে মানুষের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। তাই সব খাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পূজার ছুটি একদিন বাড়িয়েছেন। শুক্র ও শনিবারের সঙ্গে মিলিয়ে ছুটির প্যাকেজ করা হলে চাকরিজীবীরা পরিবার ও স্বজনদের সঙ্গে আরও ভালোভাবে সময় কাটানোর সুযোগ পাবেন।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে এমপি মিলন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকাঠামোর প্রতিটি খাত- শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি এবং কৃষকের জীবন-জীবিকা ধাপে ধাপে সংস্কার করা হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের কথা তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আমরা কোনো প্রতিহিংসা বা প্রতিশোধপরায়ণ হব না। তবে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বিশ্ব হাসি দিবস, হাসি মানবস্বাস্থ্যের জন্য কার্যকরী প্রতিষেধক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


আজ বিশ্ব হাসি দিবস, হাসি মানবস্বাস্থ্যের জন্য কার্যকরী প্রতিষেধক

হাসি মানুষের জন্য অসুখের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী ওষুধ হিসেবে বিবেচিত। মানব জীবনে হাসির গুরুত্ব অপরিসীম। সময়কে সুন্দরভাবে উপভোগ করার জন্য হাসির বিকল্প নেই।

শুক্রবার (২ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব হাসি দিবস। প্রতি বছর অক্টোবরের প্রথম শুক্রবার এই দিবসটি উদযাপন করা হয়। চিকিৎসকদের মতে, সারাদিনকে প্রাণবন্ত করতে সকালের মাত্র ১ মিনিটের হাসিই যথেষ্ট। হাসি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মানসিক চাপ থেকে দূরে রাখে।

১৯৬৩ সালে, ওরচেস্টার ম্যাসাচুসেটসের শিল্পী হার্ভে বল একটি হাসিখুশি মুখের ছবি উপস্থাপন করেন। সময়ের সাথে সাথে সেটি সদিচ্ছা এবং আনন্দের প্রতীক হয়ে ওঠে। তবে বাণিজ্যিক কারণে হার্ভে লক্ষ্য করেন যে, সেই হাসিখুশি মুখ এমন সব জায়গায় ব্যবহৃত হচ্ছে, যার ফলে ছবির আসল অর্থ পরিবর্তিত হচ্ছে। উদ্বিগ্ন হয়ে হার্ভে ভাবেন, হাসির জন্য একটি দিন নির্ধারণ করলে কেমন হবে। সেই দিনটি হাসিখুশিতে কাটানোর এবং সহৃদয় আচরণের জন্য উৎসর্গ করা হবে। এভাবেই শুরু হয়।

প্রথমবার বিশ্ব হাসি দিবস পালিত হয় ১৯৯৯ সালে উরচেস্টারে। সাধারণ মানুষের মধ্যে সহৃদয়তার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এর মূল উদ্দেশ্য। এরপর থেকে প্রতিবছর এই দিনটি উদযাপন করা হচ্ছে। ২০০১ সালে হার্ভে মৃত্যুবরণ করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গঠন করা হয় ‘হার্ভে বল ওয়ার্ল্ড স্মাইল ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনই প্রতি বছর বিশ্ব হাসি দিবসের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে।

হাসির জন্য একটি প্রতীকী চিহ্নও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় হলুদ একটি মুখের হাসি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হাসি হিসেবে পরিচিত। হলুদ মুখে কালো বিন্দুর দুটি চোখ এবং একটি চওড়া হাসি আপনার দিনটিকে সুন্দর করে তুলতে পারে। ১৯৭০ এর দশকে হাস্যোজ্জ্বল মুখ কার্টুন, কমিকস এবং রাজনৈতিক আন্দোলনের জন্য ব্যবহৃত হত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯২ জন ডেঙ্গু আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯২ জন ডেঙ্গু আক্রান্ত

চট্টগ্রামে নতুন করে ৯২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৮ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২১ জনের।

শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। আগস্ট মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২০২ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।

গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ৫৩৬ জন এবং মৃত্যু হয় ২ জনের। জুন মাসে আক্রান্ত হন ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন এবং মৃত্যু ১ জন। জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬৮ জন।

উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। ২০২৪ সালে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন, এর মধ্যে মারা যায় ১০৭ জন। ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাচগানের কথা বলে কাশবনে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পাঁচজনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


নাচগানের কথা বলে কাশবনে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পাঁচজনের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে এক তরুণীকে নাচগানের কথা বলে কাশবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ মোখলেছুর রহমান মিঠু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন। এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকা থেকে তরুণীকে উদ্ধার করে পুলিশ।

ওসি জানান, গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) তরুণীকে মুন্সিগঞ্জ থেকে ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় নাচগান করার জন্য নিয়ে আসা হয়। পরের দিন ২৬ সেপ্টেম্বর (শনিবার) ঘাট সংলগ্ন কাশবনে নিয়ে গিয়ে অভিযুক্তরা তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছে মোখলেছুর রহমান মিঠু, নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর।

পরে বাড়ি ফেরার জন্য টাকা না থাকায় ভুক্তভোগী তরুণী বৃহস্পতিবার অভিযুক্তদের কাছে টাকা চাইতে নলেয়া রশিদ মোড়ে যান। সেখানে টাকা না দেওয়ায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভূরুঙ্গামারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া মোখলেছুর রহমান মিঠু ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া রশিদ মোড় এলাকার বাসিন্দা।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ভুক্তভোগী তরুণীর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। শুক্রবার সকালে এ বিষয়ে পাঁচজনকে নামীয় আসামি ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালায় ৩৪ শিক্ষার্থী অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালায় ৩৪ শিক্ষার্থী অংশগ্রহণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) Organization of Disaster Management (ODM)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. রেহেনা পারভীন। এতে একই বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচের ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় মানসিক চাপের কারণ, চাপ মোকাবিলার কৌশল, আত্মসচেতনতা এবং প্রয়োজনের সময় যথাযথ সহায়তা নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যক্তিগত ও একাডেমিক জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

ODM-এর কেন্দ্রীয় বোর্ড সদস্য মো. জুনায়েদ রাব্বি বলেন, "বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরা প্রথমবারের মতো ডেডিকেটেডভাবে ‘স্ট্রেস ম্যানেজমেন্টের’ ওপর কর্মশালা আয়োজন করেছি।" বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ আমাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং কর্মশালাটি আয়োজনে প্রশাসনিক সহযোগিতা দিয়েছেন।

তিনি আরও বলেন, "যুবদের মধ্যে দ্রুতগতিতে মানসিক অবসাদ বৃদ্ধি এবং অনেকের অজান্তেই বিভিন্ন মানসিক সমস্যার দিকে ঝুঁকে পড়ার বিষয়টি উদ্বেগের। একজন মানুষের সুস্থ জীবনের জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" নিজের সমস্যা চিহ্নিত করা এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ চিকিৎসা ও সহায়তার আওতায় আসার জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে জানা জরুরি।

ODM-এর সভাপতি জয় দাস বলেন, "আমাদের সমাজে, বিশেষ করে গ্রামীণ পর্যায়ে, কেউ Mental Disorder, Depression বা Anxiety-এর মতো বিষয় নিয়ে কথা বললে অনেক সময় তাকে নেতিবাচকভাবে দেখা হয়।" আমাদের মূল উদ্দেশ্য ছাত্রসমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া।

তিনি আরও বলেন, "শিক্ষার্থীরা যেন কঠিন সময়ে কীভাবে নিজেকে ভালো রাখতে ও পরিস্থিতি মোকাবিলা করতে পারে, সে বিষয়ে সচেতন হয়—আমরা সেই জায়গায় কাজ করতে চাই।" হয়তো এটি খুব বড় কোনো উদ্যোগ নয়, কিন্তু এই ছোট উদ্যোগই কারও জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আত্মসচেতনতা ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%