০২:৩২ পি.এম
সাংহাইয়ে চীন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পুনরায় সংলাপ শুরু করার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে এই তাগিদ দেওয়া হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় নেতা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং পুনরায় আলোচনা শুরুর জন্য তাগিদ প্রদান করেছেন। ওয়াং-ই সংশ্লিষ্ট সব পক্ষকে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করার এবং যুদ্ধবিরতির সমঝোতা স্মারক মেনে চলার আহ্বান জানিয়েছেন।
এদিকে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৩টা এবং পৌনে ৬টার দিকে দোহার আকাশে বেশ কয়েকটি হামলা ঘটে। এই সময় আকাশে বিস্ফোরণের জোরালো শব্দ শোনা যায় এবং ধোঁয়া উড়তে দেখা যায়, যা মূলত আকাশপথে হামলা প্রতিহত করার উদ্দেশ্যেই সংঘটিত হয়েছিল।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
হামলা প্রতিহত করা সম্ভব হলেও এর ধ্বংসাবশেষ ছিটকে পড়ে এক শিশু আহত হয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহত শিশুটিকে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে। কাতার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিপদমুক্ত না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের জন্য ঘরের ভেতর এবং জানালার কাছ থেকে দূরে থাকার জন্য মোবাইল ফোনে নিয়মিত সতর্কবার্তা পাঠানো হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন