ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন


নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির একটি অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী আজ থেকে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৬ শুরু করেছে।

এই উপলক্ষে আজ রোববার, নৌবাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশের নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

উদ্বোধন শেষে বৃক্ষরোপণ অভিযানের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক এবং অসামরিক কর্মকর্তা, পাশাপাশি নাবিকরা উপস্হিত ছিলেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত ৯ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেই কর্মসূচির ধারাবাহিকতায়, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মোকাবিলা করতে বাংলাদেশ নৌবাহিনী দেশব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়ন করছে।

‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দেশের সকল নৌ ঘাঁটি, স্থাপনা এবং উপকূলীয় এলাকাসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে যাচ্ছে।

উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের সংমিশ্রণে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নৌবাহিনী প্রধান সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযান বাস্তবায়নে প্রত্যেক নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর জন্য আহবান জানান।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এতে গড়ে উঠবে একটি সবুজ, জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব বাংলাদেশ।

অতিরিক্ত তিনি উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করেন। সকল নৌ ঘাঁটি, উপকূলীয় স্থাপনা এবং এলাকাসমূহে ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী এই অভিযান বাস্তবায়ন করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাশ ভাসানোর পুরোনো ভিডিওকে চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতির সঙ্গে অপপ্রচার হিসেবে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


লাশ ভাসানোর পুরোনো ভিডিওকে চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতির সঙ্গে অপপ্রচার হিসেবে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম 'বাংলাফ্যাক্ট' লাশ ভাসিয়ে দেওয়ার পুরোনো ভিডিওকে চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতির সঙ্গে যুক্ত করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে।

বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, ওই লাশ ভাসিয়ে দেওয়ার পুরোনো ভিডিওটি চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্প্রতি, চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে কলা গাছের ভেলায় লাশ ভাসিয়ে দেওয়ার একটি দৃশ্য দাবি করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে।

বাংলাফ্যাক্ট এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে এবং তাদের অনুসন্ধানে জানা যায় যে, ভিডিওটি চট্টগ্রামের বন্যা পরিস্থিতির নয় বরং এটি ২০২৪ সালের আগস্ট থেকে ইন্টারনেটে প্রচারিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে দিয়ে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি এবং অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। ফ্যাক্ট চেকিং করে দেখা গেছে যে, বন্যা সংক্রান্ত এরূপ কোনো বাস্তবতা বর্তমানে নেই। লাশ ভাসিয়ে দেওয়ার এই ভিডিওটি গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে যে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও বিদেশ থেকে পরিচালিত অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

'বাংলাফ্যাক্ট' হল প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল এবং বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুটান জন্মহার বাড়ানোর জন্য নগদ প্রণোদনা দিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


ভুটান জন্মহার বাড়ানোর জন্য নগদ প্রণোদনা দিচ্ছে

 দেশের দ্রুত কমে যাওয়া জন্মহার এবং উন্নত সুযোগের খোঁজে তরুণদের বিদেশে যাওয়ার প্রবণতার কারণে জনসংখ্যা সংকট মোকাবিলায় পরিবারগুলোকে সন্তান নিতে উৎসাহিত করতে নগদ প্রণোদনা দিচ্ছে হিমালয়ের ছোট্ট দেশ ভুটান।

গত দশকের মধ্যে দেশটিতে বার্ষিক জন্মহার এক-চতুর্থাংশেরও বেশি হ্রাস পেয়েছে। একই সময়ে দেশের তরুণরা বিদেশে চলে যাওয়ার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভুটান ব্রডকাস্টিং সার্ভিস জানায়, প্রধানমন্ত্রী শেরিং তোবগে বারবার জনসংখ্যা হ্রাসকে ‘অস্তিত্বের সংকট’ বলে উল্লেখ করেছেন।

গত জুনে সরকার ‘থার্ড চাইল্ড প্লাস’ কর্মসূচি চালু করেছে।

কর্মসূচির ভূমিকায় তোবগে উল্লেখ করেছেন, ‘তথ্য-প্রমাণ স্পষ্ট যে ভুটানে প্রজনন হার বর্তমানে জনসংখ্যা ধরে রাখার প্রয়োজনীয় মাত্রার কাছাকাছি বা তারও নিচে নেমে গেছে।’

এই কর্মসূচির আওতায় তৃতীয় বা পরবর্তী প্রতিটি সন্তানের জন্য তিন বছর বয়স পর্যন্ত মাসে ১০৫ মার্কিন ডলার দেওয়া হবে।

৩৫ বছর বয়সী সরকারি কর্মকর্তা খান্দু ওয়াংমো এই উদ্যোগকে স্বাগত জানালেও শুধুমাত্র নগদ অর্থ দিয়ে পরিবারগুলোকে সন্তান নিতে উদ্বুদ্ধ করা সম্ভব হবে কি না, সে সম্পর্কে তিনি প্রশ্ন তুলেছেন।

তিনি আরও উল্লেখ করেছেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। কারণ এটি পরিবারগুলোকে তিন বা তার বেশি সন্তান নিতে উৎসাহিত করবে।’

তবে তিনি বলেন, ‘যদি সন্তান লালন-পালন, বাসস্থান এবং শিশুর দেখাশোনার ব্যয় বেশি হয়ে যায়, তাহলে শুধুমাত্র নগদ অর্থই অনেক প্রভাব ফেলতে পারবে না।’

ভারত এবং চীনের মাঝখানে অবস্থিত স্থলবেষ্টিত এই দেশের জনসংখ্যা ৮ লাখেরও কম। তাই বিষয়টি দেশটির জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

জাতিসংঘের হিসাব অনুসারে, ভুটানে প্রতি নারীর জন্য সন্তান জন্মদানের হার বর্তমানে প্রায় ১ দশমিক ৮-এ নেমে এসেছে। এটি জনসংখ্যা ধরে রাখার প্রয়োজনীয় মাত্রার নিচে রয়েছে। পাশাপাশি, ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের অনুপাত বর্তমানে প্রায় ৬ শতাংশ, যা ২০৫০ সালের মধ্যে ১৭ শতাংশে পৌঁছাতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


চিফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ : ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি)-এর একটি প্রতিনিধি দল আজ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সাথে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে ছিলেন ইপিডি’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক থেইস বারম্যান এবং ইপিডি’র প্রকল্প পরিচালক, আনাস্তাসিয়া এস. উইবাওয়া।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সংসদকে আরও কার্যকর করার বিষয় নিয়ে মতবিনিময় করেন।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম উল্লেখ করেন, গণতন্ত্রই একটি দেশের উন্নয়ন ও প্রগতির মূল ভিত্তি। গণতন্ত্রের যাত্রা যত সুদৃঢ় হবে, জনগণের অধিকার তত বেশি প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রের সকল সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে।

তিনি আরও জানান, জাতীয় সংসদ হলো গণতন্ত্রের প্রাণকেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, ডেপুটি স্পিকারসহ অধিকাংশ সংসদ সদস্যই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। তাই সংসদকে অধিকতর কার্যকর ও প্রাণবন্ত করতে সংবিধান, কার্যপ্রণালী বিধি এবং সংসদীয় রীতি-নীতি সম্পর্কে সংসদ সদস্যদের সম্যক জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।

থেইস বারম্যান বলেন, বাংলাদেশে বর্তমানে একটি ইতিবাচক গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান। সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় সংসদকে আরও কার্যকর করতে ইপিডি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে আগ্রহী। তিনি চিফ হুইপের দৃশ্যমান ভূমিকার ভূয়সী প্রশংসা করেন, যা বর্তমান সংসদকে অধিকতর কার্যকর ও গতিশীল করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীরশ্রেষ্ঠ মতিউরের স্মৃতিস্তম্ভ স্থানান্তরের পুরোনো ঘটনায় অপপ্রচার শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


বীরশ্রেষ্ঠ মতিউরের স্মৃতিস্তম্ভ স্থানান্তরের পুরোনো ঘটনায় অপপ্রচার শনাক্ত

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ স্থানান্তরের পুরোনো ঘটনায় বিএনপি-কে জড়িয়ে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, বিএনপি-কে জড়িয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ স্থানান্তরের পুরোনো ঘটনায় অপপ্রচার শনাক্ত করা হয়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে অস্বীকার করে বিএনপির শাসনামলে ইচ্ছাকৃতভাবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হয়েছেÑ এমন দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, এই দাবিটি মিথ্যা এবং এটি বিএনপির শাসনামলের ঘটনা নয়।

চলতি বছরের জানুয়ারিতে ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের কারণে নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউরনগর স্মৃতিস্তম্ভটি সাময়িকভাবে ভেঙে রাস্তার কাজ শেষে আবার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার মাধ্যমে এবং গণমাধ্যম সূত্রে জানা গেছে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে স্থানান্তরিত নান্দনিক স্মৃতি ম্যুরাল গত ২ জুন উদ্বোধন করা হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%