প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদকের ব্যবসা করে, আমি ওসিকে বলেছি- আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে। আমার আপনার তদবির করার কোন সুযোগ থাকবেনা। কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে, এরা সাময়িকভাবে প্রভাবশালী। তিনি আহ্বান জানান, মাদক ব্যবসা ছেড়ে দিন। যদি না ছাড়েন, তাহলে কেউ যদি গর্তে পড়ে যায়, উদ্ধার করার কোন লোক থাকবে না।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী আরও বলেন, নারী উন্নয়নে নারীবান্ধব হিসেবে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছেন। সেই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা।
তিনি আরও জানান, সরকারের এই সহযোগীতার ফলে একজন মা, যদি এই সহযোগিতাটা পান, সচেতন থাকেন এবং তার পরিবারকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তা হলে সরকারের সহযোগিতার মাধ্যমে তার ছেলে-মেয়ে শিক্ষায় শিক্ষিত হতে পারে। এতে পুরো জাতি শিক্ষিত হবে। তাই এই টাকাটাও ইনভেস্ট। আমরা এই টাকাটাও ইনভেস্ট করছি।
এসময় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান ও দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার সেখানে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন