প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। তার এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে রোববার (৫ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যেখানে তিনি জলবায়ু পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু এ বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জানান, বাংলাদেশ যাতে আন্তর্জাতিক কার্বন বাজারে সম্ভাবনা কাজে লাগাতে পারে, সেজন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের নির্দেশও দিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার পরিপ্রেক্ষিতে, কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর কথাও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে একটি কমিটি গঠনের নির্দেশও দেন। সভায় উপস্থিত মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, যদি কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা যায়, তাহলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কার্বন ক্রেডিট অর্জনের সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য, কার্বন ক্রেডিট হলো পরিবেশ সুরক্ষার একটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা। এটি একটি মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড বা সমপরিমাণ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর বিপরীতে দেওয়া হয়। অন্যদিকে, কার্বন ট্রেডিং হলো গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণে একটি বাজারভিত্তিক ব্যবস্থা। এতে সরকার বা আন্তর্জাতিক সংস্থা নির্দিষ্ট পরিমাণ কার্বন নিঃসরণের সীমা নির্ধারণ করে। নির্ধারিত সীমার বেশি কার্বন নিঃসরণ করলে প্রতিষ্ঠানের বাজার থেকে কার্বন ক্রেডিট কিনতে হয়। যারা বনায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি বা পরিচ্ছন্ন প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কার্বন নিঃসরণ কমায়, তারা কার্বন ক্রেডিট অর্জন করতে পারে। পরবর্তীতে, এসব ক্রেডিট অতিরিক্ত কার্বন নিঃসরণকারী দেশ বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন