১০:২৯ পি.এম
জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকাল সোয়া ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মনির হোসেন গণমাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার ফলে কোনো হতাহত হয়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব উভয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ শনাক্ত করতে, ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এমন ধরনের ঘটনা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করতে একটি তদন্ত কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার। তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়সমূহের সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলেও জানান মনির হোসেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন