০৭:৪৫ পি.এম
শেরপুর জেলায় অনলাইন জুয়া ও বেটিং দমনে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেছে।
বাংলাদেশ সরকারের প্রণীত ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ বাস্তবায়নের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে।
আজ রোববার দুপুরে জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সচেতনতামূলক বার্তায় এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ওই বার্তায় জানানো হয়, গত ১ জুলাই থেকে সারা দেশে কার্যকর হওয়া ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ অনুযায়ী সকল প্রকার জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়ার পাশাপাশি ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, বায়োমেট্রিক জালিয়াতি, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ভিপিএন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিচালিত জুয়া-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে শেরপুর জেলা পুলিশ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
বার্তায় আরও বলা হয়, জেলা পুলিশ শেরপুর জেলাকে জুয়া ও অপরাধমুক্ত রাখতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। নতুন আইন অনুযায়ী যেকোনো ধরনের জুয়া বা অবৈধ অনলাইন বেটিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম বাসস’কে বলেন, অনলাইন জুয়া ও বেটিং দমনসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।
তিনি বলেন, তাই আশপাশে সংঘটিত জুয়া বা অনলাইন বেটিং সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর অনুরোধ করি। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন