০৩:২১ পি.এম
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. করিম (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উক্ত ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় করিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
করিমের বাবা রফিকুল ইসলাম জানিয়েছেন, তারা মানিকদি আমতলাতেই বসবাস করেন। রাতের বেলায় তিনিই ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠিয়েছিলেন। এরপর করিম গলির দোকান থেকে কয়েল কিনে তুহিন নামের এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে একাই বাসায় ফিরছিল। উক্ত আমতলা এলাকার '৩২ মালিকের বিল্ডিং' নামে পরিচিত বাড়ির সামনে দিয়ে আসার সময় অন্ধকার থেকে এলোপাতাড়ি গুলি করা হয়। ফলে করিমের দুই পায়ে গুলি লাগে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
স্থানীয় লোকজন ওই সময় বাসায় খবর দিয়ে করিমকে উদ্ধার করে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার ডান পা থেকে একটি গুলি বের করেন। আর জানান, বাম পায়ের গুলিটি ঘটনার সময়েই বেরিয়ে গেছে।
তিনি আবারও জানান, রাতেই চিকিৎসা শেষে চিকিৎসকরা করিমকে বাসায় পাঠিয়ে দিয়েছেন। এই ঘটনায় কাউকেই অপরাধী হিসেবে জানা নেই। করিমের সঙ্গে এলাকার কোনো ব্যক্তির দ্বন্দ্ব নেই।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানিয়েছেন, ঘটনাটি ক্যান্টনমেন্ট থানার পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টির তদন্ত করছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন