০৪:৫৩ পি.এম
দিনাজপুর প্রতিনিধি
অনলাইন ভার্সন
দিনাজপুরে নারীদের জন্য তিন দিনব্যাপী কেক তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যা ঘরে বসেই কেক তৈরি ও অনলাইনে বিক্রির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
শুক্রবার সকালে দিনাজপুর শহরের বাহাদুর বাজারে ‘কেক টাউন’-এর কার্যালয়ে আয়োজিত ৩৩তম ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘটে। এতে অংশ নেন বিভিন্ন বয়সের ১৮ জন নারী। প্রশিক্ষণ পরিচালনা করেন নারী উদ্যোক্তার ভূমিকায় জয়তুন নাহার জ্যোতি, যিনি ‘কেক টাউন’ পেজের পরিচালকও।
জয়তুন নাহার জ্যোতি জানান, তার যাত্রা শখের বসে বাড়িতে বিভিন্ন ধরনের কেক তৈরি দিয়ে শুরু হয়েছিল। পরে গ্রাহকদের চাহিদার জন্য তিনি বাণিজ্যিকভাবে কেক তৈরিতে প্রবেশ করেন। প্রথমদিকে প্রতিবেশী ও আশপাশের মানুষের মধ্যেই তার ক্রেতা সীমাবদ্ধ ছিল, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তার ব্যবসার পরিধি বৃদ্ধি পায়।
বর্তমানে তিনি কেক তৈরি ও অনলাইনে বিক্রির মাধ্যমে প্রতি মাসে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় করছেন। জয়তুন বলেন, এই অর্থ দিয়ে তিনি পরিবারের প্রয়োজন মেটান, সন্তানদের লেখাপড়ার ব্যয় বহন করেন এবং প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র কিনছেন। তিনি জানান, তার উদ্যোগ দেখে অনেক নারী অনলাইনভিত্তিক ব্যবসায় আগ্রহী হয়েছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন সম্মাননাও পেয়েছেন।
জয়তুন নাহার জ্যোতি বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের হাতে-কলমে বিভিন্ন ধরনের কেক তৈরির কৌশল, সাজসজ্জা (ডেকোরেশন) এবং অনলাইনভিত্তিক ব্যবসা পরিচালনার প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
এছাড়া প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং পরিবারের আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন