প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বান্দরবান, ২৯ জুলাই, ২০২৬ : সাম্প্রতিক বন্যার ফলে ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যে স্টার্ট ফান্ডের অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তা সামগ্রী বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেছেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্টার্ট ফান্ড রেসপন্স প্রকল্পের ম্যানেজার মো. রুহুল আমিন, টেকনিক্যাল অফিসার মো. আব্দুল আজিজ, গ্রাউসের চেয়ারম্যান মঙ্গথোয়াইচিং মার্মা, উপ-নির্বাহী পরিচালক চিন্ময় ম্রো, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান অফিসের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা এবং প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের কর্মকর্তাসহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেছেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
একজন সংসদ সদস্য হিসেবে তিনি সার্বিক কার্যক্রম তদারকি করবেন বলেও উল্লেখ করে বলেন, যেকোনো সংস্থা মানবিক সহায়তার কাজে এগিয়ে আসতে পারে। তবে এ ধরনের কার্যক্রমের মূল তদারকি জেলা প্রশাসনের মাধ্যমে হওয়া উচিত এবং সরকারের প্রতিনিধি হিসেবে তিনি এ তদারকি অব্যাহত রাখবেন।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশ্যে বলেন, প্রাপ্ত অর্থ যথাযথভাবে ব্যবহার করা উচিত। একই সঙ্গে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ২৩৬টি বন্যাকবলিত পরিবারের প্রত্যেককে ৮ হাজার টাকা নগদ সহায়তা, বিশুদ্ধ খাবার পানি এবং বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন