প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মো. সুজনের নবজাতক কন্যা সাইফা নুর সুবহার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপহার পাঠিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের উদ্যোগে, সংগঠনটির প্রতিনিধি দল ঢাকা মহানগরের কেরানীগঞ্জের বাসায় গিয়ে উপস্থিত হন আহত জুলাই যোদ্ধা সুজনের।
আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছিলেন, আমরা বিএনপি পরিবারএর উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে ওই প্রতিনিধিদলে তিনিসহ আরও ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
প্রতিনিধি দলটি সুজনের নবজাতকের সম্পর্কে খোঁজখবর নেয় এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার প্রদান করে।
এছাড়া, তারা মো. সুজনের শারীরিক অবস্থা এবং পরিবারের সার্বিক পরিস্থিতিও জানার জন্য খোঁজখবর নেন।
এ সময় সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, রুবেল আমিন, শাহাদাত হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন