ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষার গুণগত মান উন্নয়ন সরকারের অন্যতম লক্ষ্য: প্রধানমন্ত্রী


শিক্ষার গুণগত মান উন্নয়ন সরকারের অন্যতম লক্ষ্য: প্রধানমন্ত্রী

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে।’

আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষা নীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি জানান, সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

এ সময় প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পরামর্শকে যথাযথ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরগঞ্জে শিশুকে বলাৎকারের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


সুন্দরগঞ্জে শিশুকে বলাৎকারের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় এক শিশুকে পাউরুটি দেওয়ার প্রলোভনে বলাৎকারের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বেকারি ব্যবসায়ী রাজ্জাক মিয়ার বিরুদ্ধে। এই অভিযুক্ত রাজ্জাক মিয়াকে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার দুপুরের সময় উপজেলার ধোপাডাঙ্গা এলাকায় এলাকাবাসী ও আশার আলো বিদ্যাপীঠের ব্যানারে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী বহিরাগত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন ধোপাডাঙ্গা আশার আলো বিদ্যাপীঠের অধ্যক্ষ মাহবুবুর রহমান, এলাকা বাসী জাভেদ আলী, জাহিদ হাসান জিল্লু এবং ভুক্তভোগী শিশুটির বাবা সহ অন্যান্যরা।

স্থানীয়রা জানান, গত ২১ জুলাই ওই শিশুকে পাউরুটি দেওয়ার কথা বলে রাজ্জাক মিয়া তার বেকারির কারখানার ভেতরে নিয়ে যান। পরে শিশুটির আর্তচিৎকার শুনে তাকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুর রাজ্জাক পালিয়ে যায়।

বক্তারা অভিযোগ করেন, এ ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ সাতদিনের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা রাজ্জাককে দ্রুত গ্রেফতার করার এবং উপযুক্ত বিচারের দাবি জানান। পরে এলাকাবাসী একটি ঝাড়ু মিছিল বের করেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভরিপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ্ জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনার মামলার জন্য ভুক্তভোগীর পরিবারকে আইডি কার্ড আনতে বলা হয়েছে, কিন্তু তা না করে তারা মানববন্ধন করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৪৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৪৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ : মঙ্গলবার (২৮ জুলাই) দেশে বৈদেশিক মুদ্রার (ফরেক্স) রিজার্ভ গ্রস হিসেবে ৩৬ দশমিক ৪৫৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের নতুন তথ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, দেশের নিট ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী ৩১ দশমিক ৭৪৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাসের চাপ কম, রাজধানীর সিএনজি স্টেশনগুলো একে একে বন্ধ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


গ্যাসের চাপ কম, রাজধানীর সিএনজি স্টেশনগুলো একে একে বন্ধ হচ্ছে

লাইনে গ্যাসের চাপ না থাকার কারণে একে একে বন্ধ হয়ে যাচ্ছে রাজধানীর সিএনজি স্টেশনগুলো। যেগুলো চালু আছে, সেখানেও ভোগান্তি অত্যাধিক চরমে রয়েছে।

চালকরা বলছেন, চাপ কম থাকার অজুহাতে দাম বাড়ানোর পায়তারা করছে একটি মহল। অপরদিকে, সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে যে, গ্যাসের চাপ দিন দিন আরও কমছে।

সকাল থেকে বন্ধ সিএনজি স্টেশন। অথচ, গাড়ি নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন গ্রাহকরা। কখন গ্যাস পাওয়া যাবে, তার সঠিক নির্ধারণ নেই, তবুও গ্রাহকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রয়েছেন।

কিছু গ্রাহক বলেন, তারা চার-পাঁচ ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় গ্যাস পান না।

সিএনজি স্টেশন কর্তৃপক্ষ জানাচ্ছেন, লাইনে গ্যাসের চাপ আরও কমেছে, তাই গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

ফিলিং স্টেশনের কর্মীরা জানান, লাইনে চাপ নেই। আমাদের স্টেশন বর্তমানে বন্ধ আছে। গ্যাসের চাপ যতদিন না আসে, ততদিন ফিলিং স্টেশন বন্ধ থাকবে।

এদিকে, যে স্টেশনগুলো এখনও খোলা আছে, সেগুলোতে ভোগান্তি আরও বাড়ছে। গাড়ির চাপ বাড়ায় ৫ থেকে ৬ ঘণ্টার আগে গ্যাস পাওয়া যাচ্ছে না। চালকরা বলছেন, এগুলো দাম বাড়ানোর অজুহাত মাত্র।

এক সিএনজি চালক বলেন, গ্যাসের দাম বাড়বে শুনছি। দাম বাড়ালেও, তারপরও আমাদের ভোগান্তি কমবে না।

এক প্রাইভেট চালক বলেন, এক চাপে ৫০০-৬০০ টাকার গ্যাস পেতাম। এখন সর্বোচ্চ ২০০ টাকার গ্যাস পাই।

তবে, এখনও চালু থাকা সিএনজি স্টেশনগুলোও যেকোনো মুহুর্তে বন্ধ হয়ে যেতে পারে।

এক ফিলিং স্টেশন মালিক জানান, পেছনের অনেক স্টেশন বন্ধ হওয়ার কারণে যেকোনো সময় আমাদের স্টেশনটাও বন্ধ হয়ে যেতে পারে।

লাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায়, তেজগাঁও, মিরপুর ১০সহ বেশ কিছু এলাকার সিএনজি স্টেশনগুলো এরইমধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৩ বছরের এলএনজি চুক্তির অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৩ বছরের এলএনজি চুক্তির অনুমোদন

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গুনভর ইউএসএ এলএলসির কাছ থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে ১৩ বছরের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্র থেকে জানা গেছে, বর্তমানে কাতার, ওমান, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে মোট সাতটি জিটুজি চুক্তির আওতায় বাংলাদেশ এলএনজি আমদানি করছে। যদিও বিদ্যমান গ্যাসের ঘাটতি ও ভবিষ্যতের বাড়তি চাহিদা কার্যকরীভাবে ব্যবস্থাপনার জন্য দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি স্বল্পমেয়াদি ভিত্তিতে অতিরিক্ত এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।

এই উদ্যোগের অংশ হিসেবে গুনভর ইউএসএ এলএলসি ২০২৬ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত প্রতি বছর ছয়টি এলএনজি কার্গো সরবরাহের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের জন্য জিটুজি কাঠামোর আওতায় চূড়ান্ত চুক্তির প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ উদ্যোগ বাস্তবায়ন করবে এবং চুক্তি কার্যকর করার দায়িত্বে থাকবে পেট্রোবাংলা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছেন, দীর্ঘমেয়াদি সরবরাহ নিশ্চিত করা হলে আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মধ্যেও দেশে গ্যাস সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেও এ ধরনের চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%