ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক


৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

যশোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ সময়, মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকার ময়লাখানার সামনে থেকে ইয়াবার এই বড় চালানটি জব্দ করা হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

আটককৃতরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে রনি মাহমুদ (৩৫) এবং শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর সার্কেলের উপপরিদর্শক মদন মোহন সাহা জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে গাড়িটির ড্যাশবোর্ড কেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ডিএনসির উপপরিদর্শক মদন মোহন সাহা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবিক সহায়তা নিয়ে গাজা-সুদানের মানুষের পাশে হাফেজ্জী চ্যারিটেবল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


মানবিক সহায়তা নিয়ে গাজা-সুদানের মানুষের পাশে হাফেজ্জী চ্যারিটেবল

রক্তক্ষরণ ও অবরুদ্ধ গাজা উপত্যকায় যেখানে প্রতিটি মুহূর্ত মৃত্যুদের মুখোমুখি, অসংখ্য শিশু একমুঠো খাবারের জন্য আকুতি জানাচ্ছে, সেখানেই সুদূর বাংলাদেশ থেকে সীমানা পেরিয়ে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি) মজলুম মানুষের পাশে দাঁড়িয়েছে।

এই মানবিক সহায়তা কিভাবে গাজা ও সুদানে পৌঁছাচ্ছে, খাদ্য বিতরণ কিভাবে পরিচালিত হচ্ছে, বিশুদ্ধ পানি কিভাবে সরবরাহ করা হচ্ছে এবং চিকিৎসাসেবা ও শিক্ষা কার্যক্রম কিভাবে চলছে, এসব তথ্য জানার জন্য করা খোঁজ-খবরের ভিত্তিতে উপরে উল্লেখিত কার্যক্রমের পেছনে বিস্তৃত নথিপত্র, প্রত্যয়ন, অডিট ও মাঠ পর্যায়ের ডকুমেন্টেশন রয়েছে।

সংস্থাটির দাবি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র বাণী অনুযায়ী মুসলিম উম্মাহ একটি দেহের মতো; দেহের একটি অঙ্গ ব্যথিত হলে পুরো দেহ সেই কষ্ট অনুভব করে। এই আদর্শকে ধারণ করেই বাংলাদেশের মানুষের ঈমানি দায়িত্ববোধ ও আন্তরিক টান থেকে গড়ে উঠেছে এই মানবিক সেতুবন্ধন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে মিসরের দিকে যাওয়ার পথে গাজা ও সুদানের শরণার্থী ও ওলামায়ে কেরামের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছেন টিম হাফেজ্জী, পৃথক টিম গঠন করে গাজার অভ্যন্তরে কাজ চলছে।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, গণহত্যার শিকার মুসলমানদের কাছে সহায়তা পৌঁছাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুপরিচিত সিনিয়র অ্যাডভোকেট মুহসিন রশিদ, অ্যাডভোকেট নাজমুস সাদাত এবং এক্সিলেন্স ফার্মের আইনি পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী ট্রাভেলিং ডকুমেন্টেশনের মাধ্যমে সহায়তা কার্যক্রম চলছে।

সংশ্লিষ্ট নথিপত্রের পর্যালোচনায় দেখা যায়, গাজার ছয়টি হাসপাতালের লিখিত অনুমতির ভিত্তিতে সেখানে ধারাবাহিকভাবে কাজ করছে টিম হাফেজ্জী। গাজার লাইসেন্সপ্রাপ্ত দাতব্য প্রতিষ্ঠান রাওয়াফিদ আল-খায়ের ইয়ুথ সেন্টারের অফিসিয়াল লেটারহেড, লাইসেন্স নম্বর ও সংশ্লিষ্ট নথিপত্রে দেখা যায় যে, এইচসিএসবির অর্থায়নে গাজায় শিশুদের শিক্ষা কার্যক্রম, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ফুড বাস্কেট বিতরণ পরিচালিত হচ্ছে। এছাড়া, মিসরের বিখ্যাত ইজিপশিয়ান ইয়ুথ কাউন্সিলের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় মিসরে আশ্রয় নেওয়া গাজা ও সুদানের শরণার্থীদের মাঝেও বিভিন্ন মানবিক কার্যক্রম করা হচ্ছে।

গাজার অভ্যন্তরে খাদ্য সরবরাহের বিষয়ে সংস্থাটি জানায়, সীমান্ত পুরোপুরি বন্ধ থাকায় বাইরে থেকে কোনো ত্রাণবাহী ট্রাক প্রবেশের সুযোগ নেই। এ কারণে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থা এমএটিডব্লিউ, এআইসিটি গ্লোবাল, ওয়ান উম্মাহ ও মুসলিম উম্মাহ যে পদ্ধতিতে স্থানীয় বাজার থেকে উচ্চমূল্যে খাদ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এইচসিএসবিও একই পদ্ধতি অনুসরণ করছে। সংস্থাটির দাবি, গাজার কার্যক্রমের প্রতিটি ক্রয়-বিক্রয়ের রসিদ তাদের কাছে সংরক্ষিত রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুধুমাত্র গাজা বা সুদান নয়, দেশের বিভিন্ন এলাকা জুড়েও খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ, ঈদ উপহার প্রদান, হুইলচেয়ার বিতরণ, কুরবানি কর্মসূচি এবং দক্ষতা উন্নয়নমূলক নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে এইচসিএসবি।

এইচসিএসবির কার্যক্রম আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে। আল জাজিরা গাজায় সংস্থাটির কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে। পাশাপাশি ফিলিস্তিন ন্যাশনাল টিভি, ফিলিস্তিন টিভি, সুদান ন্যাশনাল টিভি, আলজারকা টিভি, তাইবা টিভি এবং মিসর টাইমসে সংস্থাটির মানবিক কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

দেশের গণমাধ্যমের মধ্যে সময় টিভি, আরটিভি, দৈনিক কালের কণ্ঠ, ডেইলি সান, নিউ নেশন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলাভিশন, নয়া দিগন্ত, আমার দেশ, দেশ রূপান্তর, মুসলিম টাইমস, এমবিএ টাইমস, ফেস দ্য পিপল ও ডেইলি অবজারভারসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এইচসিএসবির গাজা ও সুদান কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

নথিপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিটি সেবা কার্যক্রম ইউনিফর্ম পরিহিত টিম, ব্যানার এবং নির্দিষ্ট দিন, তারিখ ও মাস উল্লেখ করে ভিডিও আকারে সংরক্ষণ করা হয়। সংস্থাটির দাবি, এই ধরনের পূর্ণাঙ্গ ডকুমেন্টেশন গাজার সঙ্গে কাজ করা অন্যান্য অনেক সংস্থার ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। ফলে, কোনটি পুরনো এবং কোনটি নতুন ভিডিও সে ব্যাপারে বিভ্রান্তির সুযোগ থাকে না।

এছাড়া, গাজা মিশনের প্রতিটি আর্থিক লেনদেনের, রসিদ, প্রত্যয়নপত্র, ট্রাভেলিং ডকুমেন্ট, পাসপোর্ট কপি এবং মাঠ পর্যায়ের সকল নথি প্রতি মাসে ফাইলিং করে সংরক্ষণ করা হয়। এই নথিপত্র পরে ডিভিসি হোল্ডার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের মাধ্যমে বাৎসরিক অডিট প্রতিবেদনে পূর্ণাঙ্গ হিসাবসহ উপস্থাপন করা হয়, সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

যাচাইকৃত তথ্য অনুযায়ী, সংস্থাটির স্বচ্ছ ও নথিভিত্তিক কার্যক্রমের প্রতি আস্থা রেখে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী বর্তমানে সরাসরি এইচসিএসবির গাজা ও সুদান টিমের সঙ্গে সমন্বয় করে মানবিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, মুসলমান হিসেবে গাজা ও সুদানের মজলুম মানুষের পাশে দাঁড়ানো একটি ঈমানি দায়িত্ব। তাই প্রতিটি কার্যক্রম পূর্ণাঙ্গ নথিপত্র সংরক্ষণ, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করেই পরিচালিত হচ্ছে।

দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের আস্থা, দোয়া ও সহযোগিতার কথা উল্লেখ করে সংস্থাটি মজলুম উম্মাহর এই মানবিক কাফেলায় সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনাটি সংঘটিত হয়। নিহত শ্রমিকরা হলেন, নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) ও সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় যে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি বিদ্যুৎ লাইন সম্প্রসারণ ও মেরামতের জন্য কাজ চলছিল। এই সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করা ছাড়াই শ্রমিকরা কাজ শুরু করেন। একসময় অসাবধানতার কারণে ৩৩ কেভি লাইনের খুঁটির সঙ্গে ১১ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শ ঘটে, যার কারণে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার (জিএম) নুরুজ্জামান মিয়া জানিয়েছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা পল্লী বিদ্যুতের অনুমতি ছাড়া ৩৩ কেভি লাইনের সম্প্রসারণের কাজ করছিলেন। এই সময় ১১ কেভি লাইনের সঙ্গে সংস্পর্শের কারণে ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে লোকজন তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঠিকাদারি প্রতিষ্ঠান সুমাইয়া এন্টারপ্রাইজের মালিক আখতার হোসেন এই দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন। তবে বিষয়টির ব্যাপারে কথা বলার সময় তিনি হঠাৎ মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসঙ্ঘের সদর দফতরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ‘ইউএন-কপস’ এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সফরকালে, মন্ত্রী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিতব্য ‘ইউএন-কপস’ সম্মেলনের উদ্বোধনী পর্বসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন।

এবারের সম্মেলনে ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, 'জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি' এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’ শীর্ষক তিনটি গুরুত্বপূর্ণ প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে।

এছাড়া সম্মেলনের সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও তিনি অংশ নেবেন।

নিউইয়র্কে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়ére লাক্রোয়া, পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লো এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এছাড়াও, তিনি বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকেও অংশগ্রহণ করবেন।

এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দুই দিনব্যাপী (৭-৮ জুলাই, ২০২৬) অনুষ্ঠেয় এ সম্মেলনে মন্ত্রী ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সম্মেলনে অংশ নিতে মন্ত্রী রোববার (৫ জুলাই) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

আগামী ১২ জুলাই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে হোটেলের বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


ফরিদপুরে হোটেলের বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের সদরপুর উপজেলার মমিনের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে।

এই জরিমানা করা হয়েছে খাদ্য প্রস্তুত করার জন্য অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ, খাদ্যে নিষিদ্ধ রং এবং কেওড়া জলের ব্যবহার, সঙ্গে সাথে খাবার খোলা অবস্থায় রাখার অপরাধে।

রোববার (৫ জুলাই) সকালে একটি অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারার আওতায় হোটেলটির মালিককে ১০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়।

এই অভিযানটি পরিচালনা করেন ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

অভিযান চলাকালে দেখা যায় যে, হোটেলটিতে খাদ্য প্রস্তুত করা হচ্ছে অস্বাস্থ্যকর এবং অপরিচ্ছন্ন পরিবেশে, খাদ্যে নিষিদ্ধ রং এবং কেওড়া জল ব্যবহার করা হচ্ছে, এবং খাবার স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে খোলা অবস্থায় রাখা হচ্ছিল। এ কারণে এই জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%