০৫:০৬ পি.এম
টাঙ্গাইলের গোপালপুরে ভাতিজাকে হত্যার জন্য চাচা মো. নুরনবীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। তার বিরুদ্ধে অপহরণের অভিযোগের জন্য ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। এছাড়া মরদেহ গুমের কারণে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডেরও শাস্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় দেন।
দণ্ডিত নূরনবী গোপালপুরের নবধূলটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। আদালতে রায় ঘোষণার সময় নুরনবী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌশলী ওমরাও খান দিপু জানিয়েছেন, ২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তিপণের দাবিতে নুরনবী গোপালপুরের নাসির উদ্দিনের নাতি কেএম রাহেনুল ইসলাম আরাফকে কয়েকজনের সহযোগিতায় অপহরণ করে। এ ঘটনায় নাসির উদ্দিন ১১ অক্টোবর গোপালপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে ১২ অক্টোবর কালিয়াকৈর এলাকা থেকে কেএম রাহেনুল ইসলাম আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ।
গত বছরের ২৭ মে গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ভূঞা নুরনবীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সমস্ত সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন বিচারক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন