০১:৫৮ এম
রাজধানীর পল্লবী এলাকায় ১৪ বছরের একটি শিশুর উপর জোরপূর্বক ধর্ষণের ঘটনায় পল্লবী থানা পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতের নাম হলো মোঃ আনোয়ার হোসেন সাঈদ (৫০)।
পল্লবী থানার সূত্র থেকে জানা যায়, শনিবার (০৪ জুলাই) রাত আনুমানিক ২:৪০ ঘটিকায় রাজধানীর পল্লবী থানাধীন থার্টিন হার্টস ক্যাম্প এলাকার একটি বাথরুম থেকে ফেরার সময় আনোয়ার হোসেন সাঈদ ভিকটিমের মুখ চেপে ধরে নিজে ভাড়া করা বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে তিনি ভিকটিমকে মারধর করেন এবং মুখে বালিশ চেপে অজ্ঞান করার পর ধর্ষণ করেন। পরে তিনি ভিকটিমকে বিবস্ত্র অবস্থায় কল পাড়ের পানির হাউজের মধ্যে ফেলে রেখে পালিয়ে যান।
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
পরবর্তীতে, স্থানীয় একজন অজু করতে গিয়ে পানির হাউজে অচেতন ও বিবস্ত্র অবস্থায় ভিকটিমকে দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। এই অবস্থায় আশপাশের লোকজন এবং ভিকটিমের পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পল্লবী থানার সূত্রে আরও জানা যায়, স্থানীয় জনগণ যখন এই ঘটনার খবর পেয়ে যান তখন তারা অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সাঈদ ভিকটিমকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উত্যক্ত করতো এবং খারাপ প্রস্তাব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৪৮৪ জন গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন