০৮:০৮ পি.এম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে এক তরুণীকে নাচগানের কথা বলে কাশবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ মোখলেছুর রহমান মিঠু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন। এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকা থেকে তরুণীকে উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) তরুণীকে মুন্সিগঞ্জ থেকে ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় নাচগান করার জন্য নিয়ে আসা হয়। পরের দিন ২৬ সেপ্টেম্বর (শনিবার) ঘাট সংলগ্ন কাশবনে নিয়ে গিয়ে অভিযুক্তরা তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
অভিযুক্তদের মধ্যে রয়েছে মোখলেছুর রহমান মিঠু, নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর।
পরে বাড়ি ফেরার জন্য টাকা না থাকায় ভুক্তভোগী তরুণী বৃহস্পতিবার অভিযুক্তদের কাছে টাকা চাইতে নলেয়া রশিদ মোড়ে যান। সেখানে টাকা না দেওয়ায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভূরুঙ্গামারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া মোখলেছুর রহমান মিঠু ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া রশিদ মোড় এলাকার বাসিন্দা।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ভুক্তভোগী তরুণীর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। শুক্রবার সকালে এ বিষয়ে পাঁচজনকে নামীয় আসামি ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন