০৯:১৯ পি.এম
গাজীপুরে শব্দদূষণ কমিয়ে আনার লক্ষ্যে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করে চলাচল করার জন্য নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
তিনি বুধবার(২৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের অফিসের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় এই নির্দেশনা প্রদান করেন।
সভায় উল্লেখ করা হয়েছে, গাড়ির চালকদের জন্য অপ্রয়োজনীয় এবং জরুরি পরিস্থিতি ছাড়া হর্ন ব্যবহার না করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
প্রশাসনের কর্মকর্তাদের মতে, অযথা হর্নের ব্যবহার বরাবরই শহরের বিভিন্ন এলাকায় শব্দদূষণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে শিক্ষার্থী, রোগী, বয়স্ক মানুষসহ সাধারণ নাগরিকরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।
এ কারণেই জেলা প্রশাসন সরকারি যানবাহন থেকেই সচেতনতার উদাহরণ সৃষ্টি করতে চায়।
এই লক্ষ্যকে সামনে রেখেই সকালে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সরকারি ও আধাসরকারি কর্মকর্তারা উপস্থিত হয়ে শব্দদূষণ কমানোর বিষয়টি সম্পর্কে সচেতন করেছেন।
এ সময় বিভিন্ন বাস, লেগুনা, সিএনজি ও অটোরিকশা চালকদের জন্য আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে হর্নমুক্ত করার জন্য একটি সতর্ক বার্তা প্রদান করা হয়।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
এর আগে সকালে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলনের পক্ষ থেকে জেলার সরকারি দপ্তরের সকল কর্মকর্তাদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়ে বলা হয়েছে যে, প্রথমে গাজীপুরের সরকারি গাড়িগুলোকে হর্নমুক্ত করা হবে, এরপর ধাপে ধাপে জেলার প্রতিটি গাড়ি চলবে বিনা হর্নে। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন