প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হওয়ার খবর জানার পর তার শাশুড়ি হাসনেরা বেগম (৬০) স্ট্রোক করে মারা গেছেন।
সোমবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে রাজপুর ইউনিয়নে বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, শনিবার (২৫ জুলাই) দুপুরের সময় রাজপুর ইউনিয়নের বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ এবং তার প্রবাসফেরত ভাই শামীম মিয়ার বাড়িতে দুর্বৃত্তরা চুরি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। চুরির খবর ছড়িয়ে পড়লে, পরিবারের সদস্যদের মধ্যে শোক এবং আতঙ্কের সৃষ্টি হয়। এই সময় আজাদের শাশুড়ি, ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকা দীঘির বাসিন্দা হাসনেরা বেগম ঘটনাটি শুনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন, পরে স্ট্রোক করে তার মৃত্যু হয়।
রাজপুর ইউনিয়নের বিএনপির সভাপতি এবং শংকুচাইল গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি রাজাপুর গ্রামের ডা. জাহাঙ্গীর আলমের বাড়িতে এক আত্মীয়ের বৌ-ভাত অনুষ্ঠান attend করতে যান। বাড়িতে কেউ না থাকায় এই সুযোগে চোরের দল ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে ৩ লাখ ৫০ হাজার টাকা এবং দুই ভরি স্বর্ণ নিয়ে যায়।
তিনি আরও জানান, এ ছাড়া তার প্রবাসফেরত ভাই মো. শামীম মিয়ার ঘর থেকে দুর্বৃত্তরা ৯ লাখ ৫০ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়। চুরির খবর শুনে তার শাশুড়ি হাসনেরা বেগম স্ট্রোক করেন এবং পরবর্তী সময়ে মারা যান।
ঘটনার পর বুড়িচং থানায় আবুল কালাম আজাদ একটি মামলা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে তদন্ত শুরু করে এবং রাজাপুর লিটন ডেকোরেটরের দুটি কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতদের মধ্যে রয়েছেন- শংকুচাইল পশ্চিমপাড়ার মো. আব্দুল্লাহ খান এবং একই এলাকার মো. রাব্বি।
শংকুচাইল বাজারের রহমান ফার্মেসির স্বত্বাধিকারী মো. সোহেল জানান, সম্প্রতি বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। বিএনপি সভাপতির বাড়িতে ঘটে যাওয়া চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার খবর শুনেই শাশুড়ি হাসনেরা বেগম মারা গেছেন। আমরা ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। দুজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং তারা বর্তমানে রিমান্ডে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন