ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

খামেনির শেষ বিদায়ে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন শীর্ষনেতা


খামেনির শেষ বিদায়ে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন শীর্ষনেতা

সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ যাত্রায় বিশ্বের একশরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যম আইআরআইবি।

শুক্রবার (৩ জুলাই) তাকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে শতাধিক দেশের প্রতিনিধিরা তাকে শ্রদ্ধা জানাবেন। আজ তার মরদেহ রাখা হয়েছে রাজধানী তেহরানের ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে। যা গ্রান্ড মোসাল্লা নামে পরিচিত।

আজ শুধুমাত্র বিদেশি প্রতিনিধি ও মেহমানদের শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হচ্ছে। কাল থেকে রাজধানী তেহরানে সাধারণ মানুষের জন্য তার কফিন উন্মুক্ত করে দেওয়া হবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

খামেনির শেষ বিদায়ে আছেন যেসব বিশ্ব নেতা

পাকিস্তান: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি করতে শেহবাজ বড় ভূমিকা রেখেছেন।

তাজিকিস্তান: তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমোন শুক্রবার তেহরানে এসেছেন।

আর্মেনিয়া: আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনইয়ান তার দেশকে খামেনির শেষ বিদায়ে নেতৃত্বে দিচ্ছেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

জর্জিয়া: জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি খামেনিকে শ্রদ্ধা জানাতে যাবেন বলে নিশ্চিত করেছে তার সরকার।

তুরস্ক: তুরস্কের ভাইস-প্রেসিডেন্ট কেডভেট ইলমাজ খামেনির জানাজায় অংশ নেবেন বলে নিশ্চিত করেছে আঙ্কারা।

ভারত: ভারত তার উপ-পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গেরিতা এবং বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইনকেজ পাঠাচ্ছে। সৈয়দ আতা হাসনাইন শিয়া মুসলিম। তিনি ভারতে বর্তমানে শিয়াদের মধ্যে সর্বোচ্চ পদধারী ব্যক্তি হিসেবে বিহারে গভর্নরের দায়িত্বে আছেন। এর আগে ভারতীয় সেনাবাহিনীর লেফটেনেন্ট জেনারেল ছিলেন তিনি।
এরসঙ্গে ভারতের বিরোধী দলীয় নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং মেহবুবা মুফতিও ভারতীয় প্রতিনিধি দলে আছেন।

চীন: ইরানে চীন তাদের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে সিনিয়র পার্লামেন্টেরিয়ান হি ওই। তিনি দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যানও।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

রাশিয়া: রাশিয়া থেকে খামেনির শেষ বিদায়ে যুক্ত হবেন দেশটির সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীও ছিলেন।

আফগানিস্তান: আফগানিস্তান থেকে যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এছাড়া বাণিজ্য বিষয়ক প্রথম উপপ্রধানমন্ত্রী আব্দুল গণি বারাদারও যাচ্ছেন বলে আফগান সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে।

বাংলাদেশ: বাংলাদেশ থেকে খামেনিকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে যাবেন স্পিকার হাফিজুদ্দিন আহমেদ। এরসঙ্গে বিরোধী দলের প্রতিনিধিরাও ইরান গেছেন।
সূত্র: আলজাজিরা

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুনে লাইসেন্স পয়েন্ট কাটা গেল কতজন চালকের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


জুনে লাইসেন্স পয়েন্ট কাটা গেল কতজন চালকের

জুন মাসে সড়কে আইন মেনে চলার শাস্তি হিসেবে মোটরযানচালকদের ৭৫ জনের ড্রাইভিং লাইসেন্স থেকে ৭৮ পয়েন্ট কেটে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) । এই পয়েন্ট কাটার কার্যক্রম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) বিআরটিএ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

বিআরটিএর তথ্য অনুসারে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় আইন ভঙ্গকারী মোটরযানচালকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পয়েন্ট কাটা হচ্ছে। এই পদ্ধতির অংশ হিসেবে জুন মাসে পরিচালিত অভিযানে ৭৫টি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ৭৮ পয়েন্ট কাটা হয়েছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১(১) ধারায় একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য সর্বোচ্চ ১২টি ডিমেরিট পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। লাইসেন্স থেকে পয়েন্ট কাটার অর্থ হচ্ছে ডিমেরিট পয়েন্টের বৃদ্ধি। একটি চালকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১২ ডিমেরিট পয়েন্ট পূর্ণ হলে তাঁর লাইসেন্স বাতিলের বিধান আছে। এই অপরাধের শাস্তি হিসেবে অর্থদণ্ড ও কারাদণ্ডের পাশাপাশি পয়েন্ট কাটা হয়।

ডিমেরিট পয়েন্ট সূচির অনুযায়ী, ট্রাফিক সংকেত অমান্য করা, অনুমোদন ছাড়া বাণিজ্যিকভাবে যানবাহন ব্যবহার করা, অতিরিক্ত ভাড়া আদায়, মিটার কারসাজি করা, অতিরিক্ত বোঝাই করা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অবৈধ হর্ন ব্যবহার, পরিবেশদূষণকারী বা অনিরাপদ যানবাহন পরিচালনা, যান চলাচলে বাধা সৃষ্টি করা সহ নানা ধরনের অপরাধে ডিমেরিট পয়েন্ট কাটা হতে পারে।

এদিকে, বিআরটিএ এর আগে একটি জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সে বরাদ্দকৃত পয়েন্ট ১২। আইন ভঙ্গের ক্ষেত্রে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কাটার বিধান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, পাচারকালে আটক ৫

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


সীমান্তে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, পাচারকালে আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়েছে এবং পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

আজ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যটি জানান।

তিনি বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটের সংলগ্ন এলাকায় কোস্টগার্ডের আউটপোস্ট পতেঙ্গা একটি অভিযান পরিচালনা করে।

অভিযান চলার সময় উক্ত এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট এবং পাচার কাজে ব্যবহৃত বোটসহ পাঁচ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কদিকে পুশইন, অন্যদিকে পুশব্যাক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


কদিকে পুশইন, অন্যদিকে পুশব্যাক

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কুচরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে বাংলাদেশে পুশইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে জুড়ী উপজেলার কুচরগুল সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে জুড়ী উপজেলার কুচরগুল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১০ জনকে পুশইনের চেষ্টা করে। এ সময় বিজিবি স্থানীয়দের সহায়তায় ওই ১০ জনকে আটক করে অন্য সীমান্ত দিয়ে আবার ভারতে ফেরত পাঠিয়ে দেয়। এদের মধ্যে দুজন পুরুষ, সাতজন নারী ও একটি শিশু ছিল।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার ভোরে ১০ জনকে বিএসএফ পুশইন করার চেষ্টা করেছিল। তবে বিজিবির শক্ত অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। যাদের আমরা আটক করেছি, তাদের আবার অন্য সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, পুশইন ঠেকাতে সীমান্তজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিন ও রাতে সীমান্তে কয়েক গুণ টহল বৃদ্ধি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশ নেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশ নেবেন ট্রাম্প

ঢাকা, ৩ জুলাই, ২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দেশটির ঐতিহাসিক স্থান মাউন্ট রাশমোরে একটি সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর উদযাপন শুরু করতে যাচ্ছেন। বলা হয়ে থাকে, মাউন্ট রাশমোরে আমেরিকার কিংবদন্তি চারজন প্রেসিডেন্টের মুখমণ্ডল খোদাই করা রয়েছে। অনেকের ধারণা, ট্রাম্প এই পর্বতটিতে পাথরের বুকে নিজের মুখমণ্ডল খোদাই করা দেখতে চান।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, স্বাধীনতা দিবসের আগের দিন ট্রাম্প দক্ষিণ ডাকোটার জাতীয় স্মৃতিস্তম্ভ মাউন্ট রাশমোরে গ্রানাইট পাথরে খোদাই করা তার চার কিংবদন্তি পূর্বসূরি প্রেসিডেন্টের বিশাল ভাস্কর্যের নিচে ভাষণ দিতে যাচ্ছেন।

ট্রাম্প নিজেকে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা প্রেসিডেন্ট মনে করেন এবং এ আয়োজনটিকে তিনি প্রতীকী মনে করছেন। তিনি শুরু থেকেই যুক্তরাষ্ট্রের এ বার্ষিকীকে নিজের মতো করে রূপ দেওয়ার চেষ্টা করে আসছেন।

রিপাবলিকান নেতা ট্রাম্পের সমর্থকেরা তার মুখাবয়বও জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, আব্রাহাম লিংকন ও থিওডোর রুজভেল্টের ভাস্কর্যের পাশে খোদাই করার প্রস্তাব দিয়ে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন।

৪ জুলাই স্বাধীনতা দিবসে রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মলে নির্বাচনী প্রচারণার আড্ডার আদলে একটি বড় রাজনৈতিক সমাবেশ করবেন ট্রাম্প। এ সময় সামরিক যুদ্ধবিমানের উড্ডয়ন প্রদর্শনী ও তার ভাষায় বিশ্বের সবচেয়ে বড় আতশবাজির আয়োজনও থাকবে।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মিডিয়ার পরিচালক পিটার লোগে এএফপিকে জানান, ‘ট্রাম্প আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন। আমার মনে হচ্ছে, তিনিও সেটিই করার চেষ্টা করছেন।’

তবে জাতীয় ঐক্যের এই সময়ে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র গভীরভাবে বিভক্ত হয়ে পড়েছে। ইরান যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ট্রাম্পের জনপ্রিয়তা প্রায় ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীরা অভিবাসননীতি, পারিবারিক সম্পদ এবং প্রেসিডেন্টের ক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা সম্পর্কে তাকে কঠোর সমালোচনার মুখে ফেলেছেন।

আড়াই শতাব্দীর ইতিহাসে সাফল্য ও ব্যর্থতা, দাসপ্রথা ও স্বাধীনতা, গৃহযুদ্ধ ও বিশ্বযুদ্ধের নানা অধ্যায় অতিক্রম করা দেশটিতে জরিপ বলছে, ‘আমেরিকান ড্রিম’ বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে অনেক নাগরিকই হতাশ।

বৃহস্পতিবার প্রকাশিত কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে যে, ৬১ শতাংশ মার্কিন নাগরিক মনে করছেন, স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত আদর্শ অনুসারে দেশটি চলছে না। তবে এ বিষয়েও রাজনৈতিক বিভাজন অনেক স্পষ্ট। অধিকাংশ রিপাবলিকান মনে করেন, দেশটি সেই আদর্শ মেনে চলছে, বিপরীতে অধিকাংশ ডেমোক্র্যাটদের সেই বিশ্বাস নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%