ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন


৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। এটি আগামীকাল ১ জুলাই থেকে কার্যকর হবে। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাজেটের ওপর কণ্ঠভোট গ্রহণ করে তা পাস করেন। এর আগে, সোমবার অর্থবিল পাসের মাধ্যমে কর ও শুল্কসংক্রান্ত প্রস্তাবগুলো চূড়ান্ত করা হয়েছে। সংশোধিত অর্থবিলে করমুক্ত আয়সীমা চার লাখ টাকায় উন্নীত করা হয়েছে। পাশাপাশি আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও বাদ দেওয়া হয়েছে। গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটের এই আকার চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বড়। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি মোকাবিলায় দেশি ও বিদেশি উৎস থেকে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৫৭ হাজার কোটি টাকা। একই সময়ে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ পরিশোধ করা হবে প্রায় ৪৬ হাজার কোটি টাকা। ফলে নিট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়াবে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা। অন্যদিকে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার সঞ্চয়পত্র এবং অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকার অর্থ সংগ্রহ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একদিনে সুপ্রিম কোর্টের চার রায়ের তিনটিতে ধাক্কা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


একদিনে সুপ্রিম কোর্টের চার রায়ের তিনটিতে ধাক্কা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জন্য সোমবার (২৯ জুন) ছিল সুপ্রিম কোর্টে মিশ্র ফলাফলের দিন। এ দিন চারটি গুরুত্বপূর্ণ মামলার রায় আসে। এর মধ্যে একটি রায়ে প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা বেড়ে গেছে, তবে বাকি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আদালত তার বিপক্ষে অবস্থান গ্রহণ করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর রায়টি ট্রাম্পের জন্য একটি বড় জয় হলেও অন্যান্য কয়েকটি সিদ্ধান্ত দেখাচ্ছে যে সুপ্রিম কোর্ট সব সময় তার পক্ষে অবস্থান নিচ্ছে না।

সবচেয়ে আলোচিত রায়ে সুপ্রিম কোর্ট প্রায় ৯০ বছরের পুরোনো একটি নজির বাতিল করেছে। আগে কংগ্রেস গঠিত স্বাধীন নিয়ন্ত্রক সংস্থার কমিশনারদের প্রেসিডেন্ট ইচ্ছামতো বরখাস্ত করতে পারতেন না। কিন্তু নতুন রায়ের ফলে, প্রেসিডেন্ট এসব কর্মকর্তাকে অপসারণের জন্য আরও বিস্তৃত ক্ষমতা পেয়েছেন।

প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, যারা প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করেন, তারা প্রেসিডেন্টের কাছেই জবাবদিহি করবেন। এজন্য প্রয়োজন হলে প্রেসিডেন্ট তাদের অপসারণ করতে পারবেন।

এই মামলায় ছয়জন রক্ষণশীল বিচারপতি ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন। তাদের মধ্যে তিনজনকে ট্রাম্প নিজেই নিয়োগ করেছিলেন। অপরদিকে তিনজন উদারপন্থি বিচারপতি এই রায়ের বিরোধিতা করেছেন।

এই সিদ্ধান্তের ফলেই শুধু ট্রাম্প নয়, ভবিষ্যতের প্রেসিডেন্টরাও বিভিন্ন স্বাধীন নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের অপসারণ ও নতুন নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আরও বেশি ক্ষমতা লাভ করবেন।

রায়ের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, প্রায় ৯০ বছরের পুরোনো নজির বাতিল হয়েছে এবং এমন সময়ে প্রেসিডেন্টের ক্ষমতা বেড়েছে, যখন সেটির সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।

তবে একই দিনে ট্রাম্প আরও তিনটি বিষয়ে ধাক্কা খান। এর একটি ছিল ফেডারেল রিজার্ভের গভর্নর বোর্ডের সদস্য লিসা কুককে অপসারণের চেষ্টা। ট্রাম্প তার বিরুদ্ধে বন্ধকী ঋণসংক্রান্ত জালিয়াতির অভিযোগ তোলেন, কিন্তু সুপ্রিম কোর্ট পাঁচ-চার ভোটে সেই উদ্যোগ আটকে দেয়।

প্রধান বিচারপতি রবার্টস বলেন, কাউকে অপসারণের আগে অভিযোগের জবাব দেওয়ার সুযোগ দিতে হবে এবং অভিযোগের যথেষ্ট প্রমাণও থাকতে হবে। তিনি সতর্ক করে দেন, প্রেসিডেন্টরা যদি ফেডারেল রিজার্ভের ওপর অতিরিক্ত প্রভাব বিস্তার করেন, তাহলে তার গুরুতর প্রভাব পড়তে পারে।

আরেকটি মামলায় আদালত রায় দেয় যে, নির্বাচন দিনের ডাকমোহর থাকা ডাকযোগে পাঠানো ভোট পরে পৌঁছালেও তা গণনা করা যাবে। এই রায়ও ট্রাম্পের অবস্থানের বিপক্ষে যায়।

এই মামলার রায় লেখেন বিচারপতি অ্যামি কোনি ব্যারেট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার সময়, স্থান ও পদ্ধতি নির্ধারণের ক্ষমতা অঙ্গরাজ্যগুলোর রয়েছে। ডাকযোগে ভোটে জালিয়াতির বিষয়ে ট্রাম্পের অভিযোগ আদালত গ্রহণ করেনি।

এ ছাড়া সুপ্রিম কোর্ট ট্রাম্পের করা একটি মানহানি মামলার আপিলও শুনতে অস্বীকৃতি জানায়। ফলে ই জ্যা ক্যারল মামলাতেও তিনি স্বস্তি পাননি। সব মিলিয়ে সোমবারের চারটি গুরুত্বপূর্ণ রায়ের মধ্যে মাত্র একটিতে ট্রাম্প বড় জয় পেলেও, বাকি তিনটি সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট তার বিপক্ষে অবস্থান নেয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: গাছ কেটে মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: গাছ কেটে মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করছেন তার অনুসারীরা। তারা বিক্ষোভ করছেন। মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেড দিয়ে এই অবরোধ সৃষ্টি করার ফলে উভয় পাশে তীব্র যানজট দেখা দিয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টা থেকে আন্দোলনকারীরা মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সারাবিশ্বে আসলাম চৌধুরীর প্রার্থিতা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। হঠাৎ করে সড়ক অবরোধের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে এবং সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম দুর্ভোগে পড়ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দোলনকারীরা গাছ কাটার ইলেকট্রনিক করাত ব্যবহার করে মহাসড়কের পাশে গাছ কেটে সেগুলোর গুঁড়ি সড়কের ওপর ফেলে দিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। অনেক স্থানে আস্ত গাছ কেটেও রাস্তার ওপর ফেলে রাখা হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং দীর্ঘ লাইনে যানবাহন স্থবির হয়ে পড়ছে।

ঘটনার খবর শুনে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেছেন, ‘এখনো বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল হচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতেই ২০ জেলায় ঝড়ের আশঙ্কা, হতে পারে বজ্রবৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


রাতেই ২০ জেলায় ঝড়ের আশঙ্কা, হতে পারে বজ্রবৃষ্টি

দেশের ২০ জেলায় রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে বজ্রবৃষ্টিরও শঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া দফতরের আরেক বার্তায় জানানো হয়েছে, আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোর পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাতিজা হত্যাকাণ্ডে চাচা মো. নুরনবীর ফাঁসির রায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


ভাতিজা হত্যাকাণ্ডে চাচা মো. নুরনবীর ফাঁসির রায়

টাঙ্গাইলের গোপালপুরে ভাতিজাকে হত্যার জন্য চাচা মো. নুরনবীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। তার বিরুদ্ধে অপহরণের অভিযোগের জন্য ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। এছাড়া মরদেহ গুমের কারণে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডেরও শাস্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় দেন।

দণ্ডিত নূরনবী গোপালপুরের নবধূলটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। আদালতে রায় ঘোষণার সময় নুরনবী উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌশলী ওমরাও খান দিপু জানিয়েছেন, ২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তিপণের দাবিতে নুরনবী গোপালপুরের নাসির উদ্দিনের নাতি কেএম রাহেনুল ইসলাম আরাফকে কয়েকজনের সহযোগিতায় অপহরণ করে। এ ঘটনায় নাসির উদ্দিন ১১ অক্টোবর গোপালপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে ১২ অক্টোবর কালিয়াকৈর এলাকা থেকে কেএম রাহেনুল ইসলাম আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত বছরের ২৭ মে গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ভূঞা নুরনবীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সমস্ত সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন বিচারক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%