০৪:৩৬ পি.এম
মাদারীপুর, ৩ জুলাই, ২০২৬ : কালকিনি উপজেলার শহরের ঠেংগামারা এলাকায় অবৈধভাবে সরকারি খাল বালু দিয়ে ভরাট করার দায়ে খলিল নামে এক ব্যক্তি ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উপজেলা প্রশাসন খাল ভরাটের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
আজ শুক্রবার সকালে, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, কালকিনি উপজেলার ঠেংগামারা এলাকার একটি সরকারি খাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ফেলে ভরাট করা হচ্ছিল। এই বিষয়টি প্রশাসনের নজরে আসার পর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
অভিযানে সরকারি খাল ভরাটের সত্যতা প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত খলিলের বিরুদ্ধে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং খাল ভরাটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন বলেন, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে নদী, খাল ও জলাশয় ভরাটের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানের পর স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে সরকারি খালটি দ্রুত পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন