০২:০২ এম
নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় অভিযানের নামে স্বর্ণালংকার চুরি করার অভিযোগে দুই পুলিশ সদস্যসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে আছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল বাশার, নারায়ণগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলাম এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত মিরাজ ইসলাম শুভ ও মো. রানা।
শনিবার (৪ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী সাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, ফতুল্লা থানার এসআই খায়রুল বাশার এবং কনস্টেবল আফিকুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দুইজন সোর্সকে নিয়ে জামতলা ধোপাপট্টি এলাকায় মাদক উদ্ধারের উদ্দেশ্যে সুমা আক্তারের বাড়িতে যান। সেখানে তারা গহনা চুরি করে। সুমা আক্তার ওই ঘটনার পর ফতুল্লা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এজাহারের পরিপ্রেক্ষিতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ এই ঘটনায় এসআই খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম, সোর্স মিরাজ ইসলাম শুভ ও মো. রানাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে এসআই ও কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে ২ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলায় একটি বাড়িতে সোর্স নিয়ে সাদা পোশাকে মাদক বিরোধী অভিযান চালানোর সময় স্থানীয় লোকজন দুই সোর্সসহ দুই পুলিশকে গণপিটুনি দেয়। এরপর জরুরি নাম্বারে থানায় ফোন করলে পুলিশ এসে ৪ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন