ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চরফ্যাশন হাসপাতালের প্রধান সহকারীর সম্পদের অনুসন্ধানে দুদকে অভিযোগ


চরফ্যাশন হাসপাতালের প্রধান সহকারীর সম্পদের অনুসন্ধানে দুদকে অভিযোগ

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর পদে কর্মরত মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি চাকরির আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাসিব নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে দাবি করা হয়েছে যে, তার নামে ও বেনামে থাকা এসব সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি। অভিযোগটি ভোলা সিভিল সার্জন বরাবরও পাঠানো হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, মো. জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে সরকারি চাকরি করলেও তার এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, চাকরিজীবনে সরকারি কোষাগার থেকে প্রাপ্ত বেতন ও ভাতার সঙ্গে এসব সম্পদের কোনো সামঞ্জস্য নেই।

এছাড়া অভিযোগে আরও বলা হয়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পশ্চিম পাড়ায় জাহাঙ্গীর আলমের দুটি ফ্ল্যাট রয়েছে, যার আয়তন প্রায় ১ হাজার ৪০০ বর্গফুট। শুভাঢ্যা বেগুন বাড়ির দিকে তার আরও একটি ফ্ল্যাট রয়েছে, যার আয়তন প্রায় ১ হাজার ৫০০ বর্গফুট।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

চরফ্যাশন পৌরসভার শরীফ পাড়ায় তার একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার মূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, তার নামে আরও অনেক জমি রয়েছে, যা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

দুদকে দেওয়া অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, ভোলার জেলা ডাকঘরে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর নামে প্রায় ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে। অভিযোগকারী উল্লেখ করেছেন যে, সঞ্চয়পত্রের সুদ যুক্ত হলে এ অর্থের পরিমাণ আরও বাড়তে পারে।

অভিযোগপত্রে জাহাঙ্গীর আলমের স্ত্রীর প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার থাকার কথাও বলা হয়েছে, যা অবৈধ ঘুষের টাকা দিয়ে অর্জিত হয়েছে বলে অভিযোগ করেছেন হাসিব।

অভিযোগকারী আরও দাবি করেছেন যে, চাকরির বেতন ও ভাতার সঙ্গে উল্লিখিত সম্পদের কোনো সামঞ্জস্য নেই। তাই জাহাঙ্গীর আলমের সম্পদের উৎস, আয়-ব্যয়ের হিসাব ও সম্পদ অর্জনের বৈধতা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেছেন, "আমার ক্রয় করা কোনো সম্পত্তি নাই। সব পৈতৃক সূত্রে মালিক।"

ভোলার সিভিল সার্জন মনিরুল ইসলাম মন্তব্য করেছেন, "এ বিষয়ে আমি দেখব তদন্ত কমিটি গঠিত হয়েছে কিনা।"

দুর্নীতি দমন কমিশন বরিশালের উপসহকারী পরিচালক সুশান্ত রায় বলেছেন, "কমিশনের অনুমতি ছাড়া তদন্ত করা সম্ভব নয়। কমিশনের অনুমতি পেলে তদন্ত শুরু করব।"

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ২৯৮টি সোনার বারসহ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ২৯৮টি সোনার বারসহ গ্রেফতার

যুক্তরাষ্ট্রের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা সরকারি অর্থ আত্মসাতের একটি বড় ধরনের জালিয়াতির ঘটনা স্বীকার করেছেন। ডেভিড রাশ নামের ওই কর্মকর্তা ভুয়া গোপন সরকারি কর্মসূচি তৈরি করে প্রায় ২০০ মিলিয়ন ডলার সরকারি অর্থ সরিয়ে ফ্লোরিডায় বিলাসবহুল বাড়ি ও সোনার বার কেনার অভিযোগে দোষ স্বীকার করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালতে তার বিরুদ্ধে আনা তারের মাধ্যমে জালিয়াতির অভিযোগে তিনি দোষ স্বীকার করেন। সমঝোতার অংশ হিসেবে তিনি অন্তত ১৯৪ মিলিয়ন ডলারের সম্পদ সরকারের কাছে বাজেয়াপ্ত করতে সম্মত হয়েছেন। এর মধ্যে রয়েছে ২৯৮টি সোনার বার, দুটি বিএমডব্লিউ গাড়ি, ৩৫টি বিলাসবহুল ঘড়ি এবং ফ্লোরিডার চারটি বিলাসবহুল বাড়ি। এই অপরাধের জন্য তার সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড হতে পারে।

আদালতের নথি অনুযায়ী, রাশ একটি ভুয়া গোপন সরকারি কর্মসূচি তৈরি করে একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১৪৫ মিলিয়ন ডলার সরকারি অর্থ সরিয়ে নেন। পরে ওই অর্থ দিয়ে ফ্লোরিডার পাম বিচ ও হোব সাউন্ড এলাকায় চারটি বাড়ি কেনার পরিকল্পনা করেন। সেগুলো পরে বেশি দামে বিক্রি করে লাভ করার উদ্দেশ্য ছিল তার।

অন্যদিকে, সোনার বার কেনার জন্য তিনি আলাদাভাবে আরেকটি ভুয়া সংবেদনশীল সরকারি কার্যক্রম তৈরি করেন। ঠিকাদারদের তিনি জানান, তিনি একটি অত্যন্ত গোপন প্রকল্পে কাজ করছেন, যেখানে অজ্ঞাত কিছু ব্যক্তির কাছে উচ্চমূল্যের পণ্য পৌঁছে দিতে হবে।

এই কথার ভিত্তিতে জানুয়ারিতে এক ঠিকাদার তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের হিসাবে ৪৫ মিলিয়ন ডলার পাঠায়। এই অর্থ স্থানান্তরই তারের মাধ্যমে জালিয়াতির অভিযোগের মূল ভিত্তি। তদন্তকারীরা জানান, রাশ ভুয়া সরকারি অনুমোদন তৈরি করে অর্থ ব্যয়ের নির্দেশ ও অনুমোদন দিতেন। এরপর ঠিকাদার ও উপঠিকাদারদের মাধ্যমে সম্পদ কেনার ব্যবস্থা করে সেগুলোর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতেন।

মে মাসে রাশের বাড়িতে তল্লাশি চালিয়ে এফবিআইয়ের কর্মকর্তারা প্রায় ৪০ মিলিয়ন ডলারের সোনার বার, ২ মিলিয়ন ডলার নগদ অর্থ এবং বিলাসবহুল ঘড়ি উদ্ধার করেন। প্রসিকিউটররা মঙ্গলবার (৬ অক্টোবর) আদালতে জানান, তার নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠানের হিসাবে তখনও প্রায় ৩৮ দশমিক ৬ মিলিয়ন ডলার ছিল।

প্রসিকিউটরদের নথিতে রাশের সাবেক কর্মস্থল হিসেবে সরাসরি সিআইএর নাম উল্লেখ করা হয়নি। তবে আগে সিআইএ ও এফবিআই জানিয়েছিল, সিআইএর পক্ষ থেকে বিষয়টি এফবিআইকে জানানোর পর তদন্ত শুরু হয়। তার বিরুদ্ধে করা প্রথম অভিযোগের নথিতে তাকে পূর্ব ভার্জিনিয়ার একটি সরকারি সংস্থার সাবেক উচ্চপর্যায়ের কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছিল। তিনি অত্যন্ত সংবেদনশীল ও গোপন সরকারি কর্মসূচিতে প্রবেশাধিকার রাখতেন বলেও জানানো হয়েছে।

মে মাসে রাশকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে সরকারি অর্থ চুরির অভিযোগ আনা হয়েছিল। তদন্তকারীরা অভিযোগ করেছিলেন, সরকারি চাকরির আবেদনে নিজের শিক্ষা ও সামরিক চাকরি সম্পর্কে তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন। সামরিক চাকরি শেষ হওয়ার পরও তিনি প্রতারণার মাধ্যমে সামরিক ছুটি নিয়েছিলেন বলেও অভিযোগ ছিল।

জুন মাসে মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত রাশকে কারাগারে রাখার নির্দেশ দেন ফেডারেল আদালত। আদালত তাকে গুরুতরভাবে পালিয়ে যাওয়ার ঝুঁকি হিসেবে বিবেচনা করে। ওই শুনানিতে সরকারি আইনজীবীরা রাশকে ‘অসাধারণভাবে মানুষকে প্রভাবিত করতে সক্ষম’ ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। তারা বলেন, প্রতিবেশীদের কাছে নিজেকে পাইলট হিসেবে পরিচয় দেওয়া, সহকর্মীদের মিথ্যা বলা এবং নিজের পদমর্যাদা ও সরকারি প্রবেশাধিকার ব্যবহার করার ক্ষেত্রে তিনি দক্ষ ছিলেন।

সরকারের এক আইনজীবী আদালতে বলেন, রাশকে বিশ্বাস করা যায় না এবং তিনি নিয়ম এড়িয়ে চলার জন্য পুরোপুরি প্রস্তুত ও সক্ষম।

সূত্র: সিবিএস নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে সোনার দাম আবারও পতন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


বিশ্ববাজারে সোনার দাম আবারও পতন

বিশ্ববাজারে সোনার দাম আবারও কমেছে, যা দাম বাড়ার ২৪ ঘণ্টার মধ্যে ঘটেছে। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বর মাসের বৈঠকের কার্যবিবরণীর জন্য অপেক্ষা করছেন। এতে নীতির্নিধারকদের পরবর্তী অবস্থান সম্পর্কে নতুন ইঙ্গিত পাওয়ার আশা করছেন তারা।

বুধবার (৭ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১টা ৪৫ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫০ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দামও শূন্য দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ১৭৭ ডলারে দাঁড়িয়েছে।

নাগাডটকমের বাজার বিশ্লেষক ফ্র্যাঙ্ক ওয়ালবাম মন্তব্য করেন, ‘সোনার দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও তা সামান্য নিম্নমুখী প্রবণতা দেখাতে পারে।’

তিনি আরও বলেন, সভার কার্যবিবরণী থেকে ফেডের মুদ্রানীতি এবং সুদের হার বাড়ানোর বিষয়ে নীতিনির্ধারকদের সমর্থনের মাত্রা স্পষ্ট হবে। এটি ভবিষ্যতে সুদের হার বাড়ানোর সম্ভাবনার হিসাবও পরিবর্তন করতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যের কোনো ঘটনার প্রভাবে দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের আয়, ডলার বা তেলের দামে যে পরিবর্তন আসবে, তা সোনার দামের ওপর প্রভাবকে আরও জোরালো করে তুলতে পারে।

ফেড কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যগুলোতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের দৃঢ় অঙ্গীকারের বিষয়টি উঠে এসেছে।

সান ফ্রান্সিসকো ফেডের প্রেসিডেন্ট মেরি ডেলি বলেন, সুদের হার আরও বাড়ানো প্রয়োজন কি না, তা মূলত নির্ভর করছে মুদ্রাস্ফীতি উসকে দেওয়া কারণগুলো মিলিয়ে যাচ্ছে নাকি অব্যাহত থাকছে তার ওপর। অন্যদিকে, কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ স্মিড মন্তব্য করেন, মুদ্রাস্ফীতি কমাতে সুদের হার আরও বাড়ানো প্রয়োজন।

উচ্চ সুদের হারের পরিবেশে বিনিয়োগকারীরা সাধারণত সোনার চেয়ে এমন সব সম্পদকে বেশি পছন্দ করেন, যা থেকে নিয়মিত আয় করা যায়।

এদিকে ইতালির সোরেন্টোতে অনুষ্ঠিত লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা পূর্বাভাস দিয়েছেন, আগামী ১২ মাসের মধ্যে সোনার দাম প্রতি আউন্স ৫ হাজার ১৩ ডলারে পৌঁছাতে পারে।

অন্যদিকে, রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের দাবি পূরণ এবং সাত মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে ইরানকে অবশ্যই তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ‘অর্থবহ’ মাত্রায় কমাতে হবে।

স্পট সিলভারের দর প্রায় ১ শতাংশ কমে ৬১ দশকি ১২ ডলারে নেমেছে এবং প্ল্যাটিনামের দর শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৭০৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে প্যালাডিয়ামের দর শূন্য দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ১৬৮ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিনিস্টার ১৩ জেলায় নিয়োগ দেবে, বয়স ২২ হলেই আবেদনের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


মিনিস্টার ১৩ জেলায় নিয়োগ দেবে, বয়স ২২ হলেই আবেদনের সুযোগ

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ

লোকবল নিয়োগ: ৪৩ জন

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/ স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের মোটরসাইকেল থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রার্থীদের জন্য কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ রয়েছে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর

কর্মস্থল: ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, নেত্রকোনা, নোয়াখালী, শেরপুর, সিলেট।

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, মোটরসাইকেল ভাতা, বিক্রয় সংক্রান্ত প্রণোদনা, বকেয়া আদায়ের ওপর কমিশন, টি/এ, ডি/এ এবং অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

রাতের নিস্তব্ধতা ভেঙে ভারতের উত্তরাখণ্ড হঠাৎ করে কেঁপে ওঠে। চামোলি জেলায় ৪.৯ মাত্রার ভূমিকম্পের ফলে দিল্লি ও এর আশপাশের এলাকা কেঁপে ওঠে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৩ কিলোমিটার গভীরে। এনসিএসের সর্বশেষ পর্যালোচনায় ভূমিকম্পটির মাত্রা ৪.৯ নিশ্চিত করা হয়েছে।

এই ভূমিকম্পের কম্পন শুধুমাত্র উত্তরাখণ্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দিল্লি-এনসিআর ছাড়াও উত্তর ভারতের বিভিন্ন স্থানে ভূমিকম্পের অনুভূতি হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২৩ মিনিট ১৩ সেকেন্ডে চামোলিতে ভূমিকম্পটি আঘাত হানে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে রিপোর্ট করেছে, দিল্লির পাশাপাশি হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

কম্পনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ও বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। দিল্লির সফদরজং এনক্লেভের এক বাসিন্দা জানিয়েছেন, ভূমিকম্পের সময় তিনি সোফায় বসেছিলেন এবং সেটি নড়তে দেখেছেন। অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

ভূমিকম্পের পর এক্সে শুরু হয় মিম ও রসিকতাও। নেটিজেনরা বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজের জনপ্রিয় দৃশ্য ও জিআইএফ শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানান। ‘পঞ্চায়েত’ সিরিজের একটি জনপ্রিয় জিআইএফ শেয়ার করে এক ব্যবহারকারী ভূমিকম্পের মাত্রা ৫-এর নিচে হলে দিল্লির মানুষের প্রতিক্রিয়া নিয়ে রসিকতা করেন।

এদিকে, একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করে এনসিএস। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।

তবে চামোলির ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইন্ডিয়া টুডেও জানিয়েছে, ভূমিকম্পের পর হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%