ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সীমান্তে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, পাচারকালে আটক ৫


সীমান্তে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, পাচারকালে আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়েছে এবং পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

আজ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যটি জানান।

তিনি বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটের সংলগ্ন এলাকায় কোস্টগার্ডের আউটপোস্ট পতেঙ্গা একটি অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

অভিযান চলার সময় উক্ত এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট এবং পাচার কাজে ব্যবহৃত বোটসহ পাঁচ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কদিকে পুশইন, অন্যদিকে পুশব্যাক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


কদিকে পুশইন, অন্যদিকে পুশব্যাক

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কুচরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে বাংলাদেশে পুশইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে জুড়ী উপজেলার কুচরগুল সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে জুড়ী উপজেলার কুচরগুল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১০ জনকে পুশইনের চেষ্টা করে। এ সময় বিজিবি স্থানীয়দের সহায়তায় ওই ১০ জনকে আটক করে অন্য সীমান্ত দিয়ে আবার ভারতে ফেরত পাঠিয়ে দেয়। এদের মধ্যে দুজন পুরুষ, সাতজন নারী ও একটি শিশু ছিল।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার ভোরে ১০ জনকে বিএসএফ পুশইন করার চেষ্টা করেছিল। তবে বিজিবির শক্ত অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। যাদের আমরা আটক করেছি, তাদের আবার অন্য সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, পুশইন ঠেকাতে সীমান্তজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিন ও রাতে সীমান্তে কয়েক গুণ টহল বৃদ্ধি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশ নেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশ নেবেন ট্রাম্প

ঢাকা, ৩ জুলাই, ২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দেশটির ঐতিহাসিক স্থান মাউন্ট রাশমোরে একটি সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর উদযাপন শুরু করতে যাচ্ছেন। বলা হয়ে থাকে, মাউন্ট রাশমোরে আমেরিকার কিংবদন্তি চারজন প্রেসিডেন্টের মুখমণ্ডল খোদাই করা রয়েছে। অনেকের ধারণা, ট্রাম্প এই পর্বতটিতে পাথরের বুকে নিজের মুখমণ্ডল খোদাই করা দেখতে চান।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, স্বাধীনতা দিবসের আগের দিন ট্রাম্প দক্ষিণ ডাকোটার জাতীয় স্মৃতিস্তম্ভ মাউন্ট রাশমোরে গ্রানাইট পাথরে খোদাই করা তার চার কিংবদন্তি পূর্বসূরি প্রেসিডেন্টের বিশাল ভাস্কর্যের নিচে ভাষণ দিতে যাচ্ছেন।

ট্রাম্প নিজেকে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা প্রেসিডেন্ট মনে করেন এবং এ আয়োজনটিকে তিনি প্রতীকী মনে করছেন। তিনি শুরু থেকেই যুক্তরাষ্ট্রের এ বার্ষিকীকে নিজের মতো করে রূপ দেওয়ার চেষ্টা করে আসছেন।

রিপাবলিকান নেতা ট্রাম্পের সমর্থকেরা তার মুখাবয়বও জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, আব্রাহাম লিংকন ও থিওডোর রুজভেল্টের ভাস্কর্যের পাশে খোদাই করার প্রস্তাব দিয়ে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন।

৪ জুলাই স্বাধীনতা দিবসে রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মলে নির্বাচনী প্রচারণার আড্ডার আদলে একটি বড় রাজনৈতিক সমাবেশ করবেন ট্রাম্প। এ সময় সামরিক যুদ্ধবিমানের উড্ডয়ন প্রদর্শনী ও তার ভাষায় বিশ্বের সবচেয়ে বড় আতশবাজির আয়োজনও থাকবে।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মিডিয়ার পরিচালক পিটার লোগে এএফপিকে জানান, ‘ট্রাম্প আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন। আমার মনে হচ্ছে, তিনিও সেটিই করার চেষ্টা করছেন।’

তবে জাতীয় ঐক্যের এই সময়ে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র গভীরভাবে বিভক্ত হয়ে পড়েছে। ইরান যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ট্রাম্পের জনপ্রিয়তা প্রায় ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীরা অভিবাসননীতি, পারিবারিক সম্পদ এবং প্রেসিডেন্টের ক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা সম্পর্কে তাকে কঠোর সমালোচনার মুখে ফেলেছেন।

আড়াই শতাব্দীর ইতিহাসে সাফল্য ও ব্যর্থতা, দাসপ্রথা ও স্বাধীনতা, গৃহযুদ্ধ ও বিশ্বযুদ্ধের নানা অধ্যায় অতিক্রম করা দেশটিতে জরিপ বলছে, ‘আমেরিকান ড্রিম’ বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে অনেক নাগরিকই হতাশ।

বৃহস্পতিবার প্রকাশিত কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে যে, ৬১ শতাংশ মার্কিন নাগরিক মনে করছেন, স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত আদর্শ অনুসারে দেশটি চলছে না। তবে এ বিষয়েও রাজনৈতিক বিভাজন অনেক স্পষ্ট। অধিকাংশ রিপাবলিকান মনে করেন, দেশটি সেই আদর্শ মেনে চলছে, বিপরীতে অধিকাংশ ডেমোক্র্যাটদের সেই বিশ্বাস নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই দিয়ে লেখা সাহিত্য নয়, নিজস্ব উপন্যাস আলাদা—মুরাকামির মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


এআই দিয়ে লেখা সাহিত্য নয়, নিজস্ব উপন্যাস আলাদা—মুরাকামির মন্তব্য

ঢাকা, ৩ জুলাই, ২০২৬ : বিশ্বখ্যাত জাপানি লেখক হারুকি মুরাকামি বলেছেন, তিনি যে ধরনের উপন্যাস লেখেন, তা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি সাহিত্যের তুলনায় ‘সম্পূর্ণ আলাদা’। তিন বছর পর তার নতুন বই প্রকাশ উপলক্ষ্যে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রথমবারের মতো একজন নারীকে প্রধান চরিত্র করে লেখা তার নতুন উপন্যাসটি শুক্রবার রাত ১২টায় টোকিওর বইয়ের দোকানগুলোতে বিক্রি শুরু হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বইটি সংগ্রহ করতে কয়েক ডজন পাঠক মধ্যরাতেই দোকানের সামনে সারিবদ্ধভাবে অপেক্ষা করেন। শুক্রবার প্রকাশিত কিয়োদো নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মুরাকামি বলেন, ‘এআই এখন পর্যন্ত ঘটে যাওয়া সবকিছু বিবেচনায় নিয়ে মিল খুঁজে বের করে। ‘কিন্তু আমি যেভাবে উপন্যাস লিখি, সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ ভিন্ন।’

জেনারেটিভ এআইয়ের দ্রুত অগ্রগতির ফলে এখন এ প্রযুক্তি ব্যবহার করে উপন্যাস লেখাও সম্ভব। তবে মুরাকামির মতে, একজন ঔপন্যাসিকের কাজ হলো ‘হঠাৎ মনের মধ্যে ঝলসে ওঠা নতুন কিছু গল্পে নিয়ে আসা।’

‘নরওয়েজিয়ান উড’ এবং ‘কাফকা অন দ্য শোর’-এর লেখক মুরাকামি আধুনিক জীবনের অসঙ্গতি ও নিঃসঙ্গতাকে ঘিরে জটিল কাহিনি নির্মাণের জন্য পরিচিত। তার বই প্রায় ৫০টি ভাষায় অনূদিত হয়েছে।

তিনি বলেন, ‘যখন তিনি গভীর মনোযোগ দিয়ে গল্প লেখেন, তখন চরিত্রগুলো যেন হঠাৎ করেই এসে হাজির হয়। এটি কোনো মিল খুঁজে বের করার প্রক্রিয়া থেকে আসে না।’

তার ভাষায়, ‘সম্ভবত এআই এটা করতে পারে না।;

প্রকাশনা প্রতিষ্ঠান শিনচোশা তাদের ওয়েবসাইটে জানায়, ‘দ্য টেল অব কাহো’- শিরোনামের নতুন উপন্যাসে কাহো নামের চরিত্রটি মুরাকামির পূর্ণাঙ্গ উপন্যাসগুলোর ইতিহাসে প্রথম নারী চরিত্র প্রধান উপন্যাস।

শুক্রবার প্রকাশিত আসাহি শিম্বুনকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে মুরাকামি বলেন, ‘আমার মনে হয়েছে, আমি যেন আমার স্বাভাবিক দৃষ্টিভঙ্গির বাইরে অন্য এক জোড়া চোখ দিয়ে পৃথিবীকে দেখছি।’

তিনি বলেন, ‘অবশ্যই নারীরা পৃথিবীকে কীভাবে দেখেন, তা আমি কেবল কল্পনাই করতে পারি। কিন্তু আমি যখন ‘কাফকা অন দ্য শোর’ লিখেছিলাম, তখন ১৫ বছর বয়সী এক কিশোরের চোখ দিয়ে পৃথিবীকে দেখছিলাম। সে অর্থে একজন ঔপন্যাসিক যে কোনো কিছু হয়ে উঠতে পারেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে বাসের চাপায় প্রাণ গেল এক শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


নোয়াখালীতে বাসের চাপায় প্রাণ গেল এক শিশুর

নোয়াখালীর সোনাইমুড়ীতে দ্রুতগতিতে চলাচলকারী একটি বাসের চাপায় হাসনা বেগম (৬) নামের একটি শিশুর মৃত্যু ঘটে।

এটি ঘটে শুক্রবার (৩ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে, যখন ঘটনা স্থলটি ছিল উপজেলার চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জয়াগ বাজারের পশ্চিম পাশে পোল এলাকায়।

নিহত হাসনা চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মল্লিক বাড়ির মো. হাসানের কন্যা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাসনা পরিবারের সদস্যদের সাথে সিএনজিচালিত অটোরিকশা ভ্রমণ করে জয়াগ বাজারের পশ্চিম পাশে পোল এলাকায় আসে। সে যখন অটোরিকশা থেকে নামল, তখন রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। সেই সময় এক পরিচিতি ছাড়া দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়, যার ফলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে।

বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেলেও, এজন্য বাসটির পরিচয় জানা সম্ভব হয়নি। তার মৃত্যুর সংবাদ স্থানীয়দের মধ্যে গভীর শোক সৃষ্টি করেছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের চাপায় শিশুটির মৃত্যু ঘটেছে। পুলিশ তথ্য পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুর মৃতদেহ পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে, এটি পরিবারের আবেদনের প্রেক্ষিতে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%