ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘সংস্কার নয়, আমরা সংবিধান সংশোধন করতে চাই’: মির্জা ফখরুল


‘সংস্কার নয়, আমরা সংবিধান সংশোধন করতে চাই’: মির্জা ফখরুল

বিএনপি সংবিধান সংশোধন করার ইচ্ছা প্রকাশ করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ সময় দাবি করেন, বিএনপি কখনোই সংবিধান সংস্কারের কথা বলেনি। শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক স্মরণসভায় তিনি এই বক্তব্য দেন। মির্জা ফখরুল আরও বলেন, 'আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব। এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট।' সংবিধান সংস্কার এবং সংশোধন সম্পর্কে মন্ত্রী বলেন, 'আমরা সবসময় বলে এসেছি, আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি।' এছাড়াও, তিনি বলেন যে, জুলাই মাসের আন্দোলন দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের ফলশ্রুতি। বিরোধীদলের বেশ কিছু সদস্য বিভিন্ন ধরনের মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সর্বশেষ মার্কিন হামলায় প্রাণ গেল আরও ৮ জনের, মোট নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


সর্বশেষ মার্কিন হামলায় প্রাণ গেল আরও ৮ জনের, মোট নিহত ৩৮

যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলার ফলে ইরানে ৮ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এ নিয়ে মার্কিন হামলার ফলে মোট ৩৮ জন প্রাণ হারিয়েছেন। বর্তমানে, উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে আছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে যুক্তরাষ্ট্র বিভিন্ন প্রদেশের অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই হামলার ফলে ৮ জন নিহত হয়েছে এবং সাথে অন্তত ২০ জন আহত হয়েছেন।

অন্যদিকে এএফপির রিপোর্টে বলা হয়েছে, গত ২২ জুন সুইজারল্যান্ডে ৬০ দিনের যুদ্ধবিরতি ও আলোচনা শুরুর পর থেকে ইরানে মোট ৩৮ জন নিহত হয়েছে এবং ৪০০ জনের বেশি আহত হয়েছে। গত সপ্তাহেই যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে ভেস্তে গেছে।

এদিকে, পাল্টাপাল্টি হামলার কারণে ইতোমধ্যে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। পাশাপাশি, আরেকটি গুরুত্বপূর্ণ রুট ‘বাব এল-মান্দেব’ প্রণালিরও বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা উঠেছে। এ বিষয়ে ইরান যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে, আমাদের বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতে হামলা হলে, আমরা এবং আমাদের মিত্ররাও পাল্টা জবাব দেব।

ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে যথেষ্ট ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে। ইরান জানিয়েছে, প্রণালি বন্ধের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত হুতিরাই নেবে। বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালির পর বাব এল-মান্দেব প্রণালিও বন্ধ হয়ে যায়, তাহলে এটা একটি ভয়াবহ প্রভাব ফেলবে পুরো বিশ্ব অর্থনীতিতে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে। শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ কার্যক্রমের পরে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তিনি আরও বলেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে। ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এই সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী শাহীন দেলোয়ারসহ বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলে ৩৯০ কোটি বছরের পুরোনো শিলার খোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


মঙ্গলে ৩৯০ কোটি বছরের পুরোনো শিলার খোঁজ

মঙ্গলের প্রাচীন ইতিহাস সম্পর্কে নতুন একটি চাঞ্চল্যকর তথ্য করেছে নাসার ‘পারসিভারেন্স রোভার’। এই রোভারটি জেজেরো খাদের প্রান্তে ২৪৫ ফুট পুরু একটি বিশাল শিলাস্তরের সন্ধান পেয়েছে। নাসার মতে, এই স্তরটি মূলত তৈরি হয়েছে বারবার গ্রহাণুর আঘাতের ফলে।

রোভারের বিজ্ঞানীদের একটি দলের দ্বারা এই শিলাস্তরের নামকরণ করা হয়েছে ‘ব্রুম পয়েন্ট মেম্বার’। তাদের ধারণা অনুযায়ী, এই স্তরটি প্রায় ৩৯০ কোটি বছরের পুরোনো হতে পারে। এটি মঙ্গলে এখন পর্যন্ত পরীক্ষিত সবচেয়ে প্রাচীন ভূখণ্ডের মধ্যে অন্যতম।

বুধবার ‘জার্নাল অব জিওফিজিক্যাল রিসার্চ: প্ল্যানেটস’-এ এই গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে, যা সৌরজগতের ইতিহাসের সবচেয়ে সংঘাতময় একটি সময়ের ধারণা প্রদান করে।

এই আবিষ্কারের বিষয়ে পারসিভারেন্স প্রকল্পের বিজ্ঞানী কেন ফার্লে জানিয়েছেন, পৃথিবীর প্রাচীন ভূতাত্ত্বিক ইতিহাস টেকটোনিক প্লেটের কারণে মুছে গেছে। কিন্তু মঙ্গলে টেকটোনিক প্লেট না থাকার ফলে সেই রেকর্ড এখনো অক্ষত রয়েছে। এর ফলে বিজ্ঞানীরা এমন এক ভূতাত্ত্বিক সময়ের সন্ধান পাচ্ছেন, যা পৃথিবীতে আর অবশিষ্ট নেই।

২০২৪ সালের শেষের দিকে রোভারটি এই অঞ্চলে গবেষণা শুরু করবে। সেখানে সংগৃহীত তথ্যে ছয় ধরনের শিলার উপস্থিতি চিহ্নিত করা হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, শিলাগুলোতে প্রচুর পরিমাণে কাচের মতো দেখতে ছোট ছোট গুটিকা বা বিড রয়েছে। এগুলো মূলত শক্তিশালী গ্রহাণুর আঘাতের ফলেই তৈরি হয়েছে। কিছু গুটিকা এমনও রয়েছে, যা পৃথিবীতে ডাইনোসর বিলুপ্তকারী ‘চিকসুলুব’ গ্রহাণুর আঘাতের সৃষ্ট গুটিকাগুলোর মতোই বড়।

গবেষণাপত্রের প্রধান লেখক অ্যালেক্স জোনস জানিয়েছেন, বিভিন্ন দূরত্বে ঘটা নানা আকারের গ্রহাণুর আঘাতের ফলে এই পুরু শিলাস্তরগুলো জমা হয়েছে। এছাড়াও, স্তরগুলো তৈরির পেছনে পানি বা বরফের সম্পর্ক থাকতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। পৃথিবীতে গলিত শিলা যখন পানি বা বরফের সংস্পর্শে আসে, তখন দ্রুতগতির প্রবাহ তৈরি হয়; সম্ভবত মঙ্গলের এই স্তরগুলোর ক্ষেত্রেও তেমনটি ঘটেছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অবকাঠামো লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অবকাঠামো লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ইরানের

 যুক্তরাষ্ট্র শুক্রবার নতুন করে ইরানে হামলা চালিয়েছে। তেহরানের অভিযোগ হচ্ছে, মার্কিন বাহিনী বেসামরিক স্থাপনায়ও আঘাত হেনেছে। এর জবাবে, মধ্যপ্রাচ্যজুড়ে অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে সংঘাতটি নতুন করে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে উসকে দিয়েছে। টানা ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলেছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের কয়েক ডজন সামরিক স্থাপনায় আঘাত হানের কথা জানায়। তেহরানের সঙ্গে প্রাথমিক সমঝোতা ভেঙে যাওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলা।

শুক্রবার ভোরে ইরান একটি বিমানবন্দর, একটি রেলস্টেশন, এবং দুটি সেতুতে হামলার খবর দেয়। এসব হামলায় ঘটনাক্রমে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র বলেন, 'আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, যুক্তরাষ্ট্র যদি ইসলামী প্রজাতন্ত্রের অবকাঠামোয় হামলা চালায়, তাহলে পুরো অঞ্চলের সব অবকাঠামোই ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।'

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত বন্ধে এক মাস আগে প্রাথমিক সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতা সত্ত্বেও নতুন করে সংঘাত শুরু হয়ে গেছে।

যুদ্ধ শুরুর আগে আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত থাকলেও, এখন ইরান বৈশ্বিক তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতে রাখার দাবি করছে। এ নিয়ে হামলা-পাল্টা হামলা এখন অব্যাহত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি কার্যকর হলে পুরো অঞ্চলের অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে বলে আগেই সতর্ক করেছিলেন তেহরান। তবে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প এখনও কূটনৈতিক সমাধানের জন্য উন্মুক্ত রয়েছেন।

নিজেদের অবকাঠামোয় কথিত মার্কিন হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে হামলা চালাতে শুরু করে ইরান।

কাতার ও কুয়েত শুক্রবার জানায়, তারা ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিচ্ছে। এএফপির সাংবাদিকরা কাতারের রাজধানী দোহায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনেন।

বাহরাইনের ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শহুরে অবকাঠামো ও নিরীহ মানুষের ওপর শত্রুর হামলার জবাবে একটি বিমানঘাঁটিতে থাকা মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা করা হয়েছে।

বাহরাইন সরকার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে এবং সতর্কসংকেত হিসেবে সাইরেন বাজানো হয়েছে।

এর একদিন আগে ইরানের বিপ্লবী গার্ড জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আহভাজ শহরের কাছে শিশুদের ক্যানসার হাসপাতালে কথিত মার্কিন হামলার জবাবে জর্ডানে একটি মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা।

-'কখনও পিছু হটব না'-

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর হাসপাতালটি খালি করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ হামলাকে 'বর্বরোচিত' বলে অভিহিত করেন।

আহভাজের ৩৪ বছর বয়সী শিক্ষক হানি বলেন, হামলাগুলো ছিল 'অত্যন্ত ভয়াবহ।' তিনি বলেন, 'আমার হাত কাঁপছে। অন্তত ১১ থেকে ১২টি বিস্ফোরণ হয়েছে। আমার কানে যেন বিস্ফোরণ ঘটছে।'

ইরানের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মুখপাত্র যুক্তরাষ্ট্রকে অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, 'হরমুজ প্রণালীর বিষয়ে আমরা কখনও পিছু হটবে না।'

-অবকাঠামোতে হামলার হুমকি-

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, গত মাসে পাকিস্তরের মধ্যস্থতায় হওয়া সমঝোতার আওতায় ইসলামাবাদ সব পক্ষকে সহিংসতা বন্ধ এবং কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করতে উৎসাহিত করবে।

তবে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেন, কোনো চুক্তির ধারাগুলো কার্যকর ও বাস্তবায়িত হলেই কেবল সেই চুক্তির অর্থ রয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, প্রতিশ্রুতি ভঙ্গের জন্য ট্রাম্প ইরানকে জবাবদিহির আওতায় আনবেন। পাশাপাশি কূটনৈতিক সমাধানের জন্যও সবসময় প্রস্তুত রয়েছেন।

তিনি আরও বলেন, 'তারা প্রেসিডেন্টকে জানিয়েছে যে, এখনো একটি চুক্তি করতে চায়। আমরা তাদের সঙ্গে কথা বলছি। কিন্তু প্রণালীতে জাহাজের ওপর হামলা চালিয়ে কোনো মূল্য না দিয়ে পার পাওয়ার সুযোগ প্রেসিডেন্ট দেবেন না।'

এর আগে ট্রাম্প সতর্ক কওে বলেন, তেহরান আলোচনার টেবিলে না ফিরলে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালাবেন। ফক্স নিউজকে তিনি বলেছিলেন, 'আগামী সপ্তাহে তাদের জন্য পরিস্থিতি সত্যিই খুব খারাপ হবে।'

বৃহস্পতিবার ইরানের সামরিক সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র যদি তার হুমকি বাস্তবায়ন করে, তাহলে 'পুরো অঞ্চলের সব অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে।'

সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানির তথ্য অনুযায়ী, গত সপ্তাহ থেকে নতুন করে শুরু হওয়া মার্কিন হামলায় ইরানে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%