ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

তিস্তার পানিতে আতঙ্ক, সতর্ক নদীতীরের বাসিন্দারা


তিস্তার পানিতে আতঙ্ক, সতর্ক নদীতীরের বাসিন্দারা

উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাই। বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২.১৫ সেঃমিঃ)।

পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, উজানের ঢল ও বৃষ্টির কারণে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে এবং স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

নদীর পানি বাড়তে থাকায় চরাঞ্চল ও তীরবর্তী নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছি ইউনিয়নের কৃষক আব্দর রউফ বলেন, সকাল থেকেই পানি বাড়ছে। এভাবে বাড়তে থাকলে চরাঞ্চলের আবাদি ফসল ও বসতবাড়ি তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।

আদিতমারীর গোবর্ধন এলাকার বাসিন্দা আসাদুজ্জামান জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও নদীর পানির চাপে নদীতীরবর্তী মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। পানি বাড়লে তাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে।

সার্বিক পরিস্থিতি নিয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের ঢল ও ভারী বৃষ্টির প্রভাবে তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি এবং সম্ভাব্য বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

এদিকে, পানির চাপ সামলাতে ও নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিওএ’র উদ্যোগে ‘অ্যাথলিট ৩৬৫ ক্যারিয়ার’ কর্মশালার সমাপ্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


বিওএ’র উদ্যোগে ‘অ্যাথলিট ৩৬৫ ক্যারিয়ার’ কর্মশালার সমাপ্তি

০৭ ও ০৮ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশের অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশে ক্রীড়াবিদদের জন্য চড়ংঃ অঃযষবঃব ঈধৎববৎ উবাবষড়ঢ়সবহঃ এর উপর দুইদিন ব্যাপী “অঃযষবঃব৩৬৫ ঈধৎববৎ+” শীর্ষক একটি কর্মশালা আয়োজন করা হয়। এখানে হারম্যান্ট শেখানোর বিভিন্ন কৌশল শেখানো হয়।

কর্মশালায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন ফেডারেশন থেকে ২০ থেকে ৩০ বছর বয়সী ৩১ জন ক্রীড়াবিদ। উক্ত কর্মশালাটি পরিচালনা করেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মনোনীত গধংঃবৎ ঊফঁপধঃড়ৎ গৎং. ঝযধৎড়হ ঝঢ়ৎরহমবৎ (টঝঅ) এবং গং. ঔড়ারহধ ঈযড়ড়, ঙখণ (ঝরহমধঢ়ড়ৎব)। গৎং. ঝযধৎড়হ ঝঢ়ৎরহমবৎ বর্তমানে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের ঐবধফ ড়ভ ঊফঁপধঃরড়হ চৎড়মৎধসসব হিসেবে কর্মরত আছেন এবং গং. ঔড়ারহধ ঈযড়ড়, ঙখণ স্পেশাল অলিম্পিকের এশিয়া-পেসিফিক রিজিয়নের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন।

কর্মশালার প্রথম দিনে ক্রীড়াবিদদের জন্য “ঝবষভ উরংপড়াবৎু” বিষয়ক অর্থাৎ ‘ঝঃৎবহমঃয ্ ঠধষঁবং’, ‘ওহঃবৎবংঃ ্ ঝশরষষং’, ‘চধংংরড়হ ্ ওসড়িয়ে’, এবং ‘চঁৎঢ়ড়ংব ্ চষধহহরহম’ নামের চারটি সেশন আয়োজন করা হয়। এই সেশনগুলো থেকে ক্রীড়াবিদরা নিজেদের সক্ষমতা, মূল্যবোধ, আগ্রহ, আবেগ এবং অন্যান্য বিষয়ে আত্ম উপলব্ধির সুযোগ লাভ করেন। যা তাদের ভবিষ্যতের পরিকল্পনা করতে সাহায্য করবে।

কর্মশালার দ্বিতীয় দিনে ক্রীড়াবিদদের বিভিন্ন কর্মসংস্থানে আবেদনের জন্য নিজেদের ঈঠ/জবংঁসব ্ ঈড়াবৎ খবঃঃবৎ সহ বিভিন্ন নথিপত্র তৈরির কার্যকরী কৌশল শেখানো হয়েছিল।

০৮ জুলাই ২০২৬ তারিখে দুপুরের সময় উক্ত কর্মশালার সার্টিফিকেট বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ’র সহ সভাপতি মেজর জেনারেল (অব:) ড. মো: নাঈম আশফাক চৌধুরী। তিনি অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। তিনি তাঁর সমাপনী বক্তব্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, অঃযষবঃব৩৬৫ ঞবধস এবং গধংঃবৎ ঊফঁপধঃড়ৎ উৎ. ঝযধৎড়ে ঝঢ়ৎরহমবৎ এবং গং. ঔড়ারহধ ঈযড়ড় সহ কর্মশালা আয়োজনের সাথে যুক্ত সকলকে বিশেষ ধন্যবাদ জানান।

ক্রীড়াবিদদের তিনি এই কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের চড়ংঃ ঈধৎববৎ তৈরির জন্য দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিওএ’র উপ-মহাসচিব জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, বিওএ’র সদস্য জনাব হাসানুজ্জামান খান বাবলু, কর্নেল ওয়াইস হুদা (অবঃ), এ্যাথলেট কমিশনের চেয়ারপারসন মিসেস ফারহাদ জেসমিন লিটি এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানের সব পর্যটনকেন্দ্রে পর্যটক প্রবেশ বন্ধ থাকছে ১২ জুলাই পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


বান্দরবানের সব পর্যটনকেন্দ্রে পর্যটক প্রবেশ বন্ধ থাকছে ১২ জুলাই পর্যন্ত

টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে বান্দরবান পার্বত্য জেলায় অবস্থিত সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

পর্যটকেরা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে পূর্বে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস দ্বারা স্বাক্ষরিত একটি জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গত ৬ জুলাই জারিকৃত জরুরি গণবিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র আগামী ১২ জুলাই পর্যন্ত বন্ধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এই সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এছাড়া ট্যুর অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে যে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে নতুন নির্দেশনা দেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ বাংলাদেশি পাচারের অভিযোগে মালয়েশিয়ায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


১০ বাংলাদেশি পাচারের অভিযোগে মালয়েশিয়ায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মালয়েশিয়ায় ১০ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে অনুপ্রবেশ করানো এবং পাচারের অভিযোগে একজন থাই নাগরিক এবং দুই নারীর সহিত মোট ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) কেলান্তানের সেশন আদালতে বিচারক নিক হাবরি নিক মুহাম্মদের আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র পাঠ করে শোনানো হয়। তবে মামলাটি উচ্চ আদালতের এখতিয়ারভুক্ত হওয়ার কারণে আসামিদের কাছ থেকে কোনো স্বীকারোক্তি গ্রহণ করা হয়নি।

আদালত সূত্রে জানা গেছে, গত ১১ জুন সকাল ৮টার দিকে কেলান্তান রাজ্যের মাচাং জেলার কামপুং সুঙ্গাই মাস এলাকার তামান দেসা মাসের একটি বাড়ি থেকে অবৈধভাবে আটক অবস্থায় ১০ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় মানবপাচার এবং অভিবাসী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগের আওতাভুক্ত ব্যক্তিরা হলেন থাই নাগরিক মুহাম্মাদ আমিরুল আইলেহ (৩০), মুহাম্মাদ আরিফ আবদ হালিম (২২), মোহামাদ হাজরান মোহা দাউদ (৩৪), মোহা শামসুরি ইউসুফ (৪৫), নোরাজালিনা মোহামাদ (৪০) এবং নুর আলিয়া নাতাশ্যা আব্দুল রহমান (২০)। এ ছাড়া একই মামলার আরেক অভিযুক্ত ওয়ান মোহা জুলফাদলি ওয়ান হাসান (৩৭) বর্তমানে পলাতক রয়েছেন।

তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অ্যান্টি-ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড অ্যান্টি-স্মাগলিং অব মাইগ্র্যাটস অ্যাক্ট ২০০৭ (অ্যাক্ট ৬৭০)-এর ২৬এ ধারা এবং দেশটির দণ্ডবিধির ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করছেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর নুর কামিলাহ চে ইব্রাহিম। আদালত আসামিদের জামিন আবেদন নাকচ করে আগামী ২৬ জুলাই পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছর পর স্বদেশে ফিরলেন পুশ ইনের শিকার চার ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


এক বছর পর স্বদেশে ফিরলেন পুশ ইনের শিকার চার ভারতীয়

অবশেষে চার ভারতীয় নাগরিকের জীবনে অনিশ্চয়তার অবসান ঘটেছে।

এক বছর আগে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ ইন হওয়ার শিকার হয়ে অনেকটা দুর্গতির মধ্যে কাটিয়েছিল তারা। খবর পাওয়া যায় যে, বাংলাদেশ সরকারের সহযোগিতায় ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ) চার ভারতীয় নাগরিকসহ শিশুকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পুনরায় তাদের দেশে ফিরিয়ে নিয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিশুসহ ওই চার ভারতীয় নাগরিককে বিএসএফের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এসময় ভারতীয় সহকারী হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনামসজিদ ইমিগ্রেশন ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বাংলাদেশে দীর্ঘ এক বছর কাটানোর পর নিজ দেশে ফিরে তারা স্বস্তি ও আনন্দ অনুভব করেন।

ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশে ফিরে আসা চার জনের মধ্যে রয়েছে এক শিশু, একজন কিশোর, একজন নারী ও একজন যুবক।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই চারজনসহ ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। পরে আদালতের নির্দেশে গত ৫ ডিসেম্বর অন্তঃসত্ত্বা সোনালী বেগম এবং তার ছেলেকে ভারতীয় কর্তৃপক্ষ ফিরিয়ে নিলেও বাকি চারজনকে ফেরত নেওয়ার প্রক্রিয়ায় দেরি হয়।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এই চারজনকে আইনি জটিলতা ও ভারতীয় কর্তৃপক্ষের বিলম্বের কারণে আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে এক জিম্মাদারের বাসায় সাত মাসেরও বেশি সময় থাকতে হয়েছিল।

পুশ ইন-এর ঘটনার পর গত বছরের ২০ আগস্ট অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জেলা পুলিশ তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে মামলা হলে প্রায় তিন মাস কারাভোগ করতে হয়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পুশ ইন-এর শিকার এই চার ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরতে সক্ষম হলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%