ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভিনিসিয়ুস পেনাল্টি নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন গিমারায়েসের বদলে


ভিনিসিয়ুস পেনাল্টি নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন গিমারায়েসের বদলে

কার্লো আনচেলত্তি ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল গঠন শুরু করেছেন নেইমারের অবসরের পর। এই প্রেক্ষাপটে ম্যাচে পেনাল্টি নেওয়ার গুরুদায়িত্ব পান রানিফিয়া। বার্সেলোনার এই তারকা অনুপস্থিত থাকলে ব্রুনো গিমারায়েসের পেনাল্টি নেওয়ার কথা ছিল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সবকিছু বদলে যায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে রাফিনিয়া প্রথম পেনাল্টি নেওয়ার পর ইনজুরির কারণে মাঠ ছাড়েন। ৮০ মিনিটে দ্বিতীয় পেনাল্টি গিমারায়েসের নেওয়ার কথা ছিল, কিন্তু শট নিতে আসেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ শেষে এই রিয়াল মাদ্রিদ তারকা এর কারণ ব্যাখ্যা করেছেন।

বিশ্বকাপের পর থেকে ভিনিসিয়ুস নিজেকে খুঁজে পাচ্ছেন না। তাই তাকে ফর্মে ফেরাতে গিমারায়েস ভিনির হাতে বল তুলে দেন। এ জন্য সতীর্থকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

ভিনিসিয়ুস বলেন, "রাফিনিয়া যখন মাঠে থাকবে না, তখন আমাদের পেনাল্টি নেওয়ার দায়িত্ব ব্রুনো গিমারায়েসের। আমি ভেবেছিলাম সে নিতে চাইবে, তবে সে জানে যে বর্তমানে আমার কিছুটা আত্মবিশ্বাস দরকার। বিশ্বকাপে হেরে যাওয়া অনেক বড় ধাক্কা এবং সেটা মেনে নেওয়া কঠিন, আর ঘুরে দাঁড়ানোও সহজ নয়।"

পরে গিমারায়েসও তার পেনাল্টি না নেওয়ার কারণ ব্যাখ্যা করেন। আর্সেনালের এই মিডফিল্ডার বলেন, "দলের সবার মধ্যে একতাই সবচেয়ে বড় বিষয়। এটাই কারণ ছিল (পেনাল্টিটা ভিনিকে আত্মবিশ্বাস দিয়েছে)। পেনাল্টির ঘটনার পর, অনেক কিছুই সামনে আসে। কিন্তু এখানে জাতীয় দলে, আমাদের মধ্যে কেউ ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবে না।"

আনচেলত্তি ভিনিকে পেনাল্টি নেওয়ার অনুমতি দিয়েছিলেন। গিমারায়েস বলেন, "বিশ্বকাপে আনচেলত্তি আমাকে পেনাল্টি নিতে বলেছিলেন। আর আজ তিনি ভিনিকে নিতে বলেন। ভিনির একটা গোল করা খুব দরকার ছিল। সে খুব ভালোভাবেই সেটা করেছে।"

তিনি আরও বলেন, "আমাদের কারও মধ্যে ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবনা নেই। ব্রাজিলের জন্য কোনটা সেরা, সেটাই আমরা চাই। তার জন্য আমরা খুশি এবং এভাবে কাজ করে যাওয়াটাই আসল।"

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে রাবি শিক্ষার্থীদের জন্য আধুনিক অ্যাম্বুলেন্স উপহার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে রাবি শিক্ষার্থীদের জন্য আধুনিক অ্যাম্বুলেন্স উপহার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের চিকিৎসাসেবার সুবিধা বৃদ্ধি করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি আধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির কাছে অ্যাম্বুলেন্সটি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ হস্তান্তর করেন।

অ্যাম্বুলেন্স হস্তান্তরের পর রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল জানান, মেডিকেল সংস্কারের জন্য ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ২০২৫ সালের শুরুতেই একটি সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকেও মেডিকেল সংস্কার নিয়ে একটি ইশতেহার প্রকাশিত হয়েছিল। এই প্রেক্ষাপটে আজকে আমাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হলো। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে মেডিকেল সংস্কারের একটি ধাপ অতিক্রান্ত হলো।

তিনি আরও বলেন, আমরা মেডিকেলে লজিস্টিক সাপোর্ট এবং বিশেষায়িত ডাক্তারদের বিষয়ে প্রশাসন ও মেডিকেলের পরিচালকের সঙ্গে আলোচনা করেছি। আশা করি, মেডিকেলটি খুব শীঘ্রই পূর্ণাঙ্গ মেডিকেলে রূপ নেবে। আমরা ইশতেহারে উল্লেখ করেছিলাম যে, এখানে ১০ শয্যার একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। আশা করি, প্রশাসনের সহযোগিতায় সেটি বাস্তবায়িত হবে।

এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমরা রাবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি শিক্ষার্থীদের জন্য প্রদান করেছি। শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মেডিকেল সেন্টারের সমস্যা। এই সমস্যার উন্নতির জন্য আমরা আজকে এই অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। আমরা দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের জন্য এই উপহারটি প্রদান করেছি।

তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বোঝাতে চাই যে, এ ধরনের কাজগুলো করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এই কাজে এগিয়ে আসে। শিক্ষার্থীদের যন্ত্রণাগুলো যেন প্রশাসন বারবার লক্ষ্য করে। প্রতিষ্ঠার এত বছর পরও একটি পূর্ণাঙ্গ মেডিকেল প্রতিষ্ঠা করতে না পারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটি বড় ব্যর্থতা।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা ডা. মাহফুজা সিদ্দিকা লিপি বলেন, রাজশাহী মেডিকেল হাসপাতাল অনেক কাছে হওয়ায় আমাদের সবসময় যাতায়াতের মধ্যে থাকতে হয়। অনেক সময় দেখা যায়, একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাওয়ার পর অ্যাম্বুলেন্সের সংকট দেখা দেয়। এখন নতুন যে অ্যাম্বুলেন্সটি যুক্ত হলো, যদি প্রশাসন একটি ড্রাইভার নিয়োগ দেয়, তাহলে আমাদের আর সংকট থাকবে না। আমি তাদের পক্ষ থেকে একটি উপহার পেয়েছি এবং এটি অবশ্যই শিক্ষার্থীদের কাজে লাগবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ অন্যান্যরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে দুর্বৃত্তের আগুনের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে দুর্বৃত্তের আগুনের ঘটনা

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে কাশবনে আগুন দেওয়ার একটি ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আটটার সময় দুর্বৃত্তরা কাশবনের একটি অংশে আগুন লাগিয়ে দেয়। এর পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, রাত আটটার দিকে লেকের পাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখে নিরাপত্তাকর্মীরা সেখানে ছুটে যান। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কাশবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুত নেভানোর কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটেনি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা জানান, কাশবনে আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের তারা দেখতে পারেননি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

লেকের পাড়ের কাশবন বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের একটি বিশেষ আকর্ষণ। সেখানে আগুন দেওয়ার ঘটনায় শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা আক্তার মোহ বলেন, "অনেক সৌন্দর্য পিপাসু মানুষ প্রতিদিন ক্যাম্পাসে আসেন। এটা দেখে যাদের ভালো লাগেনি, তারাই এই কাজটা করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।"

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত আটটার দিকে দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে দেয়। পরে নিরাপত্তাকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু ঘটেছে।

এখন পর্যন্ত চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ বা নিশ্চিত হামের কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ১০৮ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করা হয়েছে।

তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭ জন এবং নিশ্চিত হামে ১০১ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২২১ জন শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১২৮ শিশুকে শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৭৩১ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫২০ জন।

এ বছর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ১ লাখ ৯৬ হাজার ৮০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৬২ হাজার ৮৩০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিকে টেকসই ও পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


কুবিকে টেকসই ও পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: উপাচার্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম একটি টেকসই ও পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি উল্লেখ করেন, নতুন ক্যাম্পাসকে এমনভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে এটি দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অনুসরণীয় মডেল হয়ে ওঠে। একই সঙ্গে, নতুন ক্যাম্পাসকে ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ‘ডেভেলপিং স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল গ্রিন ক্যাম্পাস অব কুমিল্লা ইউনিভার্সিটি’ শীর্ষক একটি কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কর্মশালাটির সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া, কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. জসিম উদ্দিন আহমদ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আহসান হাবিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান শাখার সাবেক প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুণ চৌধুরী এবং অর্থনীতি শাখার সাবেক প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।

বিশেষজ্ঞরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব ও টেকসই গ্রিন ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের দিক নির্দেশনা প্রদান করেন। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণের মাধ্যমে ক্যাম্পাসের সবুজায়ন এবং আশেপাশের পর্যটনশিল্পের কারণে পরিবেশের উপর চাপ কমানোর উদ্যোগ।

অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, "আমাদের লক্ষ্য হচ্ছে নতুন ক্যাম্পাসকে শুধু নামেই নয়, বাস্তব অর্থেই একটি গ্রিন ক্যাম্পাসে পরিণত করা।" তিনি জানান, এ বছর বিশ্ববিদ্যালয়ের দুই ক্যাম্পাসে প্রায় পাঁচ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। প্রথম ক্যাম্পাসে পাহাড় ও প্রাকৃতিক ভূপ্রকৃতি যতটা সম্ভব অক্ষুণ্ণ রেখে স্থাপনা নির্মাণের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, "আমরা নতুন ক্যাম্পাসে যাওয়ার ছয় মাস বা এক বছর আগে থেকেই পরিবেশবান্ধব ক্যাম্পাসের প্রস্তুতি গ্রহণ করতে চাই।" প্রযুক্তির ব্যবহার, কার্যকর নীতিমালা, পর্যাপ্ত বাজেট এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি টেকসই ও পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করার পরিকল্পনা রয়েছে, যা দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও একটি অনুসরণযোগ্য মডেল হতে পারে। বিশ্ববিদ্যালয়ের ‘Learn, Create, Connect and Lead’ এই চারটি মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের শুধু জ্ঞান অর্জন নয়, পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%