ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি


জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় ঢাকা শহরের বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরার উদ্দেশ্য নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) এনসিপির মিডিয়া সেল জানায় যে, এনসিপির পলিসি ও রিসার্চবিষয়ক উপকমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনটি হবে।

এই সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সংবাদ সম্মেলনে আলোচনায় আসবে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর ১৮০ দিনে সরকারের কার্যক্রম, বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের ভুমিকা।

এ আয়োজনে সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের একটি রাজনৈতিক ও নীতিগত মূল্যায়ন তুলে ধরা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রান্সফরমার চুরি করতে এসে কাদায় আটকে যায় চোরদের গাড়ি, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


ট্রান্সফরমার চুরি করতে এসে কাদায় আটকে যায় চোরদের গাড়ি, অতঃপর...

ভারতের পাঞ্জাবের মোগা জেলায় ধানের জমিতে ট্রান্সফরমার চুরি করার উদ্দেশ্যে এসে চোরদের ব্যবহৃত প্রাইভেট গাড়িটি কাদায় আটকে গেছে। কেবল এটি নয়, গাড়িটি উদ্ধার করতে নিয়ে আসা ভারী রিকভারি ট্রাকটিও কাদায় অচল হয়ে পড়ে। শেষ পর্যন্ত একটি চোর গ্রামবাসীদের হাতে ধরা পড়েছেন। খবর এনডিটিভির।

মোগার তখতুপুরা গ্রামের কৃষক হরজিন্দর সিংয়ের জমিতে গভীর রাতে তিন চোর ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করতে গিয়ে প্রাইভেট কার নিয়ে আসেন। কিন্তু খেতের কাদা ও পানি জমে থাকা নরম মাটিতে তাদের গাড়িটি মারাত্মকভাবে আটকে যায়। অনেক চেষ্টা করেও গাড়িটি বের করতে না পেরে রাতের আঁধারে সেটিকে খেতেই ফেলে রেখে চলে যায় চোরের দল।

পরের দিন সকালে গাড়িটি টেনে বের করতে একটি বড় রিকভারি ট্রাক নিয়ে আসা হয়। কিন্তু কাদার কাছে হার মানে সেই ভারী ট্রাকটিও। প্রথম গাড়িটির পাশে দাঁড়িয়ে যায় এবং কাদার গভীরে আটকে যায়।

মাঝমাঠে দুটি গাড়ি অচল হয়ে পড়ে থাকার দৃশ্য দেখে স্থানীয়দের সন্দেহ তৈরি হয়। তারা সেখানে গিয়ে টানা জেরা শুরু করেন। চোরদের বিভ্রান্তিকর উত্তরের মুখে একপর্যায়ে তাদের মূল ঘটনা ফাঁস হয়ে যায়।

গ্রামবাসীরা ঘটনাস্থলেই লাভপ্রীত সিং নামের এক চোরকে ধরে ফেলে, যাকে পরে পুলিশে সোপর্দ করা হয়। পলাতক বাকি দুই সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেই রাতে কোথায় ছিলেন অভিযুক্তরা, যা বললেন সিদ্ধার্থের বাবা ও মুগ্ধর মা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


সেই রাতে কোথায় ছিলেন অভিযুক্তরা, যা বললেন সিদ্ধার্থের বাবা ও মুগ্ধর মা

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই তরুণ সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস খুনের রাতে নিজেদের বাড়িতে ছিলেন না। পরিবারের সদস্যদের দাবি, গত বৃহস্পতিবার রাতে সিদ্ধার্থ ফুটবল খেলার কথা বলে বাড়ি থেকে বের হন। অন্যদিকে, মুগ্ধও ওই রাতে বাড়িতে ছিলেন না। তবে পুলিশ বলছে, ওই রাতে তারা গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করেছিলেন। খুনের ঘটনার পর সেখানেই অবস্থান করেন। সিদ্ধার্থ ও মুগ্ধর পরিবারের সদস্যরা এখন আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন।

শনিবার (২২ আগস্ট) গভীর রাতে গণপতি চক্রবর্তীর বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করার সময় পুলিশ সিদ্ধার্থকে তার চাচার বাড়ি থেকে আটক করে। একই সময়ে, মুগ্ধের বাড়িতে পুলিশ উপস্থিত হলে তিনি পালিয়ে যান। পরবর্তীতে তাকে শ্মশান এলাকা থেকে আটক করা হয়।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় মাছুয়াপাড়ায় গিয়ে দেখা যায়, গণপতি চক্রবর্তীর বাড়ির সামনে পুলিশ মোতায়েন রয়েছে। পুরো এলাকায় থমথমে পরিবেশ ও চাপা উত্তেজনা বিরাজ করছে।

সিদ্ধার্থের বাড়িতে তার মা পাপড়ী রানীর সঙ্গে কথা হয়। তিনি জানান, বৃহস্পতিবার রাতে সিদ্ধার্থ বাড়ি থেকে বেরিয়ে যায়। সে জানিয়েছিল, ফুটবল খেলতে যাবে। এবং তারপর সে পাশের বাসার বন্ধু সীমান্তের বাড়িতে ছিল বলে তিনি জানান। শুক্রবার সকাল ১১টার দিকে সিদ্ধার্থ বাড়িতে ফেরে।

সিদ্ধার্থের বাবা কানু দাস বলেন, মুগ্ধই এক নম্বর নেশাখোর! সে সব সময় আমার ছেলেকে ডেকে ডেকে খাওয়াত। তারা দুজনে খুন করেছে, নাকি অন্য কেউ ছিল, সেই বিষয়ে তারা বলতে পারবে। আমি শুধু এটাই বলব, আমার যা সত্য জানা আছে, আমি বলে দিয়েছি। প্রশাসন ওকে গুলি করে মারুক। খারাপকে রাখার দরকার নেই। কিন্তু তারা কি দুইজনে চারজনকে খুন করতে পারে? আপনারাই বলুন। পুলিশ তো ওকে আটক করেছে, এখন আমরা আতঙ্কে আছি।

তবে সীমান্তের বাবা সুবাস দাসের বক্তব্যে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া যায়। তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তার ছেলে সীমান্ত বাড়িতে ফেরে। রাত ১২টার দিকে সিদ্ধার্থ তাদের বাড়িতে এলেও কিছুক্ষণ পর বেরিয়ে যায়। সীমান্ত সেদিন রাতে বাড়িতেই ছিল, কিন্তু সিদ্ধার্থ তার সঙ্গে ছিল না।’

পুলিশ দাবি করেছে, গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যাওয়ার আগে সিদ্ধার্থ ও মুগ্ধ তারা সীমান্তের বাড়িতে ইয়াবা সেবন করেন। পরে তারা গণপতির বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন। বিষয়টি গণপতি দেখে ফেলায় তাকে হত্যা করা হয়, বলেছেন পুলিশের কর্মকর্তারা।

মুগ্ধের বাড়িতে গিয়ে তার মা সেনা রানীর সঙ্গে কথা হয়। তিনি জানান, বৃহস্পতিবার রাতে মুগ্ধ বাড়িতে ছিলেন না। শুক্রবার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে তিনি ছেলের ঘরে তালা দেখতে পান। পরে তালা খুলে মুগ্ধকে দেখতে পাননি। সকাল ১১টার দিকে মুগ্ধ বাড়িতে ফিরে আসে।

সেনা রানী বলেন, সকালে উঠে দেখি ঘরে তালা। তালা খুলে দেখি মুগ্ধ নেই। পরে ১১টার দিকে বাসায় এসে হাত-মুখ ধুয়ে নেয়। আমি বাজারে যেতে বললে সে বলে, আজ যাবে না।

তিনি আরও বলেন, আমার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সে দোষী হলে তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু এর সঙ্গে অন্য কেউ জড়িত তা বের করা হোক। আমরা ভয়ে আছি। দেখা গেল যে আমরা রাস্তায় বের হচ্ছি, বলল এই যে খুনির মা, ধরো! বের হলে ভয় লাগে, বাসাতেও ভয় লাগে।

স্থানীয়দের দাবি, এলাকায় মাদকের বিস্তার বেড়ে গেছে। উঠতি বয়সের ছেলেরা ইয়াবাসহ বিভিন্ন মাদক সহজে পাচ্ছে। মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এছাড়াও দুইজন মিলে চারজন মানুষকে কীভাবে হত্যা করে, এর পেছনে অন্য কেউ জড়িত কি না তা দ্রুত বের করতে হবে।

এ ঘটনায় গতকাল থেকে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও প্রকৃত অপরাধী শাস্তির আওতায় আনার দাবি রাখছেন শিক্ষার্থীরা।

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ছিলেন পরিবারের অভিভাবক। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রিয়ম ও মেয়ে আগামীকে নিয়ে তার সংসার ছিল। শনিবার গভীর রাতে মাছুয়াপাড়ার কাছে তাদের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্বজনেরা জানান, বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বজনেরা শনিবার বাড়িতে গিয়ে চারজনের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন।

পুলিশ চারটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাত সাড়ে ১০টায় নগরীর দখিগঞ্জ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

এ ঘটনার পর শনিবার রাতে প্রতিবেশী সিদ্ধার্থ দাস (২৩) ও মুগ্ধ দাস (১৯) কে আটক করে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে রংপুর চিফ মেট্রোপলিটন আদালত-২–এ তাদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, আসামিরা আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতে হত্যা কান্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

এর আগে, রোববার দুপুরে সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মাদ আবদুল মাবুদ বলেন, ছাদে ইয়াবা সেবনের বিষয়টি গণপতি চক্রবর্তী দেখে ফেলেছিলেন। পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে হত্যা করা হয়। পরে তার পরিবারের আরও তিন সদস্যকে একে একে খুন করেন সিদ্ধার্থ ও মুগ্ধ।

পুলিশ কমিশনার বলেন, গণপতি চক্রবর্তী স্যার ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তার পরিবারের কারো সঙ্গে কোনো ধরনের বিরোধ বা শত্রুতা ছিল না। হত্যার পর আসামিরা ওই বাসায় অবস্থান করেন, গোসল করেন এবং খেজুর ও শসা খান।

এই ঘটনায় গণপতি চক্রবর্তীর বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রংপুর মহানগর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার আরও যেসব মোড়ে বসছে এআই ক্যামেরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


ঢাকার আরও যেসব মোড়ে বসছে এআই ক্যামেরা

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরাযুক্ত আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হতে যাচ্ছে।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধিক্ষেত্রে ২৮টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২২টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন বা মোড় অন্তর্ভুক্ত রয়েছে।

সম্প্রতি রাজধানীর কিছু সড়কে পরীক্ষামূলকভাবে সিগন্যাল বাতি মেনে যানবাহন চলাচল এবং পথচারীদের সুশৃঙ্খলভাবে রাস্তা পারাপার হতে দেখা গেছে। এ ধারাবাহিকতায় এবার এই প্রযুক্তির পরিধি আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হলো।

প্রকল্প সূত্র জানিয়েছে, ঢাকার ১৩টি পয়েন্টে সেমি-অটোমেটেড ট্রাফিক সিগন্যাল ইতোমধ্যে বসানো হয়েছিল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রযুক্তিগত তত্ত্বাবধানে নির্মিত এই সিগন্যালগুলোর কিছুতে পরীক্ষামূলকভাবে এআই ক্যামেরা সংযুক্ত করা হয়, যা ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

নতুন ৫০টি মোড়ের ট্রাফিক সিগন্যাল পরিচালনা ও দেখভালের জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন প্রযুক্তি ও কাঠামোর কারণে প্রকল্পের মোট ব্যয় কিছুটা বৃদ্ধি পাচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে যে, এআই প্রযুক্তিনির্ভর এই সিগন্যাল ব্যবস্থা দক্ষতার সাথে পরিচালনা করার জন্য ‘ট্রাফিক টেকনিক্যাল ইউনিট’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হচ্ছে। এই ইউনিটের সদস্যদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে, যাতে তারা রাজধানীর যানজট নিয়ন্ত্রণে এই আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারেন।

ঢাকা উত্তর সিটির অন্তর্ভুক্ত ২৮ মোড়ের মধ্যে রয়েছে: মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদ গেট, গণভবন, মোহাম্মদপুর থানা, কলেজ গেট, টেকনিক্যাল, মাজার রোড, মিরপুর-১, সনি সিনেমা হল, মিরপুর-১০, মিরপুর-১২, মিরপুর-৬, মিরপুর-১৪, আগারগাঁও, আবহাওয়া অধিদপ্তর, পরিকল্পনা কমিশন, গুলশান ক্লাব, গুলশান আজাদ মসজিদ, গুলশান-১, গুলশানের ডোমিনোজ ক্রসিং, পুলিশ প্লাজা, নিকেতন, তেজগাঁওয়ের পুরোনো আড়ং, শান্তা টাওয়ার, তেজগাঁও-মহাখালী লিংক রোড, বিওয়াইডি শোরুম, রেইনবো ক্রসিং এবং হাতিরঝিল-মগবাজার ক্রসিং।

ঢাকা দক্ষিণ সিটির অন্তর্ভুক্ত ২২ মোড়ের মধ্যে রয়েছে: আজিমপুর, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি-৬, ধানমন্ডি-৭, কলাবাগান, রাসেল স্কয়ার, ধানমন্ডি-২৭, কাঁটাবন, বাটা সিগন্যাল, কাকরাইল, বিজয়নগর, ফকিরেরপুল, দৈনিক বাংলা মোড়, বঙ্গভবন, গুলিস্তান স্কয়ার, জিপিও, পল্টন মোড়, গ্রিন রোড, মগবাজার মোড়, মিন্টো রোড এবং অফিসার্স ক্লাব ক্রসিং।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের কাছেই মিলল পানির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের কাছেই মিলল পানির সন্ধান

বিজ্ঞানীরা মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের কাছে থাকা দানবীয় সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের সংলগ্ন এলাকায় পানির সন্ধান পেয়েছেন। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পর্যবেক্ষণে ‘আইআরএস ৩’ নামে পরিচিত একটি মৃত্যুপথযাত্রী বিশাল তারার চারপাশে পানি ও মহাজাগতিক ধূলিকণার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জীবনের শেষ পর্যায়ে থাকা আইআরএস ৩ তারাটি নিজেকে ঘিরে বাইরের স্তর মহাকাশে ছড়িয়ে দিচ্ছে। শক্তিশালী নক্ষত্রীয় বাতাস প্রতি সেকেন্ডে প্রায় ১৫ কিলোমিটার গতিতে তারাটির উপাদানগুলোকে বাইরে নিক্ষেপ করছে। এই কারণে তারাটির চারপাশে প্রায় ১০ হাজার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটজুড়ে ধূলিকণার বিশাল আবরণ তৈরি হয়েছে। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বের সমান।

জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিসিস্ট ফ্লোরিয়ান পাইসকার জানিয়েছেন, গ্যালাক্সির কেন্দ্র মহাবিশ্বের অন্যতম বৈরী পরিবেশ হলেও সেখানে ধূলিকণা তৈরির প্রক্রিয়া অত্যন্ত সহনশীল। গবেষণায় দেখা গেছে, আইআরএস ৩ আগে গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় ১৬ আলোকবর্ষ দূরে তৈরি হয়েছিল। পরে এটি কেন্দ্রের আরও কাছাকাছি অঞ্চলে চলে এসেছে।

সূর্যের চেয়ে প্রায় ছয় গুণ ভারী এই তারার বয়স আনুমানিক ৭ কোটি ২০ লাখ বছর, এবং এর তাপমাত্রা প্রায় ২ হাজার ৮০০ কেলভিন। তীব্র বিকিরণপূর্ণ পরিবেশেও তারাটি রাসায়নিকভাবে সমৃদ্ধ মহাজাগতিক ধূলিকণা ও পানি আশপাশের মহাকাশে সরবরাহ করে যাচ্ছে।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এমআইআরআই যন্ত্রের মাধ্যমে প্রথমবারের মতো আইআরএস ৩-এর ধারাবাহিক মিড-ইনফ্রারেড স্পেকট্রাম সংগ্রহ করা হয়েছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার বিজ্ঞানী ম্যাকারেনা গার্সিয়া মারিন বলেন, এই পর্যবেক্ষণ সিলিকেটের বৈশিষ্ট্য শনাক্ত করতে সাহায্য করেছে এবং তারাটির প্রকৃত রাসায়নিক গঠন সম্পর্কে নতুন তথ্য সরবরাহ করেছে।

বিজ্ঞানীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তীব্র বিকিরণের পরিবেশেও পানির মতো আণবিক উপাদান টিকে থাকার প্রমাণ পাওয়া গেছে। গবেষকরা বলেছেন, এই আবিষ্কার থেকে বোঝা যায়, সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের কাছাকাছি অবস্থান করা সত্ত্বেও কিছু তারা তাদের আশপাশে গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান ছড়িয়ে দিতে সক্ষম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%